ভারতের উত্তরপ্রদেশের মথুরায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) মন্দিরের এক কর্মী বিপুল পরিমাণ অনুদানের টাকা ও রসিদ বই নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম মুরলিধর দাস, যিনি মন্দিরে দান সংগ্রহের দায়িত্বে ছিলেন। এ নিয়ে মন্দির কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছে।

মন্দিরের পিআরও রবি লোচন দাস জানিয়েছেন, মুরলিধর দাসের কাজ ছিল মন্দিরে দান করা টাকা সংগ্রহ করে সেগুলো নিয়মিতভাবে মন্দির কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া। কিন্তু তিনি দায়িত্বে অবহেলা করে দান করা অর্থ এবং রসিদ বই নিয়ে পালিয়ে যান। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ওই অর্থের পরিমাণ যাচাই-বাছাই করা হচ্ছে।

এটি প্রথম ঘটনা নয়। এর আগেও সৌরভ নামে এক ব্যক্তি অনুদানের টাকা ও রসিদ বই নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে পুলিশ কর্তৃপক্ষ জানান, সৌরভ পালানোর কিছুদিন পরেই মারা যান।

এ ব্যাপারে পুলিশ সুপার (শহর) অরবিন্দ কুমার জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে মন্দিরের প্রধান অর্থ কর্মকর্তা বিশ্ব নাম দাস একটি এফআইআর দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং পালানো কর্মীকে দ্রুত আটক করার জন্য তৎপরতা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *