রাশিয়ার সেনাবাহিনীর রসায়নিক ও পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল ইগর ক্রিলভ আজ মঙ্গলবার মস্কোর একটি আবাসিক ভবনের কাছে বিস্ফোরণে নিহত হয়েছেন। এই ঘটনাকে রাশিয়ার সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মস্কোর রিয়াজানস্কি সাদাক নামক এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। যেই বিস্ফোরণে জেনারেল ক্রিলভ প্রাণ হারান। যিনি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন।

রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো জানিয়েছেন, বিস্ফোরণটি একটি ইলেকট্রিক বাইকের ভেতরে লুকানো একটি শক্তিশালী বোমা থেকে ঘটেছে। ইলেকট্রিক বাইকটি একটি আবাসিক ভবনের কাছে রাখা ছিল। বিস্ফোরণের মূল উদ্দেশ্য এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে ব্যাপক তদন্ত শুরু করেছে।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন রাশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। এদিকে রাজধানী মস্কোসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য কর্তৃপক্ষ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক এই বিস্ফোরণ দেশটির নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিকগুলোকে আরও স্পষ্ট করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *