ভারতের হরিদ্বারের কলেজে ইফতার আয়োজনে বজরং দলের হামলা

গত শনিবার ভারতের হরিদ্বারে রিশিকুল আয়ুর্বেদিক কলেজে মুসলিম শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ইফতার পার্টির আয়োজন কালে একদল উগ্র হিন্দুত্ববাদী বজরং দল কর্মী হামলা চালিয়েছে। কলেজের মুসলিম শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ইফতার আয়োজন করছিলেন, যা তাদের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার। কিন্তু বজরং দলের কর্মীরা সেখানে গিয়ে বিক্ষোভ শুরু করে এবং এই আয়োজনকে মুসলিমদের ধর্মীয় প্রোপাগান্ডা বলে অপপ্রচার চালায়। বজরং দলের […]
ভারতের উত্তর প্রদেশে ইফতারির ঘোষণা মাইকে দেওয়ায় ইমামসহ ৯জন গ্রেফতার

ভারতের উত্তরপ্রদেশের রামপুর জেলার মানাকপুর বজরিয়া গ্রামে ইফতারের ঘোষণা মাইকে দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠনের আপত্তির পর পুলিশ হস্তক্ষেপ করে মসজিদের ইমামসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্র জানায়, মানাকপুর বজরিয়া গ্রামের মসজিদটি গত ১৫-২০ বছর ধরে গ্রামের মুসলিম সম্প্রদায়ের উপাসনাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রবিবার সন্ধ্যায় মসজিদের ইমাম […]
১২ গ্রাম থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ, তীব্র হচ্ছে আরাকান আর্মির বর্বরতা

মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে বরাবরের মতই। সাম্প্রতিক অভিযানে মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিাডং শহরের উত্তরের কয়েকটি রোহিঙ্গা অধ্যুষিত গ্রামে জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালায়। দখল নেয় রোহিঙ্গাদের মালিকানাধীন জমিজমা। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, জোরপূর্বক উচ্ছেদ অভিযানে যেসব গ্রাম অন্তর্ভুক্ত ছিল, তার মধ্যে রয়েছে ‘মাউং জি টাউং’ (শব বাজার), ‘অং লাং বিন’ […]
ভারতের গুজরাটে ট্রেনে বৃদ্ধ মাওলানাকে ‘পাকিস্তানি’ বলে হিন্দুত্ববাদীদের হামলা

গুজরাটে এক প্রবীণ মাওলানাকে ট্রেনের মধ্যে নির্মমভাবে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, এক নারী তাকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি করে এবং পরে দুই ব্যক্তি তার ওপর হামলা চালায়। মাওলানার পরিবার জানিয়েছে, তিনি গঙ্গাপুর শহরের একটি মাদ্রাসার পরিচালক এবং মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহের উদ্দেশ্যে আনকালেশ্বর গিয়েছিলেন। ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, ট্রেনে নিজের আসনে বসে কোরআন তেলাওয়াত করছিলেন […]
১১ মাসে ফল রপ্তানি করে ১৪৩ মিলিয়ন ডলার আয় আফগানিস্তানের

আফগানিস্তান কৃষি ও বাণিজ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১১ মাসে প্রায় ২ লাখ ৯৬ হাজার টন তাজা ফল রপ্তানি করা হয়েছে, যার বাজারমূল্য ১৪৩ মিলিয়ন ডলারের বেশি। আফগান গণমাধ্যম তোলো নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত, চীন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইরাক, […]
গুজরাটে মুসলিমদের লক্ষ্য করে উগ্র হিন্দুত্ববাদীদের ইট-পাটকেল নিক্ষেপ

গুজরাটের আহমেদাবাদের ভাটভা এলাকায় তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুসলিমদের ওপর হামলার অভিযোগ উঠেছে উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সোমবার (৩ মার্চ) পরিকল্পিতভাবে মুসল্লিদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। বিশেষ করে টুপি পরা পুরুষ ও শিশুদের টার্গেট করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে অনেকে মুখোশ পরা ছিল। শুধু রাস্তার মুসল্লিরাই নয়, আশপাশের মুসলিম […]
আরাকান আর্মির দখলে রোহিঙ্গাদের দুর্ভোগ: চলছে জোরপূর্বক শ্রম, চাঁদাবাজি ও নিপীড়ন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আরাকানে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন আরও তীব্র করেছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সংগঠনটি রোহিঙ্গাদের বিনা পারিশ্রমিকে শ্রম দিতে বাধ্য করছে এবং ব্যাপকহারে চাঁদা আদায় করছে। সন্ত্রাসী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন মংডু শহরের রোহিঙ্গাদের রাস্তা নির্মাণ ও মেরামতের কাজে বাধ্য করা হচ্ছে, কিন্তু কোনো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। এছাড়া প্রতিটি পরিবারকে রাতের […]
সন্ত্রাসী আরাকান আর্মির নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো ৩১০ রোহিঙ্গা

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আরাকানে সন্ত্রাসী আরাকান আর্মির নির্যাতনের শিকার হয়ে আরো ৩১০ জন রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আরাকান নিউজ এজেন্সি। রোহিঙ্গা মানবাধিকারকর্মী সাইফ আল আরাকানি জানান, গত শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বুথিডং শহর থেকে এসব রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের দিকে রওনা হন। সন্ত্রাসী আরাকান আর্মি গত ৯ মাস […]
উত্তরপ্রদেশে প্রশাসনের নির্দেশে ভাঙা হলো আবু হুরাইরা মসজিদের দুটি তলা

ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে প্রশাসনের চাপ ও হিন্দুত্ববাদী গোষ্ঠীর দাবির মুখে আবু হুরাইরা মসজিদের দুটি তলা ভেঙে ফেলতে বাধ্য করা হয়েছে। গোরখপুর ডেভেলপমেন্ট অথরিটি (জিডিএ) মসজিদের নির্মাণকে অবৈধ উল্লেখ করে ১৫ দিনের মধ্যে এটি ভাঙার নির্দেশ দেয়। সময়সীমার মধ্যে অংশবিশেষ গুঁড়িয়ে না দিলে প্রশাসন নিজেই তা ভেঙে ফেলার হুঁশিয়ারি দেয় এবং এর খরচ মসজিদ কমিটিকেই বহন […]
চরম দুর্ভোগে ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীরা, সহায়তা কমায় সংকটে হাজারো পরিবার

ইন্দোনেশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা চরম সংকটের মুখে পড়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের সহায়তা কমিয়ে দিয়েছে, ফলে অনেক পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। মেদান শহরে আইওএমের ব্যবস্থাপনায় থাকা আশ্রয়কেন্দ্র থেকে অনেক রোহিঙ্গাকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া মাসিক আর্থিক সহায়তা কমানো হয়েছে, যার ফলে তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিবিসির […]
শৌচাগারে মুঘল সম্রাটদের ছবি লাগিয়ে লাথি, বিতর্কের ঝড় ভারতে

ভারতের উত্তর প্রদেশে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা মুঘল সম্রাট আওরঙ্গজেব ও বাবরের ছবি শৌচাগারের দেয়ালে লাগিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটে হাপুর জেলার পিলখুয়া শহরে, যেখানে ওই গোষ্ঠীর সদস্যরা প্রকাশ্যে ছবিগুলোকে লাথি মেরে অবমাননা করে এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ২৬ ফেব্রুয়ারি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গেরুয়া স্কার্ফ পরিহিত একদল […]
ইস্তানবুলে আরাকান অ্যাসোসিয়েশনের সেমিনারে রোহিঙ্গাদের জরুরি ত্রাণ সহায়তার আহ্বান

আরাকান রাজ্যে রোহিঙ্গাদের চলমান সংকট নিয়ে তুরস্কের ইস্তানবুলে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আরাকান হিউম্যানিটারিয়ান অ্যাসোসিয়েশন এবং ইসলামিক ওয়ার্ল্ড এনজিওস ফেডারেশন (IDSB)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে আলোচকরা রোহিঙ্গাদের ওপর চলমান দমন-পীড়ন ও মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা করেন এবং তাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা ও আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান। সেমিনারে বিভিন্ন আন্তর্জাতিক ও তুর্কি সংস্থার […]
