ভারতের রপ্তানি শুল্কের নথি অনুযায়ী, এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনে অস্ত্র রপ্তানি করছে ভারত। রপ্তানিকৃত অস্ত্রের মধ্যে আর্টিলারি শেলের মত গোলাবারুদও রয়েছে। এ ক্ষেত্রে মস্কোর আপত্তিকে গ্রাহ্য করছে না দিল্লি। ইউক্রেনে অস্ত্র রপ্তানির বিষয়টিকে মূলত বাণিজ্যিক সুযোগ হিসেবেই দেখে ভারত।

এদিকে চলতি বছরের জানুয়ারিতেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে ভারতের আর্টিলারি শেল পাঠানোর বিষয়টিকে অস্বীকার করেন। কিন্তু স্পর্শকাতর এই বিষয়টি আর গোপন থাকেনি। ৩ ভারতীয় কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত জুলাইয়ে খোদ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অন্তত দুটি বৈঠকে ভারতের কাছে ইউক্রেনে অস্ত্র রপ্তানির বিষয়টি উত্থাপন করেন।

উল্লেখ্য, দিল্লি-মস্কোর উষ্ণ কূটনৈতিক সম্পর্ক বহুদিনের। রাশিয়ার তৈরি অস্ত্রের বড় একজন ক্রেতা ভারত। ইউক্রেন ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করেনি ভারত। কিন্তু সাম্প্রতিক ইউক্রেনে ভারতের অস্ত্র রপ্তানি বদলে দিতে পারে দিল্লি-মস্কো কূটনীতির গতিপথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *