মিসর থেকে গাজার উদ্দেশে ৩৩০টি ত্রাণবাহী ট্রাক পাঠানো হয়েছে। এগুলো করম আবু সালেম ও আল আওজা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। মিসরের কায়রো নিউজ চ্যানেলের বরাতে জানা গেছে, এসব ট্রাকের মধ্যে ২০টি জ্বালানি পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম দিনেই এই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিদিন গাজায় ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার কথা রয়েছে। পাশাপাশি, আগামী সাত দিনের মধ্যে রাফাহ সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে।

২০২৩ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী রাফাহ সীমান্তে হামলা চালিয়ে তা আংশিক ধ্বংস করে এবং সেখানকার কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর থেকে করম আবু সালেম সীমান্ত দিয়ে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে।

রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিট থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মিসর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *