আমেরিকার ইতিহাসের মোড় পরিবর্তনকারী সাত গুপ্তহত্যা

পৃথিবীতে এ পর্যন্ত অতীত হয়েছে অনেক শক্তিশালী সাম্রাজ্য। এক সময়কার দাপুটে সেসব সাম্রাজ্যের নানা ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে অনেক গুপ্তহত্যা। অতীতের এই ধারা থেকে বের হতে পারেনি বর্তমানের পরাশক্তিগুলোও। হালের পরাশক্তি বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। কিন্তু আমেরিকার অতীতেও রয়েছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে খোদ প্রেসিডেন্টকে হত্যার নজির। মার্টিন লুথার কিং সাল ১৯৬৮। ক্যালেন্ডারের পাতায় তারিখটি […]
মিনার থেকে মিম্বার: গাজার প্রতিরোধে মসজিদের ভূমিকা

গাজায় প্রতিরোধের শক্তি গড়ে ওঠার পেছনে একটি গভীর আধ্যাত্মিক ও আদর্শিক ভিত্তি রয়েছে, যা মসজিদগুলোর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। প্রায় শত বছর ধরে এই প্রতিরোধ আন্দোলন ঐতিহ্যগতভাবেই ইসলামের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। গাজার মসজিদ ও ধর্মীয় নেতারা এই আন্দোলনকে চালিকা শক্তি হিসেবে কাজ করে আসছে। মিম্বার থেকে শুরু হওয়া পথচলা ‘মিম্বারের পাশ থেকে আমাদের পথচলা […]
রিম: আত্মার আত্মা

তার নাম ছিল রিম। বয়স মাত্র তিন হলেও তার জীবন থেমে যায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর রকেট হামলায়। গাজার একটি সাধারণ বাড়িতে সে তার ভাই তারেকের সঙ্গে হাসিখুশি দিন কাটছিল রিমের। ঠিক পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা আর দশটা শিশুর মতোই। কিন্তু ডিসেম্বরের এক রাত রিমের পরিবারে চিরস্থায়ী দুখের ছাপ ফেলে যায়। সে রাতেই আকাশ থেকে […]
জায়তুনের মৌসুম: আরবের উৎসবমুখর গ্রামীণ সমাজের নানা চিত্র

আবহমান কাল ধরে আরবের গ্রামীন জীবনে উৎসবের আমেজ নিয়ে আসা মৌসুমের নাম জায়তুন মৌসুম। অক্টোবরের শুরুতে যখন ভোরের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন আরব দেশের গ্রামাঞ্চলে তখন শুরু হয় জায়তুন সংগ্রহের প্রস্তুতি। পরিবারে পরিবারে তৈরি হয় নানা স্বাদের ঐতিহ্যবাহী সব খাবার। সকালের প্রথম প্রহরে আনন্দ আর উদ্দীপনা নিয়ে গ্রামের সবাই যাত্রা করে সবুজ […]
অনি: মৃত্যুপুরী গাজার ক্ষুদে প্রকৌশলী

অনি। বয়স মাত্র ১৩ বছর। বিশ্বের উন্মুক্ত কারাগার গাজার বাসিন্দা সে। অনির স্বপ্ন, একদিন সে সফল ইউটিউবার হবে। তার চ্যানেলে এক মিলিয়ন অথবা ১০ মিলিয়ন কিংবা তার চেয়েও বেশি সাবস্ক্রাইবার থাকবে। অনি সবসময়ই তার এই স্বপ্নে বিভোর থাকত। যেন তার প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার একেকটি ধাপ। তার এই অদম্য আগ্রহের জন্য […]
যুদ্ধের প্রভাবে টালমাটাল ইসরায়েলের অর্থনীতি

বছর ধরে চলা যুদ্ধের কারণে সাম্প্রতিক বছরগুলোয় অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম কনভারসেশনের বিভিন্ন প্রতিবেদন অনুসারে, ‘আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে’র ধনী দেশগুলোর মধ্যে ইসরায়েলের অর্থনীতি সবচেয়ে বেশি মন্দার মুখে পড়েছে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পূর্বেও ইসরায়েলের অর্থনীতি প্রযুক্তির সাহায্যে দ্রুত উন্নতির দিকে যাচ্ছিল। কিন্তু বিভিন্ন […]
৬ ও ৭ই অক্টোবর: ইসরায়েলের দুটি পরাজয়ের গল্প

ইসরায়েলের ইতিহাসে মাত্র দু’বার এমন হয়েছে, যখন দেশটি অপ্রত্যাশিত আক্রমণের মুখে পুরোপুরি অচল হয়ে পড়েছিল। দুটি ঘটনার মধ্যে রয়েছে প্রায় পঞ্চাশ বছরের ব্যবধান। প্রথমটি ঘটে ১৯৭৩ সালের ৬ই অক্টোবর। যখন মিশর ও সিরিয়া যৌথভাবে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালায়। মধ্যপ্রাচ্যের ইতিহাসে যা ‘অক্টোবর যুদ্ধ’ বা ‘ইয়োম কিপুর যুদ্ধ’ নামে পরিচিত। দ্বিতীয় আক্রমণটি ঘটে ২০২৩ সালের ৭ই […]
সামরিক শক্তিতে কি কি মিসাইলের অধিকারী ইরান?

বিশ্বজুড়ে মিসাইল বা ক্ষেপণাস্ত্রের কথা উঠলে ইরানের কথা সবার আগে আলোচনায় আসে। গত কয়েক দশকে ক্ষেপণাস্ত্র শক্তিতে ইরান বেশ উন্নতি সাধন করেছে। ইরানের অস্ত্র ভাণ্ডারে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা নিম্নরূপ: কাদির–১ এটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। সর্বপ্রথম ২০০৭ সালে এ মিসাইল উন্মোচন হয়। ১,৯৫০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এ মিসাইলটির দৈর্ঘ্য ১৬.৬ মিটার। ব্যাসার্ধ […]
হামাসের অস্ত্র ভাণ্ডারে কি কি আধুনিক অস্ত্র রয়েছে?

এক বছর পেরোলেও গাজায় হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েল। উল্টো সময়ে সময়ে গাজায় ইসরায়েলি ট্যাঙ্কে হামাসের সফল হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। ভাইরাল হওয়া এসব ভিডিওতে ইসরায়েলের উপর হামলায় হামাসকে মর্টার শেল, মেশিন গান এবং রকেট পর্যন্ত ব্যবহার করতে দেখা গেছে। ফলে জনমনে হামাসের অস্ত্রভাণ্ডার সম্পর্কে তৈরি হয়েছে কৌতূহল। হামাসের আধুনিক অস্ত্র শস্ত্রের […]
আবু উবায়দা: আগ্রাসনের বিরুদ্ধে এক উচ্চকিত কণ্ঠস্বর

জর্ডানের কাছে আম্মানে একটি বিবাহ-প্রস্তাবের অনুষ্ঠান। অতিথিরা পরষ্পর পরিচিত হচ্ছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ অনুষ্ঠানে উপস্থিত একজন অতিথি ঘোষণা দিলেন, কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দার নতুন বক্তব্য প্রচার হচ্ছে। মুহূর্তেই বদলে গেল অনুষ্ঠানের দৃশ্যপট। সবাই বসে গেল আবু উবাইদার বক্তব্য শুনতে। উপস্থিত সকলে আগেই উদ্বিগ্ন ছিল। কারণ, ৩৩ দিন ধরে আবু উবায়দার কোনো বক্তব্য আসেনি। আশঙ্কা […]
একটি কাফন ও তার বাসিন্দাদের বৃত্তান্ত

গাজা উপত্যকায় জমা হয়েছে শোকের অজস্র গল্প। এক বছরেরও বেশি সময় ধরে সেখানে চলছে গণহত্যা। আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, এই গণহত্যার শিকার হয়েছে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি। যাদের মধ্যে রয়েছেন প্রায় ১৭ হাজার শিশু, ১২ হাজারেরও বেশি নারী, এবং প্রায় ২৫০০ বয়স্ক মানুষ। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি যেকোন মুহূর্তে একটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে […]
তুফান আল আকসা: সাফল্য নাকি বিপর্যয়?

এক বছর পেরিয়ে গেছে তুফান আল আকসা যুদ্ধের। ইতোমধ্যেই এক বছরের এই যুদ্ধ আরব-ইসরায়েল সংঘাতের ইতিহাসে একটি পালা বদলের অধ্যায় হিসেবে নির্ধারিত হয়ে গেছে। একদিকে যেমন ফিলিস্তিনিরা এই যুদ্ধকে স্বাধীনতার পথে একটি মজবুত পদক্ষেপ হিসেবে দেখছে, অন্যদিকে ইসরায়েল এটিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে। তবে প্রকৃতপক্ষে এটি এমন এক সংঘাত, যেখানে উভয় […]
