২০২৪ সাল ছিল এক অনন্য ঘটনাবহুল বছর, যেখানে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। বিশেষত, মধ্যপ্রাচ্যের ঘটনাবলী বহু দেশের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলেছে। নিচে উল্লেখ করা হলো সেসব ঘটনাবলির উল্লেখযোগ্য ঘটনা—

১. পুতিনের পুনরায় রুশ প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়: রাশিয়ার জনগণ আবারও ভ্লাদিমির পুতিনের প্রতি আস্থা রেখে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।

২. আসাদ শাসনের পতন: সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত হওয়া বিশ্ব রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

৩. হাসান নাসরুল্লাহর মৃত্যু: লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলেছে।

৪. ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাত: হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাত গাজা ও এর আশেপাশের অঞ্চলে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

৫. ইসরায়েলের দক্ষিণ লেবানন আক্রমণ: ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননে সামরিক অভিযান এই অঞ্চলে নতুন করে সংঘাতের সূত্রপাত ঘটিয়েছে।

৬. কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন: রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন বিশ্ব অর্থনীতির অগ্রগতি নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে।

৭. নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এই পরোয়ানা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে।

৮. ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাত: ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়িয়েছে।

৯. হুথিদের হামলা তেল আবিবে: হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের তেল আবিবে সরাসরি আঘাত করেছে।

১০. ইব্রাহিম রাইসির মৃত্যু: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু দেশটির রাজনৈতিক দৃশ্যপটে বিশাল পরিবর্তন আনে।

১১. ট্রাম্পের পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া: ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্ব রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *