ভারতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি ও অধিকার নিয়ে আঘাত হানছে ওয়াকফ সংশোধনী আইন। এই আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় শান্তিপূর্ণ আন্দোলনকে ঘিরে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনজন।

শামসেরগঞ্জের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধ হরগোবিন্দ দাস (৭৪) এবং তাঁর ছেলে চন্দন দাসের (৪০) মৃতদেহ। এদিকে গত শুক্রবার ১১ই এপ্রিল আন্দোলনের মধ্যেই সুতির সাজুর মোড়ে পুলিশের গুলিতে আহত কিশোরের মৃত্যু হয়েছে ।

মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ওপর বিনা উস্কানিতে হামলা চালিয়েছে পুলিশ। গুলি চালানো হয়েছে সাধারণ মানুষের ওপর। আন্দোলনকারীদের দাবি, প্রশাসন ইচ্ছাকৃতভাবে তাদের দমন করতে মরিয়া হয়ে উঠেছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সুতি এলাকায়। পুলিশের হামলায় আহত হয়েছেন বহু মুসলিম যুবক। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ লক্ষ্য করে কাঁদানে গ্যাস, পেট্রোল বোমা ও গুলি চালায়।

ওয়াকফ আইন বাতিলের দাবিতে আন্দোলনকারীরা স্পষ্ট বলেছেন, এই আইন মুসলিম সম্প্রদায়ের জমি ও সম্পত্তি হরণের চক্রান্ত। যতই দমন-পীড়ন আসুক, আন্দোলন থামবে না বলেই জানিয়েছেন স্থানীয় মুসলিম নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *