সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ২৯ ডিসেম্বর এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, বিমানটি জাজিরা এভিয়েশন ক্লাব পরিচালিত ছিল। উড্ডয়নের পরপরই এটি রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে এবং জরুরি অবতরণের চেষ্টা করছিল। পরে বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়।

নিহতদের মধ্যে একজন ভারতীয় এবং অপরজন পাকিস্তানি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ তদন্তে সংশ্লিষ্টরা কাজ শুরু করেছে।

উল্লেখ্য, রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে উত্তরাঞ্চলীয় রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *