ইসরায়েলি হামলায় গাজায় ৮ ফিলিস্তিনি শহিদ, আহত ৭
ইসরায়েলের যুদ্ধবিমান গাজা উপত্যকার উত্তরের বাইত লাহিয়া এলাকায় একটি বাড়িতে হামলা চালালে ৮ জন শহিদ ও ৭ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল বাতাহ পরিবারের বাড়ি। যেখানে সউইতি ও আশকার পরিবারের বেশ কয়েকজন সদস্য আশ্রয় নিয়েছিলেন। এদের মধ্যে অধিকাংশই ছিল নারী ও শিশু। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায় এবং অনেকে পুড়ে […]
সিরিয়ায় রাশিয়ার স্বার্থ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি

সিরিয়ার দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও বিপ্লবের সময় স্বৈর শাসক বাশার আল আসাদ সরকারের পাশে দাঁড়িয়ে রাশিয়া সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে সিরিয়ায় নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেছিল। এর বিনিময়ে তারা বেশ কিছু কৌশলগত সুবিধা অর্জন করে। তবে স্বৈর শাসক আসাদ সরকারের পতনের পর দেশটিতে রাশিয়ার অর্থনৈতিক চুক্তি ও সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। ২০১৫ […]
ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না: চরম ডানপন্থী মন্ত্রী

ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা করেছেন, তেলআবিব কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দিবে না। আজ মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে স্মোট্রিচ বলেন, আমরা আমাদের দেশের প্রতিটি অংশে আমাদের দখল আরও সুসংহত করতে কাজ চালিয়ে যাচ্ছি! তিনি আরও বলেন, ‘আমরা আরবদের গোষ আতসিয়ন (গোষ আতসিয়ন হল একটি ইহুদি বসতি ব্লক, যা পশ্চিমতীরের দক্ষিণাঞ্চলে […]
মস্কোতে বিস্ফোরণে শীর্ষ রুশ জেনারেলের মৃত্যু

রাশিয়ার সেনাবাহিনীর রসায়নিক ও পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল ইগর ক্রিলভ আজ মঙ্গলবার মস্কোর একটি আবাসিক ভবনের কাছে বিস্ফোরণে নিহত হয়েছেন। এই ঘটনাকে রাশিয়ার সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মস্কোর রিয়াজানস্কি সাদাক নামক এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। যেই বিস্ফোরণে জেনারেল ক্রিলভ প্রাণ হারান। যিনি দেশের […]
আফগানিস্তানে সিমেন্ট উৎপাদন খাতে ৪৩ বিলিয়ন আফগানি বিনিয়োগ

আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক প্রশাসন জানিয়েছে, ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে দেশটি সিমেন্ট উৎপাদন খাতে প্রায় ৪৩ বিলিয়ন আফগানি বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। প্রশাসন জানায়, এই বিনিয়োগের ফলে সিমেন্ট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে। পুরনো সিমেন্ট কারখানাগুলো পুনরায় চালু করার পাশাপাশি নতুন কারখানা স্থাপনের বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়, বাগলান প্রদেশের গোরি সিমেন্ট […]
ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

দখলদার ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ‘প্যালেস্টাইন-২’ নামে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়। হুথিদের দাবি, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে পৌঁছার […]
ইয়েমেনের হুথি গোষ্ঠী লক্ষ্য করে ইসরায়েলের হামলার প্রস্তুতি

ইসরায়েলের ওপর অব্যাহত হামলার জবাবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তেলআবিব। সম্প্রতি হুথিরা একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের উদ্দেশে। সর্বশেষ গতকাল সোমবার হুথি গোষ্ঠী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, ইসরায়েলের দাবিমতে তারা এটাকে সফলভাবে প্রতিহত করেছে। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের দুর্বলতা এবং […]
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত, আহত ২০৩

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ৭টি গণহত্যা চালিয়েছে, যাতে ৫২ জন নিহত ও ২০৩ জন আহত হয়েছেন। গাজার দরজ এলাকায় মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতদের মরদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। এছাড়া মায়দান ফিলিস্তিন এলাকায় আরেকটি আবাসিক ভবনে হামলায় […]
দক্ষিণ সিরিয়ায় ১২টিরও বেশি গণকবরের সন্ধান
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা’র ইজরা শহরে ১২টিরও বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব কবরের মধ্যে থাকা মৃতদেহগুলো ফ্যাসিস্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত সরকারের হাতে নিহত সাধারণ মানুষের। গতকাল সোমবার ফিল্ড পর্যবেক্ষণ ও খনন কার্যক্রম চালানোর সময় এই গণকবরগুলো আবিষ্কৃত হয় বলে জানিয়েছে ওই অঞ্চলে কাজ করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সূত্র। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সূত্র […]
ইসরায়েলের হামলায় সিরিয়ার তারতুসে বিশাল অস্ত্রাগার ধ্বংস
বর্বর ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তারতুসে একটি বিশাল সামরিক অস্ত্রাগার ধ্বংস করেছে। ইসরায়েলের সামরিক রেডিও জানিয়েছে, গত রোববার রাতে এই হামলায় তারতুসের অস্ত্রাগারে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। রেডিওর দাবি অনুযায়ী, ওই অস্ত্রাগারে বিপুল পরিমাণ মিসাইল, গোলাবারুদ, স্থলমাইন এবং ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংরক্ষিত ছিল। হামলায় সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতিত সরকার সেনাবাহিনীর কৌশলগত সরঞ্জাম ধ্বংস হয়েছে […]
হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের মেটুলা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি
লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি শহর মেটুলা হিজবুল্লাহর রকেট হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়ালা’ জানিয়েছে, চলমান সংঘাতে হিজবুল্লাহ প্রায় ১,৬০০ রকেট ও ৪৫০টি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে শহরের ৪৫০টি ভবনের মধ্যে ২১০টি আঘাতপ্রাপ্ত হয়েছে বা বিস্ফোরণের শার্পনেলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর হামলায় শহরের সড়ক, বিদ্যুৎ, পানির পাইপলাইন ও টেলিযোগাযোগব্যবস্থার পাশাপাশি কৃষিজমি ও বাগানও মারাত্মক […]
দ্রুতই হতে যাচ্ছে হামাস-ইসরায়েল বন্দি বিনিময় চুক্তি
সম্প্রতি ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে চলমান আলোচনায় নজিরবিহীন অগ্রগতি হয়েছে। চলতি সপ্তাহেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হাইয়োম জানিয়েছে, আলোচনা শেষ হতে পারে ২৫শে ডিসেম্বর থেকে শুরু হওয়া ইহুদি উৎসব হানুকার মধ্যেই। তবে চুক্তির প্রধান বাধা হলো, উভয় পক্ষের মধ্যে মুক্তি পাওয়া […]
