স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লবী প্রতিরোধ

স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লবী প্রতিরোধ

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় যুক্ত হলো। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা আবারও রাস্তায় নেমেছে। জনগণের টাকায় গড়া শাসকগোষ্ঠীর বিলাসী আস্তানাগুলো তারা প্রতীকী প্রতিরোধের মাধ্যমে ধ্বংস করছে। গতকালের পর আজ বৃহস্পতিবার সকালেও ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলতে দেখা গেছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়ির বিভিন্ন অংশ […]

গাজায় ঝড়ের তাণ্ডব, জরাজীর্ণ তাঁবুতে নাজেহাল শরণার্থীরা!

গাজায় ঝড়ের তাণ্ডব, জরাজীর্ণ তাঁবুতে নাজেহাল শরণার্থীরা!

গাজার লাখো ফিলিস্তিনি বুধবার সন্ধ্যায় প্রবল নিম্নচাপের কবলে পড়েছেন। দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। জরাজীর্ণ তাঁবুতে কোনো রকমে দিন পার করছেন এসব শরণার্থী। বিশেষ করে গাজার উত্তর অংশে, যেখানে জাবালিয়া শরণার্থী শিবির এবং বেইত লাহিয়া ও বেইত হানুন শহর অবস্থিত, সেখানকার মানুষজন ধ্বংসস্তূপের […]

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের পর আগুন

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের পর আগুন

ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে ব্যাপক ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। আজ বুধবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই সেখানে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন। রাত ৮টার দিকে তারা বাড়িতে প্রবেশ করেন এবং ভাঙচুর চালান। এরপর দ্বিতীয় তলার একাংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘জনে জনে খবর দে, মুজিববাদের […]

সাপাহার সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

সাপাহার সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে কয়েকজন বাংলাদেশি গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতে যান। পরে রাত ৩টার দিকে তারা ফিরে আসার সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার নাইরকুড়ি বিএসএফ ক্যাম্পের […]

বিবিসি বাংলার বিরুদ্ধে শেখ হাসিনার প্রতি পক্ষপাতের অভিযোগ

বিবিসি বাংলার বিরুদ্ধে শেখ হাসিনার প্রতি পক্ষপাতের অভিযোগ!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলার প্রতিবেদনের সমালোচনা করেছেন। আজ বুধবার ৫ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এই মন্তব্য করেন। শফিকুল আলম লিখেছেন, বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি অভিযোগ করেন, সংবাদমাধ্যমটি হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট উপেক্ষা করে শুধু তার […]

পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় এক মাসে ৫৫ ফিলিস্তিনি শহীদ, গ্রেপ্তার ৩৮০

পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় এক মাসে ৫৫ ফিলিস্তিনি শহীদ, গ্রেপ্তার ৩৮০

ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে, জানুয়ারি মাসে পশ্চিম তীরের তিনটি এলাকায় চালানো অভিযানে তাদের হাতে ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু ফিলিস্তিনি ‘ইসরায়েলি নাগরিকদের হত্যা-সংক্রান্ত হামলায় জড়িত ছিলেন এবং কিছু হামলার পরিকল্পনা করছিলেন’। সেনাবাহিনী আরও দাবি করেছে, গ্রেপ্তারকৃতরা হলেন চিহ্নিত সন্ত্রাসী। ইসরায়েলি […]

গাজা যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান

পূর্ব গাজায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত চার

ইসরায়েলের নবনিযুক্ত সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলে শোকসন্তপ্ত পরিবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৯৪২ জনে, আর আহত সেনার সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। জামির রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন। তিনি চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সিদ্ধান্তে সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে মনোনীত হয়েছেন। জামিরের দেওয়া তথ্য সেনাবাহিনীর আগে প্রকাশিত পরিসংখ্যানের […]

বাংলাদেশ ব্যাংকে তিন শতাধিক গোপন লকারের সন্ধান!

বাংলাদেশ ব্যাংকে তিন শতাধিক গোপন লকারের সন্ধান!

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে তিন শতাধিক গোপন লকারের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব লকারের বেশিরভাগই বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাদের বলে জানা গেছে। আদালতের অনুমতি পাওয়ার পর শিগগিরই অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে দুদক। দুদকের অনুসন্ধানে জানা গেছে, এসব লকারে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সম্পদ থাকতে পারে। এর আগে সাবেক ডেপুটি গভর্নর […]

এবার গাজা দখলের ঘোষণা দিল ট্রাম্প!

এবার গাজা দখলের ঘোষণা দিল ট্রাম্প!

গাজাকে পুনর্গঠনের নামে যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার ঘোষণা দেন। ট্রাম্প বলেন, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি। তবে কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা দেননি। তার মতে, গাজায় নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং […]

বুথিডং থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক উচ্ছেদ করছে সন্ত্রাসী আরাকান আর্মি!

বুথিডং থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক উচ্ছেদ করছে সন্ত্রাসী আরাকান আর্মি!

মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডং টাউনশিপে রোহিঙ্গা গ্রামবাসীদের গ্রাম ছাড়ার আলটিমেটাম দিয়েছে সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি (এএ)। এক সপ্তাহের মধ্যে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে, না হলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি, ইউনিফর্ম পরিহিত ও অস্ত্রসজ্জিত সন্ত্রাসী আরাকান আর্মির (এএ) সদস্যরা বুথিডংয়ের পালি তাউং গ্রামে প্রবেশ করে। এরপর স্থানীয় প্রবীণদের […]

বাংলাদেশে পাঁচ লাখ অবৈধ বিদেশির অবস্থান, সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক

বাংলাদেশে পাঁচ লাখ অবৈধ বিদেশির অবস্থান, সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও প্রায় পাঁচ লাখ বিদেশি নাগরিক এখনো বাংলাদেশে অবস্থান করছেন। সরকারের কাছে থাকা তথ্য অনুযায়ী, অবৈধভাবে বসবাসরত এসব বিদেশির মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি এদের মধ্যে অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। ফলে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে সরকার ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত অবৈধ […]

ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে মোদি

ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে দুই নেতার গুরুত্বপূর্ণ বৈঠক উপলক্ষে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়া। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। গত ২৭ জানুয়ারি মোদির সঙ্গে ফোনালাপে ট্রাম্প অভিবাসন নীতি, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেন। বিশেষ […]