গেমিং প্রযুক্তির বিকাশ ও ভবিষ্যৎ

গেমিং প্রযুক্তির বিকাশ সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি শিল্পে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। গ্রাফিক্স উন্নতি, ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং অগমেন্টেড রিয়েলিটি (AR)-এর সংযোজনের মাধ্যমে গেমিং এখন বাস্তব অভিজ্ঞতার কাছাকাছি চলে এসেছে। বর্তমান প্রজন্মের কনসোল এবং কম্পিউটার গেমগুলোতে বাস্তবসম্মত গ্রাফিক্স, শক্তিশালী প্রসেসর এবং উন্নত AI-এর সমন্বয়ে গেমারদের অভিজ্ঞতা আরও দুর্দান্ত হয়েছে। ক্লাউড গেমিংও নতুন সম্ভাবনা নিয়ে এসেছে […]
১১ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশা চালকদের অবস্থান

জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশা বন্ধের হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন হাজারো চালক। রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানেই তারা রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন, ফলে ওই এলাকার যানচলাচল বন্ধ […]
হেরাতে জাফরান চাষে ৬০ হাজার নারীর সক্রিয় অংশগ্রহণ

পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশ জাফরান উৎপাদনে দেশের শীর্ষস্থানে রয়েছে। আফগানিস্তানের জাফরান সমিতির তথ্য অনুযায়ী, এই খাতে প্রায় ৬০ হাজার নারী জড়িত রয়েছেন। জাফরান চাষ ও প্রক্রিয়াকরণে নারীদের এই অংশগ্রহণ তাদের দক্ষতা ও গুরুত্বের প্রতীক। জাফরান সমিতির উপপ্রধান সৈয়দ আবদুল ওয়াহিদ সাদাত জানান, জাফরান প্রক্রিয়াকরণ একটি সূক্ষ্ম ও সময়সাপেক্ষ কাজ, যা যথেষ্ট সতর্কতা এবং নিখুঁত দক্ষতার […]
বাংলাদেশে আসতে পারেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন, যার মধ্যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ অন্তর্ভুক্ত থাকতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মিরর’-এর প্রতিবেদনে জানা গেছে, এই সফরটি ব্রিটেনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক মঞ্চে ব্রিটেনের অবস্থান দৃঢ় করবে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিস্তারিত পরিকল্পনা করছে এবং সফরের খসড়া […]
আম্মানে ইসরায়েলি দূতাবাসের আশেপাশে গুলির ঘটনায় একজন নিহত

জর্ডানের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের আশেপাশে নিরাপত্তাবাহিনির ওপর গুলি চালানোর ঘটনায় হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন নিরাপত্তা সদস্য। আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, উক্ত ঘটনার পর জর্ডানের নিরাপত্তা বাহিনী আম্মানের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি দূতাবাসে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানান, গুলির ঘটনার পর ইসরায়েলি দূতাবাসের আশেপাশে ড্রোন উড়তে দেখা […]
যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইচ্ছুক পুতিন, থাকছে কিছু শর্ত

ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, আলোচনার জন্য কিছু শর্ত দিয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেনের দখল করা অঞ্চলগুলো থেকে কোনো বড় ছাড় দিতে রাজি নয় এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার ইচ্ছা ত্যাগের শর্তও থাকবে বলে জানিয়েছেন ক্রেমলিনের কাছাকাছি কয়েকটি সূত্র। এদিকে, ৫ নভেম্বর […]
লেবাননে ইসরায়েলি হামলায় দুই প্যারামেডিক নিহত

লেবাননের আইন বাল এলাকায় ইসরায়েলি হামলায় এক প্যারামেডিক নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহত দু’জনই প্যারামেডিক ছিলেন। বিবৃতি অনুযায়ী,একটি ইসরায়েলি ড্রোন অ্যাম্বুলেন্সকে লক্ষ করে আক্রমণ করে। প্রথম হামলার পর, ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে যাওয়া আরেকটি অ্যাম্বুলেন্সকেও অন্য আরেকটি একটি ড্রোন তাড়া করে এবং আক্রমণ চালায়। এই হামলায় দুই প্যারামেডিক নিহত হন এবং আরও চারজন […]
রমজানে মহা পণ্য সংকটের শঙ্কা

আগামী রমজানে দেশে পণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিল্পবাণিজ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক সংকট এবং স্থানীয় শিল্পে স্থবিরতার কারণে আসন্ন রমজানে বাজারে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের অনিশ্চয়তা দেখা দিতে পারে। বিশেষত আমদানি কমে যাওয়ার ফলে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্য সংকটের মধ্যে পড়তে পারে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি […]
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন (৮৩) আর বেঁচে নেই। রবিবার (২৪ নভেম্বর) ভোর ৪:৩০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সুপ্রিম কোর্টের শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ […]
নতুন নির্বাচন কমিশনের শপথ আজ

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার আজ ২৪শে নভেম্বর দুপুর ১:৩০ টায় শপথ নেবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করাবেন। গত ৫ সেপ্টেম্বর হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের পর, ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন নির্বাচন কমিশন গঠন করেন। নতুন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ […]
স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার দাবি

গতকাল শনিবার ২৩শে নভেম্বর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন এবং সব নির্বাচন একই দিনে করার প্রস্তাব উঠেছে । শনিবার, নির্বাচন ভবনে বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে কমিশন সদস্যরা এসব প্রস্তাব তুলে ধরেন। কমিশনের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, কমিশন এখনও কোনো সুপারিশ […]
যুক্তরাষ্ট্রের ঘুষের অভিযোগ গৌতম আদানির জন্য নতুন চ্যালেঞ্জ

ভারতের শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানি আবারও বিতর্কের মুখে পড়েছেন, এবার যুক্তরাষ্ট্রের ঘুষ দেওয়ার অভিযোগে। নিউইয়র্কে গত বুধবার তাঁর এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে ২৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়, যার ফলে আদানি গ্রুপের শেয়ার বাজারে ধস নামে। এই অভিযোগে গৌতম আদানির সাম্রাজ্য বড় ধরনের ধাক্কা খেয়েছে, বিশেষ করে তার আন্তর্জাতিক প্রকল্পগুলোর ওপর এর প্রভাব […]
