মিশরের প্রশাসনিক কায়রোতে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজা হুমাইরা মাসউদ। বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের মধ্যে অনারব গ্রুপে তিনি পঞ্চম স্থান অর্জন করেন।

গতকাল বুধবার ১১ই ডিসেম্বর গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তার নাম বিজয়ী তালিকায় ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন দুই লাখ মিশরীয় পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকা।

হুমাইরার হাতে পুরস্কার তুলে দেন মিশরের ওয়াকফ মন্ত্রী ড. ওসামা আল আজহারী। অনুষ্ঠানে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

চাঁদপুরের হুমাইরা এর আগে ২০১০ সালে জর্ডানে আরেকটি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। বর্তমানে তিনি মিশরের আল আজহার ইনস্টিটিউটে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত।

এ অর্জন দেশের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন ধর্মীয় ব্যক্তিত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *