ফের ২১ রোহিঙ্গাকে জোরপূর্বক বাংলাদেশে পাঠাল ভারত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF) ফের ২১ জন রোহিঙ্গা শরণার্থীকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মেহেদী হাসান জানান, বাংলাদেশে ঠেলে দেওয়া এই রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ১১ জন শিশু রয়েছে—সব মিলিয়ে […]
আগ বাড়িয়ে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বড় ধাক্কা খেল ভারত, নিহত প্রায় ২৫০ সেনা!

গত কয়েক মাস আগে ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ নামের এক গোপন অভিযানে নামে ভারত। তবে সীমান্ত পেরিয়ে চালানো সেই অভিযানে উল্টো বড় ধাক্কা খেয়েছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের দাবি, মে মাসে সংঘটিত এই অভিযানে পাকিস্তানি সেনাদের হাতে অন্তত ২৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। […]
উত্তরপ্রদেশে মুসলিম বসতি ও মসজিদ উচ্ছেদে বন বিভাগের নির্দেশ

ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার বিছিয়া অঞ্চলে ১৮০টিরও বেশি পরিবার এবং শতাব্দীপ্রাচীন নুরি মসজিদ এখন উচ্ছেদের মুখে। রাজ্যের বন বিভাগ সম্প্রতি এসব পরিবারকে উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে। বিভাগের দাবি এই বসতিগুলি বনভূমির আওতায় পড়েছে, তাই আইন অনুযায়ী তাদের সরিয়ে দেওয়া হবে। তবে স্থানীয় বাসিন্দারা এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এই এলাকায় তাদের বসবাস বহু […]
ভারতে আবারও বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ, আক্রান্ত ছাড়াল এক হাজার

ভারতে আবারও দ্রুতগতিতে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। ইতিমধ্যে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সম্প্রতি একদিনেই নতুন করে শনাক্ত হয়েছে ৭৫২ জন। কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি সক্রিয় করোনা রোগী রয়েছে কেরালায়। সরকারি হিসাব বলছে, রাজ্যটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৪৩০। কেরালার পরে বেশি সংক্রমণ দেখা গেছে মহারাষ্ট্রে (২০৯), এরপর রয়েছে দিল্লি […]
সিন্ধু নদীর পানি একাই কুক্ষিগত করতে লাদাখে চারটি প্রকল্পে কাজ করছে ভারত

জল আগ্রাসনের আরও এক ধাপ হিসেবে, ভারত অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলে সিন্ধু নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে চারটি নতুন বাঁধ প্রকল্পে কাজ শুরু করেছে। এই পদক্ষেপকে আন্তর্জাতিক জল আইন এবং সিন্ধু জল চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন পানি বিশেষজ্ঞরা। কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে […]
ভারতের হরিয়ানায় টুপি পরায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা!

বিহারের কিশনগঞ্জ জেলার কোচাধামান ব্লকের কৈরী বীরপুর গ্রামের যুবক ফিরদাউস আলম ওরফে আসজাদ বাবু হরিয়ানার শুধু মাত্র টুপি পরায় পানিপথ জেলার ফ্লোরা সেক্টর ২৯-এ উগ্র হিন্দুত্ববাদীদের হাতে নির্মমভাবে শহিদ হয়েছেন। মুসলিম মিররের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ মে শনিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে এই ঘটনাটি ঘটে। সেদিন আসজাদ এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। এই […]
ভারতের আলিগড়ে গরুর মাংস বহনের সন্দেহে চার মুসলিমকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে গরুর মাংস বহন করার অভিযোগে দিনের আলোয় চার নিরীহ মুসলিমকে ঘিরে ধরে নির্মমভাবে পেটালো গোরক্ষার নামে উগ্র হিন্দুত্ববাদী একদল দুষ্কৃতকারী। অথচ পুলিশ জানিয়েছে, ওই মাংস ছিল মহিষের—যা ভারতে বৈধ। ঘটনাটি ইতোমধ্যে ভয়াবহ গণপিটুনির আরেকটি উদাহরণ হয়ে উঠেছে। আত্রাউলি থেকে আলিগড়ের একটি মান্ডিতে পণ্য নিয়ে যাচ্ছিলেন সেলিম খান ও তার ভাগ্নে আকিল ইব্রাহিম। […]
ভারতের বিভিন্ন রাজ্যে আবার হানা দিয়েছে কোভিড-১৯ সংক্রমণ!

ভারতের একাধিক রাজ্যে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় নতুন করে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। এতে জোর দেওয়া হয়েছে বাড়তি নজরদারি, বেশি করে টেস্ট করানো এবং হাসপাতালগুলোর প্রস্তুতি জোরদার করার ওপর। কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, মহারাষ্ট্রে নতুন করে ৪৫ জন আক্রান্ত হয়েছেন—এর মধ্যে মুম্বাইয়ে ৩৫ জন এবং পুনেতে ৪ জন। দিল্লিতে […]
উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলোর পাঠ্যক্রমে ঢুকানো হচ্ছে ‘অপারেশন সিন্দুর’!
ভারতের উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলোর শিক্ষাব্যবস্থায় হঠাৎই ঢুকানো হচ্ছে ‘অপারেশন সিন্দুর’। দেশপ্রেমেলর অজুহাত দেখিয়ে মুসলিমদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুত্ববাদী সামরিক গল্প গুঁজে দিচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট মুফতি শামুন কাসেমি সম্প্রতি ঘোষণা দিয়েছেন, রাজ্যের ৪৫১টি মাদ্রাসার পাঠ্যক্রমে যোগ হবে ‘অপারেশন সিন্দুর’। তার ভাষায়, এতে ছাত্রদের মনে দেশপ্রেম তৈরি হবে। কিন্তু এটাই কি আসল কারণ? […]
চীনের সহায়তায় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত: চীনের ভূমিকা নিয়ে বিতর্কে উত্তাল দিল্লি

ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘাতে চীনের প্রত্যক্ষ ভূমিকা নিয়ে উঠেছে নতুন প্রশ্ন। ভারতের এক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানের দাবি, পাকিস্তান যে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তাতে রয়েছে চীনের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজের মহাপরিচালক অশোক কুমার জানান, পাকিস্তানের উপগ্রহ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে চীন। তার ভাষায়, […]
রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘৃণা উসকে দিচ্ছেন পবন কল্যাণ

ভারতের অন্ধ্র প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও জনসেনা দলের নেতা পবন কল্যাণ রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে গুরুতর মিথ্যা অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, রাজ্যে রোহিঙ্গাদের স্থায়ী বসতি অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একদিকে যেমন বিরাট হুমকি, অন্যদিকে তারা স্থানীয় তরুণদের কাছ থেকে চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে। গতকাল ২০ মে বিজয়ওয়াড়ার বিমানবন্দরে পবন কল্যাণ দাবি করেন, রোহিঙ্গারা অন্ধ্র প্রদেশে চাকরি কেড়ে […]
গুজরাটে ৭ হাজারের বেশি মুসলিম ঘরবাড়ি গুঁড়িয়ে দিল উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন!

ভারতের গুজরাটের আহমেদাবাদে চাঁন্দুলা তালাব এলাকায় গতকাল মঙ্গলবার সকালে আহমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (AMC) পরিচালিত এক বিশাল উচ্ছেদ অভিযানে প্রায় ৭ হাজার মুসলিম ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফলে হাজার হাজার পরিবার এখন গৃহহীন হয়ে পড়েছে। উচ্ছেদের সময় লোকজন প্রাণপণে ঘরের আসবাব, জামাকাপড় ও প্রয়োজনীয় কাগজপত্র রক্ষার চেষ্টা করছিল। অনেকেই কিছুই রক্ষা করতে পারেনি। রোদে পুড়ে, খোলা […]
