সুদানে ভয়াবহ বিমান হামলায় ২৩জন নিহত

সুদানে ভয়াবহ বিমান হামলায় ২৩ জন নিহত 

সম্প্রতি সুদানের রাজধানী খার্তুমে বিদ্রোহী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের প্রধান ক্যাম্পগুলোকে লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সুদানের সেনাবাহিনী। সুদানের যুদ্ধে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানকারী যুব সংস্থা ‘গুরফা তাওয়ারি’ অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে জানিয়েছে, এই হামলার ফলে র‍্যাপিড সাপোর্ট ফোর্সের ক্যাম্প সংলগ্ন একটি বাজারে ২৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৪০ জনেরও বেশি […]

ইসরায়েলের হামলায় ধ্বংস লেবাননের শতবর্ষী মসজিদ

ইসরায়েলের হামলায় ধ্বংস লেবাননের শতবর্ষী মসজিদ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শত বছরের পুরোনো একটি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আজ ১৩ই অক্টোবর ভোরে এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্রমতে, রোববার ভোররাতে লেবাননের কেফার তিবনিত গ্রামের ঐতিহাসিক মসজিদটি ইসরায়েলি বাহিনীর বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মসজিদটি ধ্বংস হওয়ার খবর নিশ্চিত করেছেন কেফার তিবনিত গ্রামের কাউন্সিলর ফুয়াদ ইয়াসিন। তিনি […]

রিম: আত্মার আত্মা

তার নাম ছিল রিম। বয়স মাত্র তিন হলেও তার জীবন থেমে যায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর রকেট হামলায়। গাজার একটি সাধারণ বাড়িতে সে তার ভাই তারেকের সঙ্গে হাসিখুশি দিন কাটছিল রিমের। ঠিক পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা আর দশটা শিশুর মতোই। কিন্তু ডিসেম্বরের এক রাত রিমের পরিবারে চিরস্থায়ী দুখের ছাপ ফেলে যায়। সে রাতেই আকাশ থেকে […]

গাজা যুদ্ধের ৩৭২তম দিন: যা ঘটল সারাদিন

গাজা যুদ্ধের ৩৭১ তম দিন: যা ঘটল সারাদিন

এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখন গাজা ছাপিয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর পাশাপাশি হামাসও ইসরায়েলকে প্রতিদিন করছে আক্রমণ। গতকাল ছিল এই যুদ্ধের ৩৭২তম দিন। ইসরায়েলের উপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড  যে আক্রমণগুলো করেছে তা নিম্নরূপ:   কাসসাম বিগ্রেড কুদস বিগ্রেড কুদস বিগ্রেড গাজা উপত্যকার উত্তরে সাফতাভি এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যানকে বিস্ফোরক ডিভাইস দিয়ে […]

দ্য টাইমসের নিবন্ধ: যুক্তরাষ্ট্র-ইরানের গোপন সম্পর্কের অজানা অধ্যায়

দ্য টাইমসের নিবন্ধ: যুক্তরাষ্ট্র-ইরানের গোপন সম্পর্কের অজানা অধ্যায়

সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত পত্রিকা দ্য টাইমসের একটি নিবন্ধে প্রকাশে এসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা গোপন সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর, ১৯৮০ সালে যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে এরপর থেকে দুই দেশের মধ্যে একটি বিকল্প কূটনৈতিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠিত হয়। যা মূলত সুইজারল্যান্ডের মাধ্যমে পরিচালিত […]

জায়তুনের মৌসুম: আরবের উৎসবমুখর গ্রামীণ সমাজের নানা চিত্র

ঐতিহ্যবাহী জায়তুন মৌসুম: আরবের উৎসবমুখর গ্রামীণ সমাজের নানা চিত্র

আবহমান কাল ধরে আরবের গ্রামীন জীবনে উৎসবের আমেজ নিয়ে আসা মৌসুমের নাম জায়তুন মৌসুম। অক্টোবরের শুরুতে যখন ভোরের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন আরব দেশের গ্রামাঞ্চলে তখন শুরু হয় জায়তুন সংগ্রহের প্রস্তুতি। পরিবারে পরিবারে তৈরি হয় নানা স্বাদের ঐতিহ্যবাহী সব খাবার। সকালের প্রথম প্রহরে আনন্দ আর উদ্দীপনা নিয়ে গ্রামের সবাই যাত্রা করে সবুজ […]

কী ঘটছে ইসলামিক ফাউন্ডেশনের অভ্যন্তরে?  

কী ঘটছে ইসলামিক ফাউন্ডেশনের অভ্যন্তরে?  

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনে ১৫৮জন আওয়ামীপন্থী কর্মীর চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে ক্ষোভের সঞ্চার হয়েছে। কর্মকর্তাদের দাবি, এসব কর্মী আউটসোর্সিং এর নামে রাজনৈতিক বিবেচনায় সাবেক ফ্যাসিস্ট সরকারের সময় নিয়োগপ্রাপ্ত হয়েছিলো। এদিকে নিয়োগের ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা বা বয়সসীমার শর্ত মানা হয়নি। ফাউন্ডেশন সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়ায় ৬১ জন ক্যাটাগরি-১ এবং ৯৭ জন ক্যাটাগরি-২ কর্মী […]

আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় উৎসব আয়োজন আমাদের ব্যর্থতা: ড. মুহাম্মদ ইউনূস

আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় উৎসব আয়োজন আমাদের ব্যর্থতা: ড. মুহাম্মদ ইউনূস

সদ্য সমাপ্ত সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য বাহিনীর সহায়তায় উৎসব পালন আমাদের সমাজের ব্যর্থতার প্রমাণ। আমরা এমন একটি সমাজ গড়তে পারিনি যেখানে সবাইকে নিয়ে নির্ভয়ে উৎসব করা সম্ভব।’ তিনি […]

কসবা সীমান্তে ভারতে পালানোর সময় যুগ্ম সচিব আটক

কসবা সীমান্তে ভারতে পালানোর সময় যুগ্ম সচিব আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে পুটিয়া এলাকা থেকে আটক করা হয়। বিজিবি এ ব্যপারে জানিয়েছে, মজুমদার পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। স্থানীয় দালালদের সহায়তায় তিনি সীমান্তে পৌঁছান বলে ধারণা করা […]

যৌথ বাহিনীর পরিচয়ে লুট ৭০ ভরি সোনা

যৌথ বাহিনীর পরিচয়ে লুট ৭০ ভরি সোনা

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১১ই অক্টোবর শুক্রুবার গভীর রাতে ব্যবসায়ী আবু বকরের বাসায় প্রবেশ করে ডাকাতরা ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করে নেয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে, ডাকাতরা সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরিহিত মুখোশধারী কিছু ব্যক্তি মাত্র ৪০ মিনিটে এ ঘটনা […]

কর অব্যাহতি সুবিধা পেল আস সুন্নাহ ফাউন্ডেশন

৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রম শুরু আসসুন্নাহ ফাউন্ডেশনের

প্রসিদ্ধ সেবা সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশনকে ২০২৯ সালের জুন মাস পর্যন্ত দানকৃত আয়ের ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে, যেখানে নিয়ম মেনে রিটার্ন দাখিলের শর্তে এ সুবিধা ভোগের নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আস সুন্নাহ ফাউন্ডেশন দেশের সাম্প্রতিক বন্যায় ত্রাণ কার্যক্রমের মাধ্যমে জাতীয় আলোচনায় আসে। স্বনামধন্য ইসলামি […]

পেঁয়াজ চাষে আবারও সাফল্য পেল আফগানিস্তান

পেঁয়াজ চাষে আবারও সাফল্য পেল আফগানিস্তান

সম্প্রতি আফগানিস্তানের বাঘলান প্রদেশের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, গত বছরের তুলনায় এই বছরে বাঘলান প্রদেশে পেঁয়াজ উৎপাদন ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে । এ ব্যাপারে কৃষি, সেচ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য পরিচালক ওয়ালী অমরখিল জানিয়েছেন, চলতি বছর বাঘলান প্রদেশের ১,৪৭০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছিল। যেখান থেকে উৎপাদন হয়েছে ১,৪৫,৭৪০ মেট্রিক টন পেঁয়াজ […]