এবার পদ্মা সেতু হয়ে ট্রেন যাবে বেনাপোল

২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে ঢাকা-যশোর-বেনাপোল রেলপথে ট্রেন চলাচল শুরু হবে, যা বাংলাদেশের রেল যোগাযোগের নতুন অধ্যায় সূচনা করবে। পদ্মা রেল লিংক প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সুন্দরবন এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৬টায় কমলাপুরের দিকে যাত্রা করবে এবং একই দিনে বেলা ১১টার দিকে বেনাপোল এক্সপ্রেস কমলাপুর থেকে […]
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মাঠে থাকতে পারবে না। বেসরকারি টিভি চ্যানেল ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল। তাদের সত্যটি স্বীকার করতে হবে এবং বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা রাজনীতির ময়দানে […]
যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা, লাভবান বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আদালত ভারতের আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও তার সহযোগীর বিরুদ্ধে ঘুষ প্রদানের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ, সৌর বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন আদানি। এই ঘটনার পর, বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। বুয়েটের প্রফেসর ড. ইজাজ হোসেন মন্তব্য করেছেন, আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ বাংলাদেশের জন্য লাভজনক হতে […]
ফারাবির মুক্তি ও ছয় দফা বাস্তবায়নে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১১ বছর ধরে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবি ও অন্যান্য নিরপরাধ কারাবন্দীদের মুক্তি এবং ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয় এ সমাবেশ থেকে। মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই […]
ভোমরা বন্দর দিয়ে ৮ দিনে ৬,৫২০ টন ভারতীয় চাল আমদানি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৮ দিনে ৬,৫২০.২১ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক-কর প্রত্যাহার করার পর চাল আমদানি শুরু হয়। ভোমরা শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, ১২টি অনুমোদিত আমদানিকারক প্রতিষ্ঠান চাল আমদানি করছে। এর মধ্যে ঢাকার মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল […]
আজকের জুমার বয়ানে যা বললেন মুফতি আব্দুল মালেক

২২ নভেম্বর ২০২৪ তারিখে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি আব্দুল মালেক হাফিযাহুল্লাহ আজকের জুমার খুতবায় তাকওয়া, ঈমান, এবং শরীয়তের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। তাঁর আলোচনায় কোরআনের প্রথম কয়েকটি আয়াতের ব্যাখ্যা এবং মুত্তাকী হওয়ার প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখিত হয়।হেদায়েতের উৎস পবিত্র কোরআন মুফতি আব্দুল মালেক বয়ানের শুরুতেই কোরআন সম্পর্কে বলেন, “এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ […]
ডেইলিস্টার কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ জনতার জুমা আদায়

পূর্বঘোষিত ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জেয়াফত’ কর্মসূচির অংশ হিশেবে আজ ২২ নভেম্বর (শুক্রবার) ডেইলি স্টারের কার্যালয় ৬৪-৬৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫ এর সামনে জুমার নামাজ আদায় করে বিক্ষুব্ধ জনতা। জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করেন কাউন্সিল এগেইন্স্ট ইনজাস্টিস (সিএআই) এর আহবায়ক মাওলানা শের মুহাম্মাদ। এতে সাধারণ মুসল্লিসহ অনেক বিক্ষুব্ধ […]
বাংলাদেশে নাস্তিক্যবাদীদের ঠাঁই হবে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে নাস্তিক্যবাদীদের আর মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ নেই। মাদ্রাসা থেকে শিক্ষিত আলেমরাই একদিন দেশের নেতৃত্বে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। বুধবার রাতে ছারছিনা দরবার শরীফে এক ওয়াজ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মরহুম পীর মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহর ইসালে সওয়াব ও […]
ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠকের প্রস্তুতি

আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এতে আলোচনায় থাকতে পারে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ তথ্য জানান। তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।’ তবে মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক […]
নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে: ড. ইউনূস

আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালে করা হত্যাকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের বিচার শেষে দলটিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, যারা অপরাধ করেছে, তাদের বিচার হওয়া জরুরি। তারপর আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা চাই সবাই […]
পুলিশের ৫৪ কর্মকর্তার পদে রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫৪ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বুধবার (২০ই নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৩ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, […]
সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতিতে গর্বিত ড. মুহাম্মদ ইউনূস

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে গর্ব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনায় তিনি বলেন, দীর্ঘ এক যুগ পর এমন আয়োজনে খালেদা জিয়াকে দেখতে পেয়ে আমরা গর্বিত । তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ। দীর্ঘ […]
