আফগানিস্তানে কৃষিপণ্যের উৎপাদনে বড় সাফল্য, গম-যব ও ফলের উৎপাদনে নতুন রেকর্ড

আফগানিস্তানে কৃষিপণ্যের উৎপাদনে বড় সাফল্য, গম-যব ও ফলের উৎপাদনে নতুন রেকর্ড

আফগানিস্তানে গত বছরে কৃষিখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৪ সালে দেশের তাজা ও শুকনো ফল, শস্য এবং বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদনে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক দপ্তর। প্রতিবেদনে জানানো হয়, গত বছরে গমের উৎপাদন ১১ শতাংশ, চালের উৎপাদন ১০ শতাংশ, ছোলার উৎপাদন ৫ শতাংশ, মটরশুঁটির উৎপাদন ২৩ শতাংশ এবং ভুট্টার উৎপাদন ৬ শতাংশ বেড়েছে। […]

আন্তর্জাতিক নিয়ম ভেঙে পাকিস্তানের কাশ্মীর ডুবালো ভারত, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক নিয়ম ভেঙে ভারতের হঠাৎ পানি ছাড়ায় ডুবল কাশ্মীর, জরুরি অবস্থা জারি

পেহেলগামের হামলাকে কেন্দ্র করে হঠাৎ করে ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলে পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদসহ আশপাশের এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে, রাজধানী মুজাফফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। পাকিস্তানের লাহোরভিত্তিক দুনিয়া নিউজ টিভি জানায়, রোববার কোনো ধরনের পূর্বাভাস বা আগাম নোটিশ ছাড়াই ভারত ঝিলাম […]

ভারত অধিকৃত কাশ্মীরে ১২ কাশ্মীরির বাড়িঘর ধ্বংস করল দখলদার ভারতীয় বাহিনী

ভারত অধিকৃত কাশ্মীরে ১২ কাশ্মীরির বাড়িঘর ধ্বংস করল দখলদার ভারতীয় বাহিনী

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) চলতি সপ্তাহে অন্তত ১২ কাশ্মীরির বাড়ি ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে এসব বাড়ি গুঁড়িয়ে দেয় তারা। কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, আজ রোববার নতুন করে আরও পাঁচটি বাড়ি ধ্বংস করা হয়। বাড়িগুলো ছিল পুলওয়ামার ত্রালে আমির নাজির ওয়ানির বাবা-মা, বান্দিপোরায় জামিল আহমদ শের গোজরি, […]

বিজিপি শাসিত হরিয়ানায় হিন্দুত্ববাদীদের তাণ্ডব: মুসলিম মালিকানাধীন দোকানে হামলা ও লুটপাট!

বিজিপি শাসিত হরিয়ানায় হিন্দুত্ববাদীদের তাণ্ডব: মুসলিম মালিকানাধীন দোকানে হামলা ও লুটপাট!

ভারতের বিজিপি শাসিত হরিয়ানা রাজ্যের আম্বালায় মুসলিম মালিকানাধীন দোকানপাটে হামলা ও লুটপাট চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। পেহেলগামের হামলার পরদিন শনিবার এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ থেকে ছয়টি মুসলিম মালিকানাধীন দোকানে সহিংসতা চালানো হয়। হামলাকারীরা দোকানের মালপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে। ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে এবং দোকানদার ও কর্মচারীদের নির্মমভাবে মারধর করে। এমনকি হামলার […]

ভারতশাসিত কাশ্মীরে পেহেলগাম হামলা কেন্দ্রিক চলমান অভিযানে দুই সহস্রাধিক কাশ্মীরি গ্রেপ্তার!

ভারতশাসিত কাশ্মীরে পেহেলগাম হামলা কেন্দ্রিক চলমান অভিযানে দুই সহস্রাধিক কাশ্মীরি গ্রেপ্তার!

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে টানা দমন-পীড়নে এখন পর্যন্ত দুই হাজারের বেশি কাশ্মীরিকে আটক করেছে ভারতীয় বাহিনী। গত শুক্রবার ২৬শে এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শ্রীনগর, গান্ডেরবল, বান্দিপোরা, কুপওয়ারা, বারামুলা, বাডগাম, ইসলামাবাদ, পুলওয়ামা, শোপিয়ান ও কুলগাম জেলার বিভিন্ন এলাকায় টানা কর্ডন ও সার্চ অপারেশন চালিয়ে এসব ব্যক্তিকে আটক […]

মংডু ও বুথিডাংয়ে রোহিঙ্গাদের সম্পত্তি দখল করে নিজ সমর্থকদের দিচ্ছে আরাকান আর্মি!

মংডু ও বুথিডাংয়ে রোহিঙ্গাদের সম্পত্তি দখল করে নিজ সমর্থকদের দিচ্ছে আরাকান আর্মি!

