তাওবা। মানবজীবনের একটি অত্যাবশ্যকীয় ও অপরিহার্য বিষয়। পরকালীন শাস্তির প্রধান নিয়ামক হলো গুনাহমুক্ত জীবন। কিন্তু এটা চিরসত্য, পৃথিবীতে নবী-রাসূল ব্যতীত কেউই পাপমুক্ত নয়। তাই যারা পরকালে মুক্তি ও শান্তি লাভের আশা করে, তাদের জন্য তাওবাই হলো মুক্তি ও শান্তির একমাত্র পথ। কারণ, বিশেষত কবিরা গুনাহ (বড় পাপ) তাওবা ছাড়া কখনো মাফ হয় না। তাওবার মাধ্যমে মানুষ আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা লাভ করতে পারে। তবে এর সঠিক নিয়ম জানা আবশ্যক। অন্যথায় তাওবা কবুল নাও হতে পারে। তাই আমাদের উচিত তাওবার গুরুত্ব ও সঠিক নিয়ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। যাতে আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণের মাধ্যমে সাফল্যের পথ খুঁজে পাই।

তাওবার সঠিক নিয়ম

তাওবা কবুল হওয়ার আলামত  

এমন কিছু আলামত রয়েছে যেগুলো তাওবা কবুল হওয়ার প্রমাণ বহন করে। যেমন, তওবা পরবর্তী অবস্থা পূর্বের চেয়ে উত্তম অনুভূত হওয়া। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হওয়া। আল্লাহর আনুগত্যের উপর অটল থাকা। মৃত্যু পর্যন্ত তাওবার উপর অবিচল থাকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *