সৌদিসহ যেসব দেশে নিষিদ্ধ ইসকন

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন), বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। হিন্দুত্ববাদী এই সংগঠনটির কার্যক্রম সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও ইসকনের কার্যক্রম নিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলে এটি নিষিদ্ধ করার দাবি জোরালো হচ্ছে। সম্প্রতি আইনজীবী আল মামুন রাসেল বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি […]
চীন সফরে যাচ্ছে জামায়াত, হেফাজতসহ ইসলামি দলগুলোর ১৪ নেতা

জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ আরও চারটি ইসলামি দলের একটি ১৪ সদস্যের প্রতিনিধিদল চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে। এ দলে নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। প্রতিনিধিদলে আরও রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছু’ম, রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জোবায়ের, মোয়াজ্জেম […]
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সব আসামির সাজা বাতিল

হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাত বছরের সাজা বাতিল করেছেন। একই সঙ্গে মামলার বাকি দুই আসামি—জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খানের সাজাও বাতিল করা হয়েছে। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় দেন। রায়ের পর সংবাদ সম্মেলনে বিষয়টি জানান খালেদা জিয়ার […]
আইনজীবী হত্যার অভিযোগে আটক ৩০

চট্টগ্রামে সাবেক ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর এবং আইনজীবী হত্যার ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা […]
ইসকনের হামলায় নিহত আইনজীবিকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ভারতীয় সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড এবং অপ ইন্ডিয়ার মতো প্ল্যাটফর্মগুলো তাকে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে উল্লেখ করে দাবি করেছে, তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে বাস্তবতা হলো, সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ […]
গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি, উদ্ধার হয়নি ৯৬ ঘণ্টা পরও

রাজধানীর কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দাপ্তরিক গাড়ি চুরি হয়েছে। সাদা রঙের টয়োটা প্রিমিও-১৭ মডেলের এই গাড়িটি গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গুলশান-২, রোড নং-৯৬-এর একটি সড়ক থেকে হারিয়ে যায়। ঘটনার পরদিন গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর- ২২/২৪-১১-২৪), যা পেনাল কোডের ৩৭৯ ধারায় নথিভুক্ত। ঢাকা […]
হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, “দেশবিরোধী বিশ্বাসঘাতক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে […]
চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে যা বললেন শাইখ আহমাদুল্লাহ

চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দেশে চরম উত্তেজনা বিরাজ করছে। সমাজে এই ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ দেখা দিয়েছে। শাইখ আহমাদুল্লাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তার ভাষ্যে, “তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা […]
চট্টগ্রাম আদালতে ইসকনের হামলা, আইনজীবীকে কুপিয়ে হত্যা

দেশদ্রোহী মামলায় গ্রেফতারকৃত ইসকান নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর আজ চট্টগ্রাম আদালতে তোলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি করে ইসকন সদস্যরা। আদালতের আশেপাশে লোকজন জড়ো করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়। চিন্ময় কৃষ্ণকে আদালত প্রাঙ্গণে হাজির করা হলে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকিয়ে বিক্ষোভ শুরু করে উগ্র হিন্দুত্ববাদী লোকেরা। পরে আদালতে […]
রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রতি কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না : আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রতি কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এবং রাষ্ট্রের প্রতি আঘাত বা অবমাননার মতো গুরুতর ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আজ মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ আরও উল্লেখ […]
চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে ফরহাদ মজহারের স্ট্যাটাস, নেটদুনিয়ায় তোলপাড়

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। মঙ্গলবার (২৬ নভেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান। তার স্ট্যাটাসটি নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পাঠকদের জন্য পোস্টের […]
হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের মামলা

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড এবং গণহত্যার অভিযোগে ৪৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এই তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তারিক আহমেদ সিদ্দিকীসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি রয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) হেফাজতে ইসলামের নেতা […]