মিয়ানমারের আরাকান রাজ্যের উত্তরাঞ্চলের মংডু ও বুথিডাংয়ে রোহিঙ্গাদের সম্পত্তি দখল করে নিজেদের সমর্থক ও মিত্র গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আরাকান সংবাদ সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মংডু ও বুথিডাং শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই রোহিঙ্গাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লাল চিহ্ন এঁকে […]

বুথিডাংয়ে পাঁচ রোহিঙ্গাকে অপহরণ করল সন্ত্রাসী আরাকান আর্মি

বুথিডাংয়ে পাঁচ রোহিঙ্গাকে অপহরণ করল সন্ত্রাসী আরাকান আর্মি

মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডাং শহরে পাঁচজন রোহিঙ্গা পুরুষকে অপহরণ করেছে সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি। অপহরণের কারণ বা তাদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আরাকান সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অপহৃতদের মধ্যে চারজন বুথিডাংয়ের আলাই চাউং গ্রামের বাসিন্দা। তারা হলেন—মোহাম্মদ রুশিত, ইউ লালু (গ্রামপ্রধান), সিদ আলম এবং মোহাম্মদ ফরকান। অপরজন, মোহাব্বতুল্লাহ, পাশের বাগোনা টাউং […]

গুজরাটে ভারতীয় প্রশাসনের হাতে সহস্রাধিক বাংলাদেশি অভিবাসী আটক!

গুজরাটে ভারতীয় প্রশাসনের হাতে সহস্রাধিক বাংলাদেশি অভিবাসী আটক!

গুজরাট পুলিশের বড় ধরনের কম্বিং অপারেশনে রাজ্যের আহমেদাবাদ ও সুরাতে ১,০০০ জনেরও বেশি বাংলাদেশি অভিবাসী আটক হয়েছেন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। রাজ্য সরকার এটিকে এখন পর্যন্ত গুজরাটের ইতিহাসের সবচেয়ে বড় ধরপাকড় অভিযান বলে ঘোষণা করেছে। গতকাল শনিবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাংভি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, আটক ব্যক্তিদের […]

আফগানের হেরাতে তাপি প্রকল্পে ১৪ কিমি পাইপলাইনের কাজ সম্পন্ন, প্রস্তুত আরও ২৪ কিমি

আফগানের হেরাতে তাপি প্রকল্পে ১৪ কিমি পাইপলাইন বসানো সম্পন্ন, প্রস্তুত আরও ২৪ কিমি

আফগানিস্তানের বিশাল তাপি (TAPI) গ্যাস প্রকল্পে নতুন অগ্রগতির কথা জানালেন দেশটির তাপি প্রকল্পের প্রধান আবদুল্লাহ ইয়াউফ। সম্প্রতি হেরাত প্রদেশের গভর্নর শেখ মওলভি ইসলাম জারের সঙ্গে এক বৈঠকে তিনি জানান, ইতিমধ্যে প্রকল্পের পাইপলাইন আফগানিস্তানের ভেতরে ১৪ কিলোমিটার পর্যন্ত বসানো হয়েছে এবং আরও ২৪ কিলোমিটার এলাকা প্রস্তুত করা হয়েছে পাইপলাইন সম্প্রসারণের জন্য। এই বৈঠকে আবদুল্লাহ ইয়াউফ হেরাত […]

৬ সপ্তাহে ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন ভূপাতিত করল হুথি যোদ্ধারা!

৬ সপ্তাহে ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন ভূপাতিত করল হুথি যোদ্ধারা!

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মাত্র ছয় সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রের সাতটি এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন সামরিক বাহিনীর হিসেবে, এই ড্রোনগুলোর মোট মূল্য ২০০ মিলিয়ন ডলারেরও বেশি। হুথিদের এই পাল্টা প্রতিরোধ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ক্ষতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এমন এক সময় যখন ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইয়েমেনে প্রতিদিনের মতো বিমান […]

সুদানের উত্তর দারফুরে দুই সপ্তাহে ৪৮০ বেসামরিক নাগরিক শহিদ: জাতিসংঘ

সুদানের উত্তর দারফুরে দুই সপ্তাহে ৪৮০ বেসামরিক মানুষ নিহত: জাতিসংঘ

জাতিসংঘ জানিয়েছে, সুদানের উত্তর দারফুরে চলমান সহিংসতায় মাত্র দুই সপ্তাহে ৪৮০ জনের বেশি বেসামরিক মানুষ শহিদ হয়েছেন। এর মধ্যে কিছু হামলা ছিল জাতিগত বিদ্বেষপ্রসূত। একইসঙ্গে ওই এলাকায় ভয়াবহ যৌন সহিংসতার খবরও মিলেছে। যার শিকার হয়েছেন শিশু-কিশোরও। জাতিসংঘ মানবাধিকার দফতর গতকাল শুক্রবার ২৫শে এপ্রিল জানিয়েছে, ১০ এপ্রিল থেকে অন্তত ৪৮১ জন শহিদ হওয়ার তথ্য পাওয়া গেছে। […]

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সিরিয়ার নতুন পতাকা উত্তোলন

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সিরিয়ার নতুন পতাকা উত্তোলন

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আনুষ্ঠানিকতার সাথে সিরিয়ার নতুন পতাকা উত্তোলন করা হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসআদ আশ-শাইবানী। সিরিয়ার নতুন পতাকা উত্তোলনকে তিনি ‘সিরিয়ার জনগণের বিজয়ের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন। পতাকা উত্তোলনের পর দেওয়া বক্তব্যে শাইবানী বলেন, ‘নতুন সিরিয়ার পতাকা আমাদের জনগণের বিজয়কে নতুন মর্যাদা দিয়েছে। এটি আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়ার […]