সদ্য সমাপ্ত সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য বাহিনীর সহায়তায় উৎসব পালন আমাদের সমাজের ব্যর্থতার প্রমাণ। আমরা এমন একটি সমাজ গড়তে পারিনি যেখানে সবাইকে নিয়ে নির্ভয়ে উৎসব করা সম্ভব।’

তিনি আরও উল্লেখ করেন, এবারের দুর্গাপূজায় সারা দেশে নির্বিঘ্নে পূজার আয়োজন করা সম্ভব হয়েছে, যা একটি বিশেষ আনন্দের বিষয়। সেই সঙ্গে  তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল না হয়ে সবাই মিলে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে তাদের উৎসব উদযাপন করতে পারবে।

বক্তব্যে ড. ইউনূস আরও বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গঠন করা, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে এবং উৎসব আয়োজনে জন্য বাহিনীর প্রয়োজন হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *