বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অপরাধে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি প্রধান জানান, শম্ভুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক) গত আগস্টে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *