চিনিশিল্প পুনরুজ্জীবনে ভারতের প্রভাবমুক্তির পথে বাংলাদেশ

চিনিশিল্প পুনরুজ্জীবনে ভারতের প্রভাবমুক্তির পথে বাংলাদেশ

বাংলাদেশের বন্ধ হওয়া ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুর মাধ্যমে চিনি আমদানির উপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘদিন বন্ধ থাকা এসব কারখানা চালুর ঘোষণা দিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে শিল্প মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, এর ফলে ভারতের চিনির উপর বাংলাদেশের নির্ভরতা কমে যাবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। ২০২০ সালে লোকসানের অজুহাতে কুষ্টিয়া, রংপুর, […]

ভারতের বিকল্প হিসেবে ঢাকায় ভিসা প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ

ভারতের বিকল্প হিসেবে ঢাকায় ভিসা প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ

বাংলাদেশি নাগরিকদের বিদেশে যাতায়াতের জন্য ভিসা পাওয়া আগের তুলনায় আরও সহজতর করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এখন ঢাকাতেই ৮টি ইউরোপীয় দেশের শেনজেন ভিসার আবেদন করা সম্ভব। এর ফলে ভ্রমণপ্রত্যাশীদের আর দিল্লিতে যেতে হবে না। শুধু শেনজেন নয়, রোমানিয়া, বুলগেরিয়া, মেক্সিকোসহ বিভিন্ন দেশের ভিসার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে তৃতীয় দেশে আবেদন করার সুযোগও তৈরি করা হয়েছে। […]

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ, বিকল্প পথে চলার আহ্বান

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ, বিকল্প পথে চলার আহ্বান

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীর ওপর স্থাপিত বেইলি ব্রিজ আজ শনিবার ভোরে ভেঙে পড়েছে। এ ঘটনার পর ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, ভোর ৫টার দিকে একটি ট্রাক ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সড়ক ও জনপথ বিভাগকে অবহিত […]

মুর্শিদাবাদ-মালদা বাংলাদেশের অংশ হতে পারে: অধীর চৌধুরী

মুর্শিদাবাদ-মালদা বাংলাদেশের অংশ হতে পারে: অধীর চৌধুরী

ভারতের লোকসভার সাবেক বিরোধীদলীয় নেতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মুর্শিদাবাদ, মালদা ও উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চল ভবিষ্যতে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অধীর রঞ্জন বলেন, মৌলবাদ কোন ঠুনকো বিষয় নয়! এটি অনেকটা ক্যানসারের মতো, যা সময়মত […]

দক্ষিণ সিরিয়ার আরও দুটি গ্রাম দখল করল দখলদার ইসরায়েল

দক্ষিণ সিরিয়ার আরও দুটি গ্রাম দখল করল দখলদার ইসরায়েল

দখলদার ইসরায়েল দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের ‘হাউজ আল ইয়ারমুক’ এলাকায় দুটি গ্রাম দখল করেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈর শাসক বাশার আল আসাদের শাসনের পতনের পর থেকেই ইসরায়েল দখলকৃত ভূমি সম্প্রসারণের অপচেষ্টা চালাচ্ছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার দখলদার ইসরায়েলি বাহিনী দারা প্রদেশের ‘হাউজ আল ইয়ারমুক’ এলাকার জুমলা […]

আবারো ইসরায়েলের তেলআবিবে হুতিদের সফল ক্ষেপণাস্ত্র হামলা

আবারো ইসরায়েলের তেলআবিবে হুতিদের সফল ক্ষেপণাস্ত্র হামলা

আজ শনিবার দখলদার ইসরায়েলের তেলআবিব শহরের কেন্দ্রস্থলে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। দখলদার সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধে ব্যর্থ হয়েছে। হামলার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দখলদার সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানান, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ফলে মধ্য ইসরায়েলে সতর্কবার্তা জারি করা হয়। তবে আমাদের প্রতিরোধ প্রচেষ্টা […]

জুলানিকে আটকের ১০ মিলিয়ন ডলার পুরস্কার বাতিল করেছে ওয়াশিংটন

জুলানিকে আটকের ১০ মিলিয়ন ডলার পুরস্কার বাতিল করেছে ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, তারা ‘হাইয়াত তাহরির আশ শাম’ সংগঠনের নেতা আহমদ শারহকে ধরতে ১০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা বাতিল করেছে। এর আগে তার গ্রেপ্তার বা বিরূপ অবস্থান সম্পর্কে তথ্য দিলে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট প্রাচ্য বিষয়ক সহকারী মন্ত্রী বারবারা লিভ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরিয়ার রাজধানী […]

সোমালিয়ায় চীনা জাহাজ অপহরণ: দস্যুদের ১ কোটি ডলার মুক্তিপণ দাবি

সোমালিয়ায় চীনা জাহাজ অপহরণ: দস্যুদের ১ কোটি ডলার মুক্তিপণ দাবি

সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে চীনের মালিকানাধীন একটি মাছধরা জাহাজ অপহরণ করে জলদস্যুরা ১ কোটি মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে। যে জাহাজে ১৮ জন ক্রু সদস্যও রয়েছে। গত মাসের শেষ দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সোমালিয়ার এক সরকারি কর্মকর্তা। জাহাজটি গত নভেম্বরের শেষ দিকে অপহৃত হয় এবং বর্তমানে এটি সোমালিয়ার পুন্তল্যান্ড রাজ্যের স্বাধীন শাসিত এলাকা খাফুনে […]

ইউক্রেনীয়দের রাশিয়ায় স্বাগত জানিয়েছেন পুতিন

ইউক্রেনীয়দের রাশিয়ায় স্বাগত জানিয়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয়দের রাশিয়ায় স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, ‘তারা আমাদের সংস্কৃতির অংশ, আমাদের জনগণেরই অংশ।’ পুতিন তার বার্ষিক টেলিভিশন প্রশ্নোত্তর পর্বে রাশিয়ার পুনর্বাসন প্রোগ্রাম নিয়ে আলোচনা করেন। তিনি দাবি করেন, ইউক্রেন থেকে বিপুল সংখ্যক মানুষ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এই মানুষরা হয় যুদ্ধের কারণে রাশিয়ায় পালিয়ে এসেছেন অথবা গণভোটের মাধ্যমে […]

শীতকালের মহত্ত্ব ও করণীয়, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্ব

শীতকালের মহত্ত্ব ও করণীয়, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্ব

ঘড়িতে সময় ১২:৩৪। সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ জাতীয় মসজিদের মিম্বারে আরোহণ করলেন। প্রথমেই সবাইকে সালাম পেশ করলেন৷ এরপর হামদ ও সানা পাঠ করলেন৷ শেষে সুরা হাশরে তাকওয়া সংশ্লিষ্ট আয়াত পাঠ করলেন— يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ  আলোচনার শুরুতে মুহতারাম বলেন, ‘আল্লাহ […]

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই!

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই!

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। আজ শুক্রবার ২০শে ডিসেম্বর বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আবিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপদেষ্টা হাসান আরিফ স্যার মারা গেছেন। আজ শুক্রবার বিকেল ৩টার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’ […]

বাইডেন প্রশাসনে বছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে বিতাড়িত

বাইডেন প্রশাসনে বছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে বিতাড়িত

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে অভিবাসন নীতিতে কঠোরতার কারণে গত অর্থবছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হয়েছে। মার্কিন অভিবাসন ও শুল্ক কর্তৃপক্ষ (আইসিই) জানিয়েছে, বিতাড়িতদের অধিকাংশই দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ছিল। প্রতিবেদন অনুযায়ী, গত বছর বাইডেন প্রশাসন অভিবাসন–সংক্রান্ত বিধি আরও […]