চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুইযায়ী বিগত ২৬ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১৯৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার।

গতকাল রবিবার ২৭শে অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে প্রবাসীরা যে পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন, তা গত সেপ্টেম্বরের প্রথম ২৬ দিনে আসা ১৯৬ কোটি ৩০ লাখ ডলারের তুলনায় সামান্য কম। ফলে অক্টোবর মাসের রেমিট্যান্স প্রবাহে কিছুটা মন্দা লক্ষ্য করা যাচ্ছে।

ব্যাংক খাত অনুযায়ী রেমিট্যান্স প্রবাহ

চলতি মাসের প্রথম ২৬ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ৯৯ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৬৯ লাখ ডলার। আর বিদেশি খাতের ব্যাংকগুলোতে রেমিট্যান্স এসেছে মাত্র ৫১ লাখ ডলার।

সাপ্তাহিক বিশ্লেষণ

এদিকে গত আগস্ট মাসে প্রবাসীরা দেশে ২২২ কোটি ১৩ লাখ ডলার পাঠিয়েছিলেন। আর সেপ্টেম্বর মাসে পাঠান এই বছরের সর্বোচ্চ রেমিট্যান্স ২৪০ কোটি ৪৭ লাখ ডলার। তবে অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমলেও দেশের অর্থনীতির জন্য প্রবাসী আয়ের ভূমিকা এখনও অগ্রগণ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *