বিদ্যুৎ বন্ধের হুমকি মিথ্যাচার, সরবরাহ বাড়াবে আদানি

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে আদানি গ্রুপ। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় আদানি গ্রুপ পরিষ্কারভাবে জানায়, বিদ্যুৎ সরবরাহ বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং উল্টো বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। আদানি পাওয়ারের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) বকেয়া বিল পরিশোধের […]
১৫ বছরের আওয়ামী শাসনে বিচারবহির্ভূত হত্যা প্রায় দুই হাজার

দেশে গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ১,৯২৬ জন। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসকের প্রকাশিত রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনামলে ১,৯২৬টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে পুলিশের বিশেষ শাখার […]
পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ সোমবার ৪ঠা নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই করা হবে এবং তা দ্রুতই হবে। তবে এই ঘটনায় তদন্ত কমিশন গঠনের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যায় না। রাজধানীর বিজিবি সদর দপ্তর পিলখানার সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেই […]
পুলিশে নিয়োগ পাচ্ছে আওয়ামীপন্থী সাড়ে ৩ হাজার কনস্টেবল

চলতি নভেম্বরে চূড়ান্ত নিয়োগ পেতে যাচ্ছেন আওয়ামী সমর্থক হিসেবে পরিচিত তিন হাজার ৫৭৪ জন প্রশিক্ষিত কনস্টেবল। গত জুন থেকে দেশের বিভিন্ন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত রয়েছে এসব কনস্টেবল। ফলে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বেশির ভাগ […]
অবশেষে চূড়ান্ত হল বিশ্ব ইজতেমার তারিখ

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ঘোষণা করা হয়েছে আগামী ২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ। সোমবার ৪ঠা অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের দুই পক্ষের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, টঙ্গীর তুরাগ পাড়ে আগামী ৩১শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে। আর […]
চাল আমদানিতে কেজিপ্রতি খরচ কমলো ২৫ টাকা
গত ৩১শে অক্টোবর বিশ্ববাজারে চালের মূল্যবৃদ্ধির কথা বিবেচনা করে চাল আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব ধরনের শুল্ক পুরোপুরি তুলে নেওয়া এবং অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে ২ শতাংশে কমিয়ে দেয়ায়, দেশে চাল আমদানিতে কেজিপ্রতি খরচ ২৫ টাকা ৪৪ পয়সা দরে কমতে পারে। এতে করে ব্যবসায়ীদের অগ্রিম আয় কর দিতে হবে মাত্র ২ শতাংশ। বিশ্লেষকদের […]
বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ দিবে না আদানি

আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করার হুমকি দিয়েছে ভারতের আদানি গ্রুপ। ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে তারা। এর আগে বকেয়া বিল পরিশোধের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিয়েছিল আদানি গ্রুপ। কিন্তু ডলার সংকটের কারণে এলসি ইস্যু করেও বকেয়া শোধ করতে পারেনি বাংলাদেশ […]
এবার রাষ্ট্রপ্রতিকে পদত্যাগ করতে বললেন চরমোনাই পীর

এবার রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রোববার ৩রা নভেম্বর বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশে এ কথা বলেন চরমোনাই পীর। গণসমাবেশে তিনি আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির কথাবার্তায় বিরোধ দেখা দিয়েছে এবং পরিস্থিতির মোকাবিলায় তার কার্যকলাপ […]
কম কলরেট ও আনলিমিটেড ইন্টারনেট দিতে নাহিদের আহ্ববান

মোবাইল কলরেট কমানো এবং আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। রোববার ৩রা নভেম্বর গ্রামীণফোন ও রবির প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে এই পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় জুলাইয়ের গণঅভ্যুত্থানে হতাহতদের সহায়তায় অপারেটরদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। সেই […]
গেল এক মাসেই দেশে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে দেশে গেল অক্টোবরে ২৪০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২০ টাকা হিসেবে বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ৭৪০ কোটি টাকা। অর্থাৎ দেশে দিন হিসেবে গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৭ কোটি ৭৩ লাখ ডলার। দেশের রেমিট্যান্স খাতে যা এক নতুন মাইলফলক। কারণ, ২০২৩ সালের […]
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র্যাগিং করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র্যাগিং নিষিদ্ধ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবীন শিক্ষার্থীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা, অপমান করা বা শারীরিক ও মানসিক নির্যাতন- এসব র্যাগিংয়ের আওতায় পড়ে। কোন শিক্ষার্থী এমন কিছু করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। কারো কাছ থেকে এ ধরনের […]
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ নিজাম উদ্দিন। নিহত সেই প্রবাসী বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মোসা. আনোয়ারা বেগম দম্পতির সন্তান। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, ২রা নভেম্বর শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে রাজধানী বৈরুতে নিজ কর্মক্ষেত্র হাজমিয়ে এলাকার একটি কফি শপে অবস্থানকালে ইসরায়েলি হামলায় নিজাম উদ্দিন মারা […]
