লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তীব্র প্রতিবাদের কারণে কাজ বন্ধ করে পিছু হটতে বাধ্য হয় তারা।

গতকাল বুধবার ১লা জানুয়ারি সন্ধ্যায় রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট স্থাপনের চেষ্টা করছিল বিএসএফ। গত মঙ্গলবার দুপুরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তীব্র প্রতিবাদ জানায়। বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ করে সীমান্তের ১৫০ গজ ভারতের ভেতরে সরে যায়।

বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানাতে পতাকা বৈঠকের আহ্বান করেছে। এ বিষয়ে বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল সেলিম আদ দীন বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের চেষ্টা করলে বিজিবি তার কঠোর জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *