রাফায় ফের বিপর্যয়ের মুখে ইসরায়েল, হঠাৎ কায়রো সফরে ব্লিঙ্কেন

গাজা যুদ্ধের ৩৪৮তম দিনে এসেও দখলদার ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে গাজার ঘরবাড়ি, অবকাঠামো এবং শরনার্থীদের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী দুটি বড় ধরণের আক্রমণ চালিয়েছে। যাতে ২০ ফিলিস্তিনি শহিদ হওয়ার পাশাপাশি আহত হয়েছে ৫৪জন। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত শহিদ হয়েছে […]
টেকনাফ লক্ষ্য করে মিয়ানমারের গুলি, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা

আজ বুধবার বেলা দেড়টার দিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি গুলি সরাসরি বন্দরে আঘাত করে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় টেকনাফ স্থলবন্দরে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড’ এর ব্যবস্থাপক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ দুপুর বেলা […]
রপ্তানির আড়ালে বেক্সিমকোর কর্মকাণ্ড

সম্প্রতি প্রকাশ পেয়েছে বেক্সিমকো গ্রুপের অর্থপাচার সংক্রান্ত অভিযোগের তদন্ত রিপোর্ট। যেখানে শুধুমাত্র রপ্তানির আড়ালে প্রায় ৮ কোটি মার্কিন ডলার দেশের বাইরে পাঠানোর কথা বলা হয়েছে। টাকায় রূপান্তর করলে যার পরিমাণ দাড়ায় প্রায় ৯৫৭ কোটি টাকা। বিরাট অঙ্কের এই অর্থ মূলত সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার হয়েছে। তদন্তকারীরা জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটি […]
লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণ: নেপথ্যে ছিল যে কারণ

সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হতাহতের ব্যাপারে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আল-ওয়াইত জানান, আকস্মিক এই হামলায় এপর্যন্ত এক শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছে। পাশাপাশি আহত হয়েছে ২ হাজার ৭৫০ জন। যাদের বেশিরভাগই ছিল হিজবুল্লাহর সদস্য এবং এদেরমধ্যে ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই হামলার পরপরই এরজন্য ইসরায়েলকে দায়ী […]
স্বনির্ভরতার পথে তালেবানের আফগনিস্তান

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তা ছাড়াই গত তিন বছর যাবৎ দেশ পরিচালনা করছে তালিবান সরকার। সম্প্রতি তালিবান সরকার পূর্ববর্তী সরকারের আমলে করা ঋণের মধ্যে ২.৭ বিলিয়ন আফগানি ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এর মধ্যে ৯১০ মিলিয়ন আফগানি বিশ্বব্যাংককে এবং ১.৯ বিলিয়ন আফগানি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংককে পরিশোধ […]
সন্তান প্রতিপালনে নবিজীর আদর্শ

আজকের শিশু আগামীর দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই দেশ ও জাতির ভবিষ্যৎ উন্নতি ও অগ্রগতি করতে চাইলে শিশুদের লালন-পালন, শিক্ষা-দীক্ষা প্রতিটি বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে। আমরা যদি শিশুদের কোমল হৃদয়ে ন্যায়, ইনসাফ সত্য ও সুন্দরের ফুল গেঁথে দিতে পারি তাহলে ঘরে, সমাজে, রাষ্ট্রে সর্বত্র সে সৌরভ ছড়াবে। শিশুর কোমল হৃদয়ে যদি দীন ও ইসলামের […]
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা দিলেন প্রধান উপদেষ্টা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একশ কোটি টাকা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন তিনি। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রিড়া উপদেষ্টা আসিফ […]
হিলি স্থলবন্দর দিয়ে ১২৩টন ভারতীয় পেঁয়াজ আমদানি, কমতে পারে দাম

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়েছে। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চারটি ট্রাকে ১২৩ মেট্রিক টন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশ করে। এই আমদানির মাধ্যমে ব্যবসায়ীরা আশা করছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম শিগগিরই কমতে শুরু করবে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারতে পেঁয়াজের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির কারণে […]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা

আজ মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি না করার প্রতিবাদে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহীদ মিনারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরই তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, জিরো পয়েন্ট এবং ২ নম্বর গেট তালাবদ্ধ করে দেন। শিক্ষার্থীরা দাবি করছেন, বিশ্ববিদ্যালয়ের […]
নুসাইরাতে আবারও ইসরায়েলের গণহত্যা, হামলা রাফার আশ্রয়কেন্দ্রেও

আজ ভোরে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পর গাজার সিভিল ডিফেন্সের কর্মীরা হামলায় ধ্বসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৫ জনের বেশি আহত ব্যক্তিকে উদ্ধার করেছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আহতদের নুসাইরাতের আল-আউদা হাসপাতাল এবং দেইর আল-বালাহের শহীদ আল-আকসা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাজার নুসাইরাতের আল-আউদা […]
শহিদ সাইয়্যেদ কুতুব: বিপ্লবের অগ্নিপুরুষ

শহিদ সাইয়্যেদ কুতুব রাহিমাহুল্লাহ একজন মিসরীয় প্রভাবশালী ইসলামি চিন্তাবিদ ও জাগরণের নেতা। গত শতাব্দীতে তাঁর মৃত্যুদন্ড কার্যকর হলেও বিংশ-শতাব্দীতে এসেও তাঁর বুদ্ধিবৃত্তিক প্রভাব ও বহুমাত্রিক ব্যক্তিত্বের ছোঁয়া তাঁকে ইসলামি পুনর্জাগরণের অগ্রপথিক ও বৈশ্বিক ইসলামি প্রতিরোধ আন্দোলনের একজন তাত্ত্বিক রাহবার মনে করা হয়। জন্ম ও শিক্ষাদীক্ষা সাইয়্যেদ কুতুব রাহিমাহুল্লাহ ১৯০৬ সালের ৯ই অক্টোবর মিশরের উসিউর জেলার […]
কেমন আছে মুসলিম বিশ্বের শিশুরা

পৃথিবীজুড়ে মুসলিম শিশুরা নির্যাতিত হচ্ছে কয়েক দশক ধরে। ফিলিস্তিন, গাজা, সিরিয়াসহ পৃথিবীর মুসলিম দেশগুলোতে কিভাবে মুসলিম শিশুদের জীবনকে—দুর্বিষহ করে ফেলা হয়েছে আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদনে চলুন একটু নজর বুলিয়ে আসি ৷ গত জুনের ৪ তারিখে জাতিসংঘ আন্তর্জাতিক শিশুহত্যা দিবস পালন করেছে৷ কিভাবে যুদ্ধকবলিত দেশের শিশুরা জীবন কাটায়, তাদের খাদ্যাভ্যাস, শারীরিক দুর্বলতা, স্বাস্থ্যজনিত বিভিন্ন রোগবালাই—এসব বিষয় […]
