মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উচ্ছেদ করে তাদের ফাঁকা ঘরবাড়িতে বৌদ্ধ ‘রাখাইন’ পরিবার পুনর্বাসন করছে সন্ত্রাসী আরাকান আর্মি। স্থানীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত অন্তত ২১৫টি রাখাইন পরিবারকে বুথিডং শহরের রোহিঙ্গা গ্রামগুলোতে বসানো হয়েছে।

আরাকান নিউজ এজেন্সির খবরে বলা হয়, ‘শাবাজার’ গ্রামে ইতিমধ্যে ১৩৫টি পরিবার এবং ‘টং মিন খোং’ গ্রামে আরও ৮০টি পরিবারকে স্থানান্তর করা হয়েছে। এসব পরিবার আগে থান্ডওই ও সিত্তে শহরে বাস করত।

সূত্র জানায়, বুথিডংয়ের অন্তত ৪০টি রোহিঙ্গা গ্রামে রাখাইন ও বাংলাদেশ থেকে আসা ‘রাখাইন বাঙালি’ পরিবারদের পুনর্বাসনের পরিকল্পনা করেছে সন্ত্রাসী আরাকান আর্মি। ফলে অনেক রোহিঙ্গা আবারও বাংলাদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার পর অধিকাংশ রোহিঙ্গা পালিয়ে যায়। আরাকান আর্মি ২০২৪ সালের মে মাসে বুথিডং দখল করে এবং বাকিদেরও সেখান থেকে উচ্ছেদ করে। এরপর রোহিঙ্গা ঘরবাড়ি তালাবদ্ধ করে, মূল্যবান সম্পদ দখল করে এবং অনেককে ‘সন্ত্রাসী’ আখ্যায় আটক করে।

বর্তমানে সন্ত্রাসী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে রাখাইন রাজ্যের ৮০ শতাংশের বেশি এলাকা। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের মাঝখানে পড়ে রোহিঙ্গারা সহিংসতা, গৃহহীনতা ও জোরপূর্বক নিয়োগের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *