সম্প্রতি বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রলীগ নেতা আল জাজিরাকে জানিয়েছেন, তিনি এখন নিজের কোন  ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। আল জাজিরার প্রতিবেদনে ফাহমি (ছদ্মনাম)  নামের সেই নেতা জানান, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত থাকলেও এখন প্রতিনিয়ত পালিয়ে বেড়াচ্ছেন।

ফাহমি (ছদ্মনাম) আরও বলেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার পর আমার মতো অনেক ছাত্রলীগ কর্মী নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। প্রতিবেদনে তিনি জানান, এতদিন দলের প্রতি আনুগত্যকে কাজে লাগিয়ে তার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও, দলের পতনের পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে ফাহমির পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা হলেও পাশে দাঁড়ায়নি ছাত্রলীগের কোন নেতা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের পক্ষে একসময় হাজার হাজার ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে সক্রিয় থাকলেও, এখন প্রতিশোধ আর গ্রেপ্তারের ভয়ে সকলেই পালিয়ে বেড়াচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *