বিএসএফের হাতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামোড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে মুরাদ মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুরাদ মিয়ার স্ত্রী রত্না বেগম জানান, সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের জমি রয়েছে, যেখানে তারা সবজি চাষ করেন। ওই দিন সকালে তিনি ক্ষেতে কাজ করতে যান। বিকেলে তার স্বামী […]
বিপজ্জনক পরিস্থিতিতে মালয়েশিয়া যাওয়ার পথে ২১৪ রোহিঙ্গা আটক

বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে এই রোহিঙ্গারা আটক হন। গতকাল মঙ্গলবার ৮ই এপ্রিল দুপুরে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা নজরে আসে। এরপর নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ ওই নৌকা থামিয়ে তল্লাশি চালায়। এতে ২১৪ জন রোহিঙ্গা যাত্রীকে আটক […]
মুম্বাইয়ে রাম নবমীর মিছিলে মুসলিমবিদ্বেষী স্লোগান, দেশজুড়ে তীব্র ক্ষোভ

গত রোববার ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাহিরে রাম নবমী উপলক্ষে বের হওয়া মিছিলে মুসলিমদের লক্ষ্য করে ঘৃণ্য ও উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা গেরুয়া পতাকা হাতে নিয়ে ‘আওরঙ্গজেব কি কবর খোদেগি’ (আওরঙ্গজেবের কবর খোঁড়া হবে) ইত্যাদি স্লোগান দেয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। সেই সাথে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান […]
বিহারে উগ্র হিন্দুত্ববাদীদের উস্কানিতে ৩২ মুসলিম শিশু আটক!

উগ্র হিন্দুত্ববাদী চক্রান্তের জেরে গত সোমবার ৭ই এপ্রিল বিহারের মোকামা রেলওয়ে স্টেশনে ৩২ জন মুসলিম শিশু ও তাদের এক অভিভাবককে প্রায় ১৪ ঘণ্টা ধরে আটক করে রাখা হয়। অভিযোগ, ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ওই শিশুরা গুজরাটের সুরাতের জামিয়া জাকারিয়া মাদরাসায় পড়াশোনা করতে যাচ্ছিল। ঈদের ছুটি শেষে মাদরাসায় ফেরার পথে তাদের […]
উত্তর ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ২২টি বিমান হামলা

উত্তর ইয়েমেনে হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে অন্তত ২২টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন এবং স্থানীয় বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, রাজধানী সানআ’র পূর্ব ও দক্ষিণাঞ্চল, লোহিত সাগরের কামারান দ্বীপ এবং তেলসমৃদ্ধ মারিব প্রদেশের উত্তর ও দক্ষিণ অংশে এসব হামলা চালানো হয়। তবে এসব হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন […]
আজ থেকে চীনা পণ্যে ট্রাম্পের ১০৪ শতাংশ শুল্ক কার্যকর

আজ থেকে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ১০৪ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। ক্যারোলিন লেভিত জানান, ওয়াশিংটনে বুধবার থেকেই চীনা পণ্যের ওপর এই বাড়তি শুল্ক কার্যকর হবে। এর আগে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ […]
টেকনাফ থেকে দুই ট্রলারসহ ১১ জেলেকে অপহরণ সন্ত্রাসী আরাকান আর্মির

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন উপকূলে ফের জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে। দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জন জেলেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। আজ মঙ্গলবার ৮ই এপ্রিল সকালে বাংলাদেশের জলসীমা থেকে এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। তিনি জানান, সেন্টমার্টিনের […]
ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভাঙচুর-লুটপাটে ৪ মামলা দায়ের, গ্রেপ্তার ৫৬

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশজুড়ে চলমান বিক্ষোভে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে। এসব ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে সরকার। আজ মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ ইনভেস্ট সামিট ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে […]
২০২৪ সালের ইসরায়েল-লেবানন সংঘাত: আধুনিক যুদ্ধনীতি ও বৈশ্বিক প্রভাব

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘাত নতুন মাত্রা পায়। এই সংঘর্ষ শুধু ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এর প্রভাব ছড়িয়ে পড়ে গোটা পশ্চিম এশিয়ায়। ইসরায়েল তাদের দাবি অনুযায়ী হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালালেও, এই যুদ্ধে তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে লেবাননের নাগরিক পরিকাঠামো ধ্বংস করেছে। ফলে সাধারণ […]
ভারতে ওয়াকফ সংশোধন বিল: মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি আত্মসাতের আরেক নাম!

ভারতের লোকসভায় গত ৩রা এপ্রিল ওয়াকফ সংশোধন বিল পাস হয়। এরপর থেকেই ভারতীয় মুসলিমদের সম্পত্তির অধিকার ও ধর্মীয় স্বাধীনতা আবারও মূলধারার আলোচনায় এসেছে। প্রায় ১২ ঘণ্টা ধরে সরকার ও বিরোধীদের মধ্যে উত্তপ্ত বিতর্কের পর এই বিল পাস হয়। ১৯৯৫ সালের ঐতিহাসিক ওয়াকফ আইনে পরিবর্তন এনে বিলটি অনেক বিতর্কিত ধারা প্রস্তাব করেছে। সবাই বলছেন, এই পরিবর্তন […]
আফগানিস্তানের নানগরহার প্রদেশে কমলার উৎপাদনে নতুন রেকর্ড

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে এ বছর কমলার উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাদেশিক কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বছর এই প্রদেশে প্রায় ৩,৫০০ টন কমলা উৎপাদিত হয়েছিল। তবে নানগরহার উপত্যকা কৃষি সংস্থা জানিয়েছে, এ বছর উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। কর্তৃপক্ষের মতে, কয়েকটি কারণ এই বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে নতুন জাতের কমলা চাষ, […]
যুদ্ধবিরতি লঙ্ঘন করে আরাকানে জান্তা বাহিনীর বিমান হামলা

মায়ানমারের জান্তা বাহিনী তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সেটি ভঙ্গ করে আরাকান রাজ্যের কিয়াউকফিউ শহরে বিমান হামলা চালিয়েছে। শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেখানে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘নারিঞ্জারা নিউজ’ জানিয়েছে, শুক্রবার সকালে কিয়াউকফিউয়ের গং চুয়েন অঞ্চলের পিন শি গ্রামের আশপাশে দুটি বিমান হামলা চালানো হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, সেনাবাহিনীর যুদ্ধবিমান […]
