‘আজ থেকে কে আমাকে মা বলে ডাকবে?’

গাজায় একদিনেই শহিদ ৯৩, শহিদদের সংখ্যা ৫৩ হাজার ৬০০ ছাড়াল

১১ বছর বয়সী ইসলাম। তার জীবনটা যেন এক অসমাপ্ত গল্প। দখলদার ইসরায়েলিদের কারণে বাবাকে হারিয়ে ছোট এই ছেলেটি এখন পরিবারের একমাত্র আশ্রয়। জুতা মেরামতের কাজ করে ইসলাম দিন কাটায়। তবুও কারও কাছে হাত পাততে রাজি নয় সে। চোখে তার এক অদম্য স্বপ্ন—একদিন আবার স্কুলে ফিরবে, বাবার মতো গাড়ির বৈদ্যুতিক কাজ শিখবে। যুদ্ধ ইসলামকে তার বয়সের […]

হিজবুল্লাহ-ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু, বছরব্যাপী লড়াইর অবসান

হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু, এক বছরের সংঘর্ষের অবসান

আজ বুধবার ভোর ৪টায় ( বৈরুত সময়) এবং গ্রিনিচ সময় রাত ২টায়, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এর মধ্য দিয়ে এক বছরের বেশি সময় ধরে চলা সীমান্ত সংঘর্ষ এবং দুই মাসের ভয়াবহ উন্মুক্ত যুদ্ধের পর শান্তি ফিরে আসার আশা তৈরি হয়েছে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর দেশটির সেনাবাহিনী দক্ষিণ […]

গ্রিসে নৌকাডুবিতে ছয় শিশুসহ আট অভিবাসীর মৃত্যু

গ্রিসে নৌকাডুবি: ছয় শিশুসহ আট অভিবাসীর মৃত্যু

গ্রিসের সামো দ্বীপের উপকূলে একটি নৌকাডুবিতে ছয় শিশুসহ আটজন অভিবাসীর মৃত্যু হয়েছে। সোমবার এজিয়ান সাগরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও ৩৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। এছাড়া একটি পাথুরে এলাকায় আটকে থাকা তিনজনকেও উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, নৌকাটিতে প্রায় ৫০ জন অভিবাসী ছিল বলে ধারণা করা হচ্ছে। এখনও কেউ নিখোঁজ রয়েছেন কিনা […]

শিগগিরই হতে পারে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি

শিগগিরই হতে পারে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হতে পারে— সোমবার যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই আশাবাদ প্রকাশ করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনাগুলো ইতিবাচক দিকেই এগোচ্ছে। লেবাননের একটি সূত্র বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইমানুয়েল ম্যাক্রোঁ ৩৬ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারেন। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা […]

পিটিআইয়ের বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ, গ্রেপ্তার ৪০০০

পিটিআইয়ের বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ, গ্রেপ্তার ৪০০০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশব্যাপী বিক্ষোভে নেমেছে। ফলে, দেশটির রাজধানী ইসলামাবাদ কার্যত অবরুদ্ধ হয়ে পরেছে। বিক্ষোভ দমনে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৪০০০ জনকে, যাদের মধ্যে পাঁচজন পার্লামেন্ট সদস্য রয়েছেন। সোমবার পিটিআই সমর্থকদের গাড়িবহর রাজধানীর উপকণ্ঠে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়। ডি-চকে জমায়েতের ঘোষণা […]

গাজার দুই মিলিয়ন শরণার্থী ক্ষুধা, তৃষ্ণা ও রোগে জর্জরিত

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ওনারওয়া) সতর্ক করেছে গাজা উপত্যকায় দুই মিলিয়নেরও বেশি শরণার্থী চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছে। তাদের জীবন বিষাদময় করে তুলেছে ক্ষুধা, তৃষ্ণা এবং নানাবিধ রোগ। খাদ্যের অভাব এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিদিনের খাবার জোগাড় করাও এখন গাজার পরিবারগুলোর জন্য অসম্ভব এক কাজ হয়ে দাঁড়িয়েছে। ওনারওয়া জানিয়েছে, দখলদার ইসরায়েল […]

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় ৮০ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ৮০ জন নিহত এবং ১৫৬ জন আহত হয়েছেন। আফগান সীমান্ত সংলগ্ন উপজাতীয় জেলা কুররামে তিন দিনব্যাপী চলা এই সংঘর্ষের পর বিবদমান শিয়া ও সুন্নি গোষ্ঠীগুলো সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় প্রশাসন এই চুক্তিতে মধ্যস্থতা করে। সহিংসতার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার। শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে বন্দুকধারীর হামলায় অন্তত ৪০ […]

পাকিস্তানে ফের উত্তেজনা, রাজধানী অভিমুখে পিটিআই, পুলিশের হামলা

পাকিস্তানে ফের উত্তেজনা, রাজধানী অভিমুখে পিটিআই, পুলিশের হামলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই’র সমর্থকরা আজ রোববার রাজধানী ইসলামাবাদে জড়ো হওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রা শুরু করেছে। তবে তাদের রাজধানীতে প্রবেশে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। ইসলামাবাদ এক্সপ্রেসওয়েতে কাঁদানে গ্যাস নিক্ষেপের অভিযোগ করেছেন তারা। পিটিআই’র দাবি, টাক্সিলার কাছে দলের ভারপ্রাপ্ত নেতা ওমর আইয়ুবের বহরেও হামলা চালানো হয়েছে। ভিডিও পোস্টে দলটি […]

তুরস্ক-আরব বাণিজ্যের অভূতপূর্ব উত্থান

তুরস্ক-আরব বাণিজ্যের অভূতপূর্ব উত্থান: এক সফলতার কাহিনী

তুরস্ক আঞ্চলিক অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হিসেবে হিসেবে প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। ২০২৪ সালের এক পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, আরব দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করেছে আঙ্কারা। তুরস্কের রপ্তানি ইতোমধ্যেই নতুন মাইলফলক স্পর্শ করেছে। চলতি বছরের প্রথম দশ মাসে তুরস্ক আরব দেশগুলোতে রপ্তানি করেছে ৩৯.৯ বিলিয়ন ডলারের পণ্য, যা ২০২৩ সালের একই […]

ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান না হলে কোনো সমঝোতা নয় : হামাস

ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান না হলে কোনো সমঝোতা নয় : হামাস

গাজার ভূমি চিরকাল ফিলিস্তিনিদেরই থাকবে, এমন মন্তব্য করে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর অন্যতম নেতা সামি আবু জুহরি বলেছেন, ইসরায়েলি দখলদাররা ভুল ধারণায় রয়েছে যে তারা তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য।’ সামি আবু জুহরি আরও জানান, হামাস এমন কোনো সমঝোতা মেনে নেবে না, […]

পশ্চিমবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি ভেঙে তৃণমূলের বড় জয়

পশ্চিমবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি ভেঙে তৃণমূলের বড় জয়

পশ্চিমবঙ্গে গত শনিবার ২৩ শে নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনের ভোটগণনায় বড় ধরনের জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ছয়টি বিধানসভার আসনে তৃণমূল বিপুল ব্যবধানে জয়ী হয়েছে, এর মধ্যে একটি আসন তারা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কোচবিহারের সিতাই আসনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় এক লাখ ৩০ হাজার ভোটে জয়ী হয়েছেন, আর উত্তর ২৪ পরগনার হাড়োয়া আসনে তৃণমূলের […]

মসজিদ ইস্যুতে হিন্দুত্ববাদীদের উস্কানি পুলিশের গুলিতে তিন মুসলিম নিহত

উত্তরপ্রদেশে মসজিদ ইস্যু: হিন্দুত্ববাদীদের উস্কানি ও তিন মুসলিম নিহত

ভারতের উত্তরপ্রদেশের সামভাল এলাকায় মুঘল আমলের একটি মসজিদকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। রোববার সকালে আদালতের নির্দেশে জরিপ চালাতে গেলে মুসলিম ধর্মাবলম্বীদের বাধা দেওয়ার অভিযোগে পুলিশের গুলিতে তিন মুসলিম নিহত হন। তবে এই ঘটনার পেছনে মূলত হিন্দুত্ববাদী গোষ্ঠীর উস্কানি ও বিতর্কিত দাবিই সহিংসতার কারণ হিসেবে উঠে এসেছে। উস্কানিমূলক দাবি ও হিন্দুত্ববাদীদের ভূমিকা হিন্দুত্ববাদীদের দাবি, মুঘল আমলের […]