ফেনী আলিয়া কামিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে স্বপদে পুনর্বহালের আশ্বাস দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ওমর ফারুক শুভ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সহ-সমন্বয়ক পরিচয় দিয়ে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও কথোপকথনে দেখা যায়, শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের এবং হামযা মাহবুবের নাম ব্যবহার করে চাঁদাবাজির কার্যক্রম চালিয়েছেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃপক্ষ জানিয়েছে, শুভর সাথে তাদের কোন সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই।

আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, ওমর ফারুক শুভ একসময় জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন। তবে নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের কর্মকাণ্ডকে স্পষ্টভাবে নিন্দা জানিয়ে বলেছে, তাদের কোন সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফেনী মডেল থানায় চাঁদাবাজি, প্রতারণা এবং মানহানির অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সদস্য শাহাদাত হোসেন জানিয়েছেন, সংগঠনটি এ ধরনের কার্যক্রমের সঙ্গে সম্পূর্ণরূপে মুক্ত এবং শুভর চাঁদাবাজির অপরাধের দায়ভার তার নিজেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *