মালয়েশিয়া উপকূল রক্ষী বাহিনী মিয়ানমার থেকে প্রায় ৩০০ জন অবৈধ অভিবাসী নিয়ে দুটি নৌকা দেশের জলসীমা থেকে বের করে দিয়েছে। এই সময় ১৯৬ জন রোহিঙ্গা মুসলিম শরণার্থীকে আটক করা হয়েছে, যারা একটি নৌকা নিয়ে মালয়েশিয়ার লাংকাউই দ্বীপে এসে ভিড়েছিল।

মালয়েশিয়ার নৌ-নীতি প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, শুক্রবার রাতে লাংকাউই দ্বীপের দক্ষিণ-পশ্চিমে দুটি নৌকা ৩.৭ কিলোমিটার দূরে নজরে আসে। সংস্থার মহাপরিচালক মোহাম্মদ রুশলি আবদুল্লাহ এক বিবৃতিতে জানান, নৌকাগুলোকে সাহায্য করার জন্য খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। পরে সেগুলোকে তাদের যাত্রা অব্যাহত রেখে জাতীয় সীমানার দিকে ফেরত পাঠানো হয়।

এদিকে একই সময় মালয়েশিয়া পুলিশ আরেকটি নৌকা থেকে ১৯৬ জন যাত্রীকে আটক করেছে। তাদের মধ্যে ৭১ জন শিশু এবং ৫৭ জন নারী রয়েছে। পুলিশ ধারণা করছে, আটক ব্যক্তিরা রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য। পরবর্তীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও নিবন্ধনের জন্য স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নিরীহ-নিপীড়িত রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে মগ (বৌদ্ধ) সন্ত্রাসী আরাকান আর্মি ও সংখ্যাগরিষ্ঠ জনগণের নির্যাতনের শিকার হচ্ছে। তাই অনেক রোহিঙ্গা আশ্রয়ের জন্য পুরনো কাঠের নৌকায় চড়ে প্রতিবেশী দেশগুলোতে পৌঁছার চেষ্টা করছে, বিশেষ করে মালেশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে। এসব কঠিন সমুদ্রযাত্রা প্রায়ই মাসের পর মাস স্থায়ী হয়। যাতে অনেক ঝুঁকিসহ প্রাণ নাশের আশঙ্কা থাকে। তবুও তারা এই ঝুঁকি মাথায় নিয়ে অবৈধভাবে মালেশিয়া বা থাইল্যান্ডে প্রবেশ করার চেষ্টা করে। এর দ্বারাই বুঝা যায় আরাকানে তারা কতটা অসহায় জীবন-যাপন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *