দ্য ইকোনমিস্টে বাংলাদেশকে ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে স্বীকৃতি

দ্য ইকোনমিস্টে বাংলাদেশকে ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে স্বীকৃতি

বিশ্ববিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশকে তাদের উন্নতির মাপকাঠিতে বিচার করে বর্ষসেরা দেশ নির্বাচন করে দ্য ইকোনমিস্ট। তবে, এখানে ধনী, সুখী বা নৈতিক শ্রেষ্ঠতার বিচারে নয়; বরং গত ১২ মাসে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এবং উন্নতি সাধন করেছে এমন দেশকে এই স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ […]

বিশ্বব্যাংকের ১১৬ কোটি ডলার ঋণ পেল বাংলাদেশ

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা সহায়তা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের সবুজ উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সহায়তার জন্য ১১৬ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থের মাধ্যমে তিনটি বড় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এক বিবৃতিতে জানায়, এই ঋণের মধ্যে ৫০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়নে। এতে দেশব্যাপী পরিবেশবান্ধব উদ্যোগ এবং বায়ু দূষণ কমানোর মতো নীতি সংস্কারগুলোতে […]

সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ অনিশ্চিত!

সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ অনিশ্চিত!

সিরিয়ায় রুশ সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, বিশেষত সাম্প্রতিক সময়ে রাশিয়ার কিছু সামরিক সরঞ্জাম ও সেনা প্রত্যাহার করার পর। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে রাশিয়া দেশটিতে কয়েকটি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার সুযোগ পায়। তবে বর্তমান পরিস্থিতিতে এসব ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি হমেইমিম ঘাঁটি: রুশ সামরিক শক্তির কেন্দ্রবিন্দু […]

পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন: যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

পাকিস্তানের দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন: মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

পাকিস্তান এমন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা দক্ষিণ এশিয়ার বাইরে, এমনকি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফাইনার। ওয়াশিংটনে কার্নেগি ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনে বৃহস্পতিবার এক বক্তব্যে ফাইনার বলেন, পাকিস্তানের এই কার্যক্রম তাদের উদ্দেশ্য সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। তিনি আরও বলেন, খোলাখুলিভাবে বলতে গেলে পাকিস্তানের কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের […]

মস্কোতে বিস্ফোরণে শীর্ষ রুশ জেনারেলের মৃত্যু

মস্কোতে বিস্ফোরণে শীর্ষ রুশ জেনারেলের মৃত্যু

রাশিয়ার সেনাবাহিনীর রসায়নিক ও পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল ইগর ক্রিলভ আজ মঙ্গলবার মস্কোর একটি আবাসিক ভবনের কাছে বিস্ফোরণে নিহত হয়েছেন। এই ঘটনাকে রাশিয়ার সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মস্কোর রিয়াজানস্কি সাদাক নামক এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। যেই বিস্ফোরণে জেনারেল ক্রিলভ প্রাণ হারান। যিনি দেশের […]

আফগানিস্তানে সিমেন্ট উৎপাদন খাতে ৪৩ বিলিয়ন আফগানি বিনিয়োগ

আফগানিস্তানে সিমেন্ট উৎপাদন খাতে ৪৩ বিলিয়ন আফগানি বিনিয়োগ

আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক প্রশাসন জানিয়েছে, ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে দেশটি সিমেন্ট উৎপাদন খাতে প্রায় ৪৩ বিলিয়ন আফগানি বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। প্রশাসন জানায়, এই বিনিয়োগের ফলে সিমেন্ট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে। পুরনো সিমেন্ট কারখানাগুলো পুনরায় চালু করার পাশাপাশি নতুন কারখানা স্থাপনের বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়, বাগলান প্রদেশের গোরি সিমেন্ট […]

ভারতের আগ্রাসী নীতি অব্যাহত থাকলে প্রতিবেশী অঞ্চলের দাবি তুলবে বাংলাদেশ: রিজভী

ভারতের আগ্রাসী নীতি অব্যাহত থাকলে প্রতিবেশী অঞ্চলের দাবি তুলবে বাংলাদেশ: রিজভী

ভারতের সাম্প্রদায়িক আগ্রাসনের বিষয়ে সতর্ক করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশ বাংলা, বিহার ও উড়িষ্যার ওপর নিজেদের দাবি জানাতে পারে। তিনি মনে করেন, সাম্প্রদায়িক সংঘাতের মাধ্যমে দিল্লির আধিপত্য একদিন চূর্ণ হয়ে যাবে। আজ বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের […]

১৫ বছরে প্রথমবার, ওয়েস্ট ইন্ডিজে ঐতিহাসিক টেস্ট জয়ে বছর শেষ করলো বাংলাদেশ

১৫ বছরে প্রথমবার, ওয়েস্ট ইন্ডিজে ঐতিহাসিক টেস্ট জয়ে বছর শেষ করলো বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৪ সাল শেষ করলো একটি অসাধারণ অর্জনের মাধ্যমে। দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয়ের স্বাদ পেল তারা। দুই ম্যাচের সিরিজে সমতা আনতে দ্বিতীয় টেস্টে ১০১ রানে জয় পায় বাংলাদেশ। এ জয় শুধু সিরিজ সমতা নয়, ২০২৪ সালে দেশের বাইরে তৃতীয় টেস্ট জয় হিসেবেও ইতিহাস গড়েছে। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২-০ […]

এবার দিল্লি জামে মসজিদের তদন্ত চেয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা

এবার দিল্লি জামে মসজিদের তদন্ত চেয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা

ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার জাতীয় পর্যায়ের সভাপতি বিষ্ণু গুপ্ত অভিযোগ করেছেন, দিল্লির ঐতিহাসিক জামা মসজিদের ( বাংলাদেশে যা দিল্লি জামে মসজিদ নামে পরিচিত ) নির্মাণকার্যে হিন্দু দেবদেবীর মূর্তি ব্যবহার করা হয়েছে। কিছু মূর্তি মসজিদের সিঁড়ির নিচেও পুঁতে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। […]

আট দেশে বসুন্ধরা পরিবারের অবৈধ সম্পদ জব্দে আদালতের নির্দেশ

আট দেশে বসুন্ধরা পরিবারের অবৈধ সম্পদ জব্দে আদালতের নির্দেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের আট সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অনুসন্ধানের ভিত্তিতে তাদের অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। গত ২১ নভেম্বর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস […]

নাহিদ রানার পাঁচ উইকেট ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের দাপট

নাহিদ রানার পাঁচ উইকেট ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের দাপট

জ্যামাইকা টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। নাহিদ রানার প্রথম পাঁচ উইকেট শিকার ও দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং পারফরম্যান্সে সফরকারীরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১১ রানের লিড নিয়েছে। প্রথম ইনিংসে মাত্র ১৮ রানে লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫ উইকেটে ১৯৩ রানে নিয়ে ৩য় দিনের খেলা শেষ করে। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ৮৫ […]

ভারতে অবস্থান করেও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন শেখ হাসিনা!

ভারতে অবস্থান করেও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন শেখ হাসিনা?

ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বিবৃতি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। এই বিষয়ে বিশ্লেষণ করতে গিয়ে নিউজ টাইমের বর্ষীয়ান সাংবাদিক দীনেশ কে ভোরা প্রশ্ন তুলেছেন, অন্য দেশে কূটনৈতিক আশ্রয়ে থাকা অবস্থায় কোনো ব্যক্তি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রকাশ্যে বিবৃতি দিতে পারেন কি না। ভোরার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা এই নিয়মের ব্যতিক্রম […]