আবারও বাড়লো স্বর্ণের দাম যা দেশের ইতিহাসে সর্বোচ্চ

এবার এক লাফে স্বর্ণের দাম বেড়ে ভরি প্রতি ১ লাখ ৫৯ হাজার টাকা!

বাংলাদেশে স্বর্ণের দাম আবারও ২ হাজার ৮২৩ টাকা বেড়েছে। গত শনিবার ২৩শে নভেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা হয়েছে, যা পূর্বের তুলনায় ২ হাজার ৮২৩ টাকা বেশি। নতুন দাম রোববার থেকে কার্যকর হবে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম […]

তাকওয়া ও শরীয়াহ : শান্তি ও কল্যাণের সেতুবন্ধন— মুফতি আব্দুল মালিক

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতীব মুফতি আব্দুল মালিক

ঘড়ির কাঁটায় তখন বারোটা পঁইত্রিশ। মসজিদের ভেতরে নিস্তব্ধতা ছড়িয়ে আছে। যেন একধরনের গভীর প্রতীক্ষার সুর। হঠাৎ করেই দরজার দিকে একচিলতে নড়াচড়া দেখা গেল। চারপাশে এক মুহূর্তের জন্যও যেন নিস্তব্ধতা ভেঙে গেল। কয়েকজন সারিবদ্ধ হয়ে ধীরে ধীরে মিম্বারের দিকে এগিয়ে এলেন। খতীব সাহেব উঠে বসলেন মিম্বারে, চোখে শান্তি আর মুখে সৌজন্যের আভা। সবার প্রতি সালাম জানিয়ে […]

শাপলার শহিদ বুয়েট শিক্ষার্থী রেহান আহসান স্মরণে শোকসভা, দাবি উত্থাপন

শাপলার আইকনিক শহিদ বুয়েট শিক্ষার্থী রেহান আহসান স্মরণে শোকসভা,

২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে চালানো ফ্যাসিস্ট হাসিনার নৃশংস গণহত্যায় শহিদ হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র রেহান আহসানকে স্মরণ করে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুয়েট সিএসই ২০০৯ ব্যাচের উদ্যোগে ২৩ নভেম্বর ২০২৪ তারিখে সিএসই বিভাগের IAC সেমিনার রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে […]

নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান

সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় বিএনপি: তারেক রহমান

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আজ (২৩ নভেম্বর) জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়বে। দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন প্রয়োজন।’ তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করলে জনগণ সঠিক জনপ্রতিনিধি বেছে নিতে পারবে। বিএনপি দেশের […]

ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় যুবলীগ কর্মী আটক

ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় যুবলীগ কর্মী আটক

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে শটগান থেকে ২৮ রাউন্ড গুলি চালানোর অভিযোগে যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ফরিদকে (৩২) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে সাতক্ষীরার কমলনগর থেকে আটক করে শনিবার চট্টগ্রামে আনা হয়। তৌহিদুল চট্টগ্রামের সাবেক কাউন্সিলর এসরারুল হকের ঘনিষ্ঠ বলে জানা গেছে। ৪ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর সময় তার অস্ত্রধারণের […]

মাওলানা সাজ্জাদ নোমানির বিরুদ্ধে বিজেপি নেতার মামলা দায়ের

মাওলানা সাজ্জাদ নোমানি

ভারতের প্রখ্যাত ইসলামি স্কলার মাওলানা সাজ্জাদ নোমানির বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগ দায়ের করেছেন বিজেপির এক নেতা। অভিযোগে তিনি দাবি করেছেন, সাজ্জাদ নোমানি বিজেপি সরকারের সমর্থক মুসলিমদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানিয়ে একটি ‘ফতোয়া’ জারি করেছেন। বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী তুঘলক রোড থানায় এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, নোমানি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় এই […]

ফারাক্কা ইস্যুতে শক্ত অবস্থানে থাকবে সরকার: অর্থ উপদেষ্টা

ফারাক্কা ইস্যুতে শক্ত অবস্থানে থাকবে সরকার: অর্থ উপদেষ্টা

ফারাক্কা ব্যারেজ থেকে বাংলাদেশের নদীর পানি প্রত্যাহারের বিষয়টি নিয়ে সরকারের অবস্থান দৃঢ় থাকবে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আজ শনিবার ২৩শে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘উজানে যৌথ নদীর পানি প্রত্যাহার: বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন। উক্ত অনুষ্ঠানে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ফারাক্কার কারণে বাংলাদেশে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি […]

জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এটি একটি বড় সফলতা, যা দেশের জ্বালানি ব্যবস্থাপনার উন্নতি ও দক্ষতা প্রদর্শন করে। শনিবার ২৩শে নভেম্বর রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত শিল্প খাতে জ্বালানি […]

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬ জন

ডেঙ্গুতে ১৭ দিনে ১০০ মৃত্যু, বছরের মোট মৃত্যু ৪১৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে শনিবার ২৩শে নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকার সিটি করপোরেশন এলাকার ৩৭৩ জনসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৬ জন। এদিকে, […]

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরী : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যমতের প্রয়োজনীয়তা রয়েছে এবং তাদের নিরাপদ ও সুরক্ষিত ফেরত পাঠাতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। আজ শনিবার ২৩শে নভেম্বর রাজধানীর ইস্কাটনে অবস্থিত বি আই আই এস এস মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে এক জাতীয় আলোচনা সভায় এ কথা বলেন তিনি। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের নিজ […]

ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্য সংকট

গাজা অভিযান ঘিরে ইসরায়েলি সেনাবাহিনীতে বিভাজন তুঙ্গে!

ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েদিয়ত আহারোনত সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেশটির সেনাবাহিনীর ভেতরে ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য সংকটের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের মানসিক চাপের কারণে হাজার হাজার সেনা চিকিৎসা নিচ্ছেন, যা পরিস্থিতিকে একটি “বড় দুর্যোগ” হিসেবে চিহ্নিত করেছে। আত্মহত্যার ঘটনা: সেনাবাহিনীর প্রকৃত সংখ্যা গোপন প্রতিবেদনে বলা হয়, গাজা ও লেবাননে দীর্ঘমেয়াদি […]

ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর ফার্মগেটে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের একটি শাখায় আগুন লেগেছে। আজ শনিবার ২৩ই নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয় মানসি প্লাজার বেজমেন্ট থেকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন বড় ধরনের না হলেও ধোঁয়ার কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রমে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে, এখন পর্যন্ত কোন […]