অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দুর্নীতি ও অর্থপাচার রোধে ১৫০ জন প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এর মধ্যে ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ তথ্য জানান।

ড. ইউনূস বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে আমরা সর্বাত্মক উদ্যোগ নিয়েছি। কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, গত ১৬ বছরে ১২-১৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। এই অর্থ দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক সহায়তাও নেওয়া হচ্ছে।

বিচার বিভাগ সংস্কারে নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি জানান, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া দ্রুততর করতে ২৩ জন নতুন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে।

ড. ইউনূসের মতে, অর্থপাচার রোধে সফল হলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *