রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

রোহিঙ্গা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া তথ্যমতে, গত মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ৫ মিনিটে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘরে সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বাংলাদেশের অন্যান্য কূটনীতিক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক […]
গাজা যুদ্ধের ৩৫৪তম দিন যা ঘটলো সারাদিন

গাজা-ইসরায়েল যুদ্ধ বছর পূর্ণ হতে বাকি আর মাত্র ১১ দিন। গতকাল ছিল এই যুদ্ধের ৩৫৪তম দিন। চলমান এই যুদ্ধে গাজায় এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকাল ‘আলআকসা শহিদ ব্রিগেড’ নামের একটি প্রতিরোধ ব্যাটালিয়ন নেটজারিম এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সাপ্লাই লাইন ও তাদের অবস্থানস্থল লক্ষ্য করে হাউন মর্টার শেল ও মিসাইল-১৩২ দিয়ে […]
গোলানে হাসান নাসরুল্লাহর নির্দেশের অপেক্ষায় ৪০ হাজার যোদ্ধা

প্রসিদ্ধ ইসরায়েলি পত্রিকা ‘দৈনিক হারেৎজ’ জানিয়েছে, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন থেকে গোলানে জড়ো হওয়া প্রায় ৪০ হাজার যোদ্ধা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নির্দেশের অপেক্ষায় রয়েছে। এদিকে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা এই খবরের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, যদিও এই যোদ্ধারা খুব বেশি অভিজাত নয়, তবে তাদের উপস্থিতি ইসরায়েলের জন্য উদ্বেগের বিষয়। ইসরায়েলের এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, এ সকল […]
আবারও নুসাইরাতে দখলদার ইসরায়েলের নৃশংস হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছে না দখলদার ইসরায়েলের তাণ্ডব। গতকাল ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার উত্তর গাজাসহ বিভিন্ন স্থানে রাত থেকে চলা বিমান হামলায় অন্তত ৫৩জন ফিলিস্তিনি শহিদ হয়েছে। বিশেষ করে নুসাইরাত শরণার্থী শিবিরে বহু মানুষ হতাহত হয়। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত শহিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৪৬৭ জনে। […]
এবার জো বাইডেনের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক

গতকাল মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতিক্ষিত বৈঠক। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রধান বৈঠক সম্পর্কিত একটি প্রেস বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। প্রেস বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে সাম্প্রতিক গঠিত হওয়া […]
লাগাতার ইসরায়েলি হামলায় সিরিয়া সীমান্তে লেবানিজ শরণার্থীদের ঢল

লেবাননে চলমান ইসরায়েলি বিমান হামলার ফলে দক্ষিণ ও পূর্ব লেবানন থেকে সিরিয়া সীমান্তে আশ্রয় নিচ্ছে শত শত মানুষ। সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ও সোমবারের হামলা থেকে বাঁচতে প্রায় ৫০০ শরণার্থী সিরিয়ায় প্রবেশ করেছে। এ বিষয়ে সিরিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শরণার্থীরা লেবাননের আলকুসায়ার […]
চারিত্রিক মাধুর্য ব্যবহার করে নিজেকে উপস্থাপন করুন স্মার্টরূপে

ইসলাম উত্তম চরিত্রকে অনেক গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। কারণ, একজন মানুষ মর্যাদাবান হওয়া না হওয়া তার চরিত্রের উপর নির্ভর করে। নবি আলাইহিমুস সালামগণ পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান। কারণ তারা ছিলেন সবচেয়ে চরিত্রবান। আমাদের প্রিয় নবির চরিত্র সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী।’ রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতের ২৩ বছরে তাঁর সুমহান মাধুর্যপূর্ণ উত্তম […]
মুদ্রার উত্থানে গতি পেয়েছে আফগান অর্থনীতি

দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন দখলদারিত্বের অধীনে থাকা আফগানিস্তান আজ ক্রমাগত অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে চলছে। যুদ্ধ-বিধ্বস্ত এবং ক্রমাগত অস্থিরতায় জর্জরিত এই দেশটি মার্কিন নেতৃত্বাধীন দখলদারদের থেকে মুক্তি লাভের পর নিজেদের অর্থনৈতিক ভিত্তি পুনর্গঠনে নজিরবিহীন অগ্রগতি দেখিয়েছে। ইসলামি শাসনের অধীনে পরিচালিত বর্তমান সরকার শুধুমাত্র অভ্যন্তরীণ সম্পদের উপর নির্ভর করে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার পাশাপাশি শক্তিশালী […]
চলমান সংঘাতে নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ বিভিন্ন দেশের

লেবাননে চলমান সংঘাতের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং কানাডা তাদের নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি আক্রমণের ক্রমবর্ধমান হুমকি এবং লেবাননের পরিস্থিতি দিন দিন অস্থির হয়ে উঠায় এই সতর্ক বার্তা জারি করা হয়। আজ ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এক জরুরি বার্তায় লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের […]
গাজা যুদ্ধের ৩৫৩তম দিন যা ঘটলো সারাদিন

বছর হতে চলল গাজা যুদ্ধের। গতকাল ছিল এ যুদ্ধের ৩৫৩তম দিন। চলমান এই যুদ্ধে ইসরায়েল গাজার এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকালও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ যোদ্ধারা পূর্ব রাফায় ইসরায়েলি সেনাবাহিনীর উপর বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। আক্রমণ করেছে অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোও। কাসসাম ব্রিগেড • কাসসাম ব্রিগেড পূর্ব রাফাহ শহরের জাওরিজ […]
আবারও রেলপথে তুরস্কে সাড়ে ৫শ’ টন পণ্য রপ্তানি আফগানিস্তানের

অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছে আফগানিস্তান। সম্প্রতি দ্বিতীয়বারের মত হেরাত প্রদেশের রোজনিক স্টেশন থেকে তুরস্কের বেলজিক স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ৫৫০ টন খনিজ পণ্যবাহী ট্রেন। আফগানিস্তানের আন্তর্জাতিক বাণিজ্য প্রসার এবং পরিবহন খাতের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ গৃহীত হয়। যে পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে, আফগানিস্তানের রপ্তানি খাতের […]
নতুন আরও ৭ শতাংশ কৃষিজমি বৃদ্ধি আফগানিস্তানের

সম্প্রতি আফগানিস্তানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৬ মাসে চাষযোগ্য জমির পরিমাণ ৭ শতাংশ বেড়ে আফগানিস্তানে এ বছর চাষ হয়েছে মোট ৩ মিলিয়ন হেক্টর জমি। যা আফগানিস্তানের অর্থনীতি এবং কৃষির জন্য ইতিবাচক সংবাদ। প্রতিবেদনের তথ্যমতে, উল্লেখিত এই ৩ মিলিয়ন জমির মধ্যে ২.১ মিলিয়ন হেক্টর জমি চাষ হয়েছে সেচের মাধ্যমে। আর ৯ […]
