পেহেলগামের হামলাকে কেন্দ্র করে তিন রাজ্যে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলা, হুমকি!

পেহেলগামের হামলাকে কেন্দ্র করে উত্তর ভারতের অন্তত তিনটি রাজ্যে কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীদের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে অন্তত আটটি পৃথক ঘটনায় শিক্ষার্থীদের মারধর, হোস্টেলে হামলা এবং রাজ্য ছেড়ে চলে যাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের দেরাদুনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু রক্ষা দল’ কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীদের খোলাখুলি হুমকি দিয়ে বলেছে, যদি […]
মংডুতে রোহিঙ্গাদের ওপর সন্ত্রাসী আরাকান আর্মির জোরপূর্বক সেনা নিয়োগ, উদ্বেগে স্থানীয়রা

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যের বুথিডাং শহরে সন্ত্রাসী আরাকান আর্মির এক কমান্ডার মংডু এলাকার প্রতিটি গ্রাম থেকে ১০ থেকে ৬০ জন রোহিঙ্গা তরুণ-তরুণীকে জোরপূর্বক নিয়োগের নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসকদের ডেকে বিভিন্ন ঘাঁটিতে এ বিষয়ে একাধিক বৈঠকও হয়েছে বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, মংডুর উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে মিয়াউ টাউন এবং পিয়িন ফিউ ঘাঁটিতে স্থানীয় […]
পেহেলগামের হামলার কারণে গর্ভবতী মুসলিম কাশ্মীরি নারীকে চিকিৎসা দিতে অস্বীকৃতি!

কলকাতার এক সুপার স্পেশালিটি হাসপাতালে এক গর্ভবতী মুসলিম নারীকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দিয়েছেন উগ্র হিন্দুত্ববাদী এক চিকিৎসক। কারণ হিসেবে বলেছেন, ’কাশ্মীরের পেহেলগামে যা হয়েছে, তার পর মুসলমানদের আমি দেখবো না।’ এই মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সামাজিক মাধ্যম ও অধিকারকর্মীদের মধ্যে। ভুক্তভোগী ওই নারী গত সাত মাস ধরে চিকিৎসাধীন ছিলেন গাইনি ও অবস চিকিৎসক […]
গুজরাটে গাড়িসহ পুড়ে মারা গেলেন মুসলিম যুবক, গো-রক্ষকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ!

গুজরাটের গান্ধীনগরের সানতেজ এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। ২১ এপ্রিল রাতে সেখানে পুড়ে মারা গেছেন এক মুসলিম যুবক। তার পরিবার বলছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। যারা নিজেদের ‘গো-রক্ষক’ বলে দাবি করে। নিহত যুবকের নাম মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহ। তিনি পেশায় ছিলেন একজন পণ্য পরিবহনকারী। ঘটনার দিন, সকাল ১০টার দিকে তিনি […]
ভারতের উত্তরাখণ্ডে গভীর রাতে দরগা গুঁড়িয়ে দিল হিন্দুত্ববাদী প্রশাসন!

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপুর শহরে গভীর রাতে একটি দরগা গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে পুলিশি পাহারায় চালানো এই অভিযান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসলিম বাসিন্দারা। তারা বলছেন, ধর্মীয় স্থাপনা ধ্বংস করার জন্য কোনো রকম আদালতের রায় বা স্থানীয় মতামত গ্রহণ করা হয়নি—যা প্রশাসনের একতরফা ও দমনমূলক আচরণের পরিচয়। […]
গাজা যুদ্ধে বড় ধাক্কা খেল ইসরায়েলের গোলানি ব্রিগেড, নিহত ১১৪ সেনা

গাজার চলমান যুদ্ধে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েলের অন্যতম এলিট সামরিক ইউনিট গোলানি ব্রিগেড। ইসরায়েলি পত্রিকা হাআরেতজ জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে গোলানি ব্রিগেডের ১১৪ জন সেনা ও অফিসার প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। যুদ্ধের চাপ সামাল দিতে গিয়ে চরম ক্লান্তিতে ভুগছেন নিয়মিত সেনারা। সেনাবাহিনীর অভ্যন্তরীণ সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, ক্রমবর্ধমান হতাহতের পাশাপাশি […]
ভারতে ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাস ছড়াচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার!

কাশ্মীর মিডিয়া সার্ভিস (KMS) জানিয়েছে, ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিস্তার ঘটাচ্ছে, যা গোটা দেশের জন্য হুমকিস্বরূপ। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হিন্দুত্ববাদী আদর্শকে ‘ধর্মীয় সন্ত্রাস’-এর রূপে তুলে ধরা হচ্ছে। বিজেপি সরকার রাষ্ট্রীয়ভাবে এই আদর্শের প্রচারণা চালাচ্ছে। এমনকি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তা বাস্তবে রূপ […]
২০১৯ সাল থেকে ভারতীয় বাহিনীর হাতে শহীদ হয়েছেন ৯৯১ জন কাশ্মিরি

ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ধারাবাহিকতায় ২০১৯ সালের ৫ আগস্ট থেকে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) এখন পর্যন্ত ৯৯১ জন কাশ্মীরি শহীদ হয়েছেন। কাশ্মীর মিডিয়া সার্ভিস-এর রিসার্চ সেকশন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সেনাবাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস, বর্ডার সিকিউরিটি ফোর্স, […]
উত্তরপ্রদেশে ইসরায়েলি পণ্য বয়কটের পোস্টার লাগানোয় সাত মুসলিম গ্রেপ্তার!

ভারতের উত্তরপ্রদেশের সাম্ভল জেলার নারাউলি শহরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পোস্টার লাগানোর অভিযোগে সাত মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে হিন্দু্ত্ববাদী প্রশাসন। ওই পোস্টারগুলিতে লেখা ছিল ‘ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন’ এবং এমন কিছু পণ্যের নাম, যেগুলো বয়কট করার আহ্বান জানানো হয়েছিল। কারণ, সেগুলো ইসরায়েলকে আর্থিকভাবে সাহায্য করে। এছাড়াও পোস্টারে মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছিল, যেন তারা মুসলিমদের […]
এক সপ্তাহের মধ্যে নতুন করে ১০টি গ্রাম খালি করার নির্দেশ দিল আরাকান আর্মি!

আরাকান রাজ্যের বুথিডাং শহরে নতুন করে দুঃসময়ের মুখোমুখি হয়েছেন রোহিঙ্গারা। সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘আরাকান আর্মি’ রোহিঙ্গাদেরকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে, অন্তত ১০টি গ্রাম খালি করে তাদের অন্য কোথাও চলে যেতে হবে। গতকাল রোববার ২০ এপ্রিল আরাকান আর্মির পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। এর আগে গত মার্চ মাসে রমজান চলাকালীন সময়েও একই ধরনের আদেশ দেওয়া […]
নিজস্ব ‘সুপার জাহাজ’ উন্মোচনের প্রস্তুতিতে ইরান, মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ!

পারস্য উপসাগরে যখন উত্তেজনার আবহ, ঠিক সেই মুহূর্তেই চমক দেখালো ইরান। নিজেদের তৈরি এক অত্যাধুনিক যুদ্ধজাহাজ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে তারা। প্রযুক্তির দিক থেকে যা মার্কিন যুদ্ধজাহাজগুলোর চেয়েও শক্তিশালী বলে দাবি করছে তেহরান। ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘শহীদ বাঘেরি’ নামের একটি নতুন যুদ্ধজাহাজ […]
রোহিঙ্গা মেয়েদের জন্য আত্মরক্ষার হাতিয়ার হয়ে উঠছে ‘টায়কোন্ডো’

চারপাশে টিনের ঘর, সরু গলি আর ভিড়ের মধ্যে এক কোণে তৈরী করা হয়েছে একটি ছোট ঘর। ঘর নয়, যেন এক স্বপ্নের পাঠশালা। এখানেই প্রতিদিন বিকেলে রোহিঙ্গা কিশোরীরা জড়ো হয়। কেউ হাতে গ্লাভস পরে, কেউ পা উঁচিয়ে দেয়াল ছোঁয়ার চেষ্টা করে। শিখছেন আত্মরক্ষার কৌশল—শিখছেন ’টায়কোন্ডো’। সহিংসতা থেকে আত্মরক্ষার পথ বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে বেড়েই চলেছে […]
