চট্টগ্রামের হাজারি গলিতে ইসকন (সনাতন ধর্মালম্বী সংগঠন) কে নিয়ে ফেসবুক পোস্টের জেরে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এক ব্যবসায়ী ইসকনবিরোধী পোস্ট শেয়ার করলে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী তার দোকানে হামলা চালায় এবং তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথবাহিনী সেখানে অভিযান চালিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থলে যৌথবাহিনী অভিযান চালাতে গেলে তাদের উপরও এসিডসহ ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে যৌথবাহিনীর  ১৩ জন সদস্য আহত হন। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

এদিকে হামলার পেছনে বড় ষড়যন্ত্রের আভাস পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। অপরদিকে পোস্টদাতার বিরুদ্ধেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করার প্রক্রিয়া চলছে। তবে এ ব্যপারে জনগণকে শান্ত থাকতে আহ্বান জানাচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *