আজ বুধবার বেলা দেড়টার দিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি গুলি সরাসরি বন্দরে আঘাত করে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় টেকনাফ স্থলবন্দরে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড’ এর ব্যবস্থাপক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ দুপুর বেলা হঠাৎ করে নাফ নদের ওপারে মিয়ানমারে গোলাগুলির শব্দ শোনা যায়। এতে মিয়ানমার থেকে ছোঁড়া দুটি গুলি বন্দরে এসে পড়ে। একটি গুলি লেগে তাঁর কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়। অপরটি একটি ট্রাকের সামনের গ্লাসে লাগে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কাদের মধ্যে সংঘর্ষটি বাঁধে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *