আফগানিস্তানের উত্তরের প্রোয়ান প্রদেশে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে শরীয়াহ আইনের অধীনে এক ব্যক্তির বিরুদ্ধে শাস্তি কার্যকর করা হয়েছে। আফগানিস্তানের সুপ্রিম কোর্ট একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ৮০ চাবুক মারার শাস্তি কার্যকর হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ইসা খান আবদুর রজাক নামক অপর এক ব্যক্তির বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনেন। তবে, অভিযোগ প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষী বা প্রমাণ দাখিলে তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। দীর্ঘ তদন্ত শেষে প্রমাণিত হয় যে, এটি একটি ভিত্তিহীন অভিযোগ।

আদালতের রায় অনুযায়ী, মিথ্যা অপবাদের শাস্তি হিসেবে শরীয়াহ আইন অনুযায়ী ৮০ চাবুক মারার আদেশ দেওয়া হয়। এই রায় তিনটি সংশ্লিষ্ট আদালতের অনুমোদন এবং আফগানিস্তানের আমিরুল মুমিনিন এর অনুমোদনের পর কার্যকর করা হয়।

সুপ্রিম কোর্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিচার প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ইসলামি আইন ও ন্যায়বিচারের নীতিমালা অনুসরণ করেই পরিচালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *