যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে আরও ১২টি হামলা, লঙ্ঘনের সংখ্যা বেড়ে ২৪৮

যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে আরও ১২টি হামলা, লঙ্ঘনের সংখ্যা বেড়ে ২৪৮

২০ দিন আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা থামেনি। গত মঙ্গলবার ১৭ই ডিসেম্বর দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আরও ১২টি হামলা চালায়। এ নিয়ে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মোট লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮ এ। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত মোট ৩০জন নিহত এবং ৩৬জন আহত হয়েছেন। […]

গাজায় হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত, সাঁজোয়া যান ধ্বংস

গাজায় ইসরায়েলের চার সেনা নিহত, গুরুতর আহত আরও পাঁচ

গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে তিন সেনাকে হত্যা এবং একটি সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড। কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া শিবিরের পশ্চিমে ইসরায়েলি সেনাদের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন। এই সংঘর্ষে তিন সেনাকে হত্যা করা হয়। সংঘর্ষের পর ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে হতাহত সেনাদের […]

ইসরায়েলি হামলায় গাজায় ৮ ফিলিস্তিনি শহিদ, আহত ৭

ইসরায়েলি হামলায় গাজায় ৮ ফিলিস্তিনি শহিদ, আহত ৭

ইসরায়েলের যুদ্ধবিমান গাজা উপত্যকার উত্তরের বাইত লাহিয়া এলাকায় একটি বাড়িতে হামলা চালালে ৮ জন শহিদ ও ৭ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল বাতাহ পরিবারের বাড়ি। যেখানে সউইতি ও আশকার পরিবারের বেশ কয়েকজন সদস্য আশ্রয় নিয়েছিলেন। এদের মধ্যে অধিকাংশই ছিল নারী ও শিশু। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায় এবং অনেকে পুড়ে […]

ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না: চরম ডানপন্থী মন্ত্রী

ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না: চরম ডানপন্থী মন্ত্রী

ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা করেছেন, তেলআবিব কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দিবে না। আজ মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে স্মোট্রিচ বলেন, আমরা আমাদের দেশের প্রতিটি অংশে আমাদের দখল আরও সুসংহত করতে কাজ চালিয়ে যাচ্ছি! তিনি আরও বলেন, ‘আমরা আরবদের গোষ আতসিয়ন (গোষ আতসিয়ন হল একটি ইহুদি বসতি ব্লক, যা পশ্চিমতীরের দক্ষিণাঞ্চলে […]

ইয়েমেনের হুথি গোষ্ঠী লক্ষ্য করে ইসরায়েলের হামলার প্রস্তুতি

ইয়েমেনের হুথি গোষ্ঠী লক্ষ্য করে ইসরায়েলের হামলার প্রস্তুতি

ইসরায়েলের ওপর অব্যাহত হামলার জবাবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তেলআবিব। সম্প্রতি হুথিরা একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের উদ্দেশে। সর্বশেষ গতকাল সোমবার হুথি গোষ্ঠী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, ইসরায়েলের দাবিমতে তারা এটাকে সফলভাবে প্রতিহত করেছে। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের দুর্বলতা এবং […]

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত, আহত ২০৩

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত, আহত ২০৩

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ৭টি গণহত্যা চালিয়েছে, যাতে ৫২ জন নিহত ও ২০৩ জন আহত হয়েছেন। গাজার দরজ এলাকায় মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতদের মরদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। এছাড়া মায়দান ফিলিস্তিন এলাকায় আরেকটি আবাসিক ভবনে হামলায় […]

দ্রুতই হতে যাচ্ছে হামাস-ইসরায়েল বন্দি বিনিময় চুক্তি

দ্রুতই হতে যাচ্ছে হামাস-ইসরায়েল বন্দি বিনিময় চুক্তি

সম্প্রতি ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে চলমান আলোচনায় নজিরবিহীন অগ্রগতি হয়েছে। চলতি সপ্তাহেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হাইয়োম জানিয়েছে, আলোচনা শেষ হতে পারে ২৫শে ডিসেম্বর থেকে শুরু হওয়া ইহুদি উৎসব হানুকার মধ্যেই। তবে চুক্তির প্রধান বাধা হলো, উভয় পক্ষের মধ্যে মুক্তি পাওয়া […]

আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করল দখলদার ইসরায়েল

আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করল দখলদার ইসরায়েল

দখলদার ইসরায়েল আয়ারল্যান্ডে তাদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে আয়ারল্যান্ড সরকারের ‘চরমপন্থী নীতি’র কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় ইসরায়েল। গত রবিবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আয়ারল্যান্ড সরকারের ‘চরমপন্থী ইসরায়েলবিরোধী নীতি’র কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড ইসরায়েলকে অস্বীকার ও অপমান করার পাশাপাশি দ্বৈত নীতি অনুসরণ করেছে।’ […]

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুদণ্ডের দাবি ইরানের

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুদণ্ডের দাবি ইরানের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি জানান, ফিলিস্তিনের পক্ষে থাকা দেশগুলো একত্রিত হয়ে যৌথ আদালত গঠন করে এই শাস্তি কার্যকর করতে পারে। হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত মাসে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। […]

গাজায় ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত, আহত অর্ধশতাধিক

গাজায় ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত, আহত অর্ধশতাধিক

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় রবিবার ১৯ জন ফিলিস্তিনি নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলাগুলো শেখ রিদওয়ান, নাফাক, জাইতুন, বাইত হানুনসহ গাজার বিভিন্ন এলাকায় চালানো হয়। শেখ রিদওয়ান এলাকায় আরুক পরিবারের বাড়িতে হামলায় সাতজন, নাফাক এলাকায় মুতর পরিবারের বাড়িতে পাঁচজন এবং জাইতুন এলাকায় তুতুহ পরিবারের বাড়িতে তিনজন নিহত হন। উত্তর গাজার বাইত […]

ভারত যেভাবে দখলদার ইসরায়েলকে শক্তি জোগাচ্ছে

ভারত কীভাবে ইসরায়েলি দখলদারিত্বকে শক্তি জোগাচ্ছে?

বিশ্ব রাজনীতিতে সামরিক প্রযুক্তির ব্যবহার দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। বিশেষত আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অস্ত্রব্যবস্থা সংঘাতপূর্ণ অঞ্চলে সহিংসতার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এরই একটি উদাহরণ হলো ইসরায়েলের নতুন অস্ত্রব্যবস্থা ‘আরবিল’, যা সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত দিক থেকে বৈশ্বিক মনোযোগ কেড়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অস্ত্রব্যবস্থা তৈরিতে ভারতের একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এ ধরনের […]

দুর্ভিক্ষে গাজাবাসী, ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় ত্রাণের হরিলুট

দুর্ভিক্ষে গাজাবাসী, ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় ত্রাণের হরিলুট

গাজায় চলমান দুর্ভিক্ষ দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে গাজাবাসীর জন্য পাঠানো ত্রাণ লুটপাট করার অভিযোগ উঠেছে। গাজার তথ্য অফিসের পরিচালক ইসমাইল থোয়াবেতা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে গাজাবাসীর জন্য পাঠানো ত্রাণ চুরি করতে সহায়তা করছে। প্রতিদিন ১০ থেকে ৩০টি ত্রাণবাহী ট্রাক গাজায় গেলেও ইসরায়েলি বাহিনীর সামনেই এসব ত্রাণ স্থানীয় সন্ত্রাসী […]