ইসরায়েলের তেলআবিবসহ মধ্য ও দক্ষিণাঞ্চলে ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের কথা জানিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে দখলদার বাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে সতর্কতা সাইরেন বেজে ওঠে । তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করতে সক্ষম হয়।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে বিভিন্ন সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে হুথিরা এই হামলাগুলো চালাচ্ছে বলে ধারণা করা হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলাকে তাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা করছে। অন্যদিকে হুথি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আক্রমণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *