যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনের বাকি আর মাত্র ৪ দিন। ইতিমধ্যেই পুরো আমেরিকা জুড়ে থাকা প্রায় ২৪৪ মিলিয়ন ভোটারের মধ্যে আগাম ভোটে অংশগ্রহণ করেছেন ৬০ মিলিয়নেরও বেশি ভোটার। গত সেপ্টেম্বর থেকে আগাম ভোটের এই প্রক্রিয়া থেকে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি, নিউ হ্যাম্পশায়ার এবং আলাবামা রাজ্যগুলো ব্যতীত সকল অঙ্গরাজ্যের নিবন্ধিত ভোটাররাই ভোটদানের এই সুবিধা লাভ করছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর ক্যারোলিনা এবং জর্জিয়ায় আগাম ভোটের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে, এবারের মার্কিন নির্বাচনে ফলাফল নির্ধারকের ভূমিকায় থাকা সাতটি রাজ্যের মধ্যে এই দুইটি রাজ্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, নির্বাচনে আগাম ভোটদান ব্যবস্থা মূলত নির্বাচনের নির্ধারিত তারিখের আগেই ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার সুযোগ দেয়। এই প্রক্রিয়ায় ভোট দান প্রক্রিয়া তুলনামূলক সহজ হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনী উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে, প্রাথমিক ভোটদান প্রক্রিয়া দেশটির গণতান্ত্রিক নির্বাচনের গুরুত্বপূর্ণ একটি দিক হয়ে উঠছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের সমর্থনে নিজস্ব মতামত প্রকাশে সচেষ্ট হচ্ছেন, যা আসন্ন নির্বাচনে জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *