মার্কিন জনসংখ্যা দপ্তর জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বের জনসংখ্যা ৭১ মিলিয়ন বেড়েছে । এ বছর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৯ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা কম। ২০২৩ সালে বিশ্ব জনসংখ্যা ৭৫ মিলিয়ন বেড়েছিল।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি সামান্য ধীরগতির হলেও তা এখনো উল্লেখযোগ্য। জনসংখ্যা বৃদ্ধির এই ধারা আগামী বছরের প্রথম দিকে ৮.০৯ বিলিয়ন পৌঁছানোর পূর্বাভাস দিচ্ছে।

বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে উন্নত চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং উন্নয়নশীল দেশের উন্নতি উল্লেখযোগ্য। তবে অনেক উন্নত দেশের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসছে, যেখানে জন্মহার নিম্নমুখী।

মার্কিন জনসংখ্যা দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম দিনেই বিশ্ব জনসংখ্যা ৮.০৯ বিলিয়নে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *