সিরিয়ার হোমস শহরের পশ্চিমাঞ্চলে একটি গ্রামে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ একটি গোপন গুদাম জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল মঙ্গলবার ১৪ জানুয়ারি এই অভিযান পরিচালিত হয়।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, হোমস শহরের আম হারতিন গ্রামে অবস্থিত গুদামটি থেকে মাইন এবং রকেট লঞ্চারের গোলাসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

তবে গুদামের পেছনে কারা জড়িত এবং কিভাবে এই গুদামের সন্ধান পাওয়া গেল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

নতুন প্রশাসনের অধীনে সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশব্যাপী তল্লাশি অভিযান চালাচ্ছে। এই অভিযানের উদ্দেশ্য হলো বিশৃঙ্খলাকারীদের আটক করা এবং যেসব অপরাধী জনগণের বিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *