বুথিডাংয়ে নামাজ নিষিদ্ধ করে কারফিউ জারি সন্ত্রাসী আরাকান আর্মির!

সন্ত্রাসী আরাকান আর্মি গত ৫ই এপ্রিল থেকে মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডং শহরে কারফিউ আরোপ করেছে। শহরের কেন্দ্রসহ কয়েকটি গ্রামকে এতে অন্তর্ভুক্ত করে এই কারফিউ জারি করা হয়। আরাকান নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, গ্রামগুলোর মধ্যে রয়েছে— হুন নিউ লেক, সাইওয়া গিয়া, কিন ডাউং, কিয়ানিউ বিন এবং এর আশপাশের এলাকা। এই কারফিউয়ের আওতায় রোহিঙ্গা মুসলিমদের মাগরিব, […]
বিএসএফের হাতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামোড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে মুরাদ মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুরাদ মিয়ার স্ত্রী রত্না বেগম জানান, সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের জমি রয়েছে, যেখানে তারা সবজি চাষ করেন। ওই দিন সকালে তিনি ক্ষেতে কাজ করতে যান। বিকেলে তার স্বামী […]
বিপজ্জনক পরিস্থিতিতে মালয়েশিয়া যাওয়ার পথে ২১৪ রোহিঙ্গা আটক

বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে এই রোহিঙ্গারা আটক হন। গতকাল মঙ্গলবার ৮ই এপ্রিল দুপুরে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা নজরে আসে। এরপর নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ ওই নৌকা থামিয়ে তল্লাশি চালায়। এতে ২১৪ জন রোহিঙ্গা যাত্রীকে আটক […]
মুম্বাইয়ে রাম নবমীর মিছিলে মুসলিমবিদ্বেষী স্লোগান, দেশজুড়ে তীব্র ক্ষোভ

গত রোববার ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাহিরে রাম নবমী উপলক্ষে বের হওয়া মিছিলে মুসলিমদের লক্ষ্য করে ঘৃণ্য ও উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা গেরুয়া পতাকা হাতে নিয়ে ‘আওরঙ্গজেব কি কবর খোদেগি’ (আওরঙ্গজেবের কবর খোঁড়া হবে) ইত্যাদি স্লোগান দেয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। সেই সাথে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান […]
বিহারে উগ্র হিন্দুত্ববাদীদের উস্কানিতে ৩২ মুসলিম শিশু আটক!

উগ্র হিন্দুত্ববাদী চক্রান্তের জেরে গত সোমবার ৭ই এপ্রিল বিহারের মোকামা রেলওয়ে স্টেশনে ৩২ জন মুসলিম শিশু ও তাদের এক অভিভাবককে প্রায় ১৪ ঘণ্টা ধরে আটক করে রাখা হয়। অভিযোগ, ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ওই শিশুরা গুজরাটের সুরাতের জামিয়া জাকারিয়া মাদরাসায় পড়াশোনা করতে যাচ্ছিল। ঈদের ছুটি শেষে মাদরাসায় ফেরার পথে তাদের […]
টেকনাফ থেকে দুই ট্রলারসহ ১১ জেলেকে অপহরণ সন্ত্রাসী আরাকান আর্মির

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন উপকূলে ফের জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে। দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জন জেলেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। আজ মঙ্গলবার ৮ই এপ্রিল সকালে বাংলাদেশের জলসীমা থেকে এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। তিনি জানান, সেন্টমার্টিনের […]
ভারতে ওয়াকফ সংশোধন বিল: মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি আত্মসাতের আরেক নাম!

ভারতের লোকসভায় গত ৩রা এপ্রিল ওয়াকফ সংশোধন বিল পাস হয়। এরপর থেকেই ভারতীয় মুসলিমদের সম্পত্তির অধিকার ও ধর্মীয় স্বাধীনতা আবারও মূলধারার আলোচনায় এসেছে। প্রায় ১২ ঘণ্টা ধরে সরকার ও বিরোধীদের মধ্যে উত্তপ্ত বিতর্কের পর এই বিল পাস হয়। ১৯৯৫ সালের ঐতিহাসিক ওয়াকফ আইনে পরিবর্তন এনে বিলটি অনেক বিতর্কিত ধারা প্রস্তাব করেছে। সবাই বলছেন, এই পরিবর্তন […]
আফগানিস্তানের নানগরহার প্রদেশে কমলার উৎপাদনে নতুন রেকর্ড

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে এ বছর কমলার উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাদেশিক কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বছর এই প্রদেশে প্রায় ৩,৫০০ টন কমলা উৎপাদিত হয়েছিল। তবে নানগরহার উপত্যকা কৃষি সংস্থা জানিয়েছে, এ বছর উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। কর্তৃপক্ষের মতে, কয়েকটি কারণ এই বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে নতুন জাতের কমলা চাষ, […]
যুদ্ধবিরতি লঙ্ঘন করে আরাকানে জান্তা বাহিনীর বিমান হামলা

মায়ানমারের জান্তা বাহিনী তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সেটি ভঙ্গ করে আরাকান রাজ্যের কিয়াউকফিউ শহরে বিমান হামলা চালিয়েছে। শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেখানে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘নারিঞ্জারা নিউজ’ জানিয়েছে, শুক্রবার সকালে কিয়াউকফিউয়ের গং চুয়েন অঞ্চলের পিন শি গ্রামের আশপাশে দুটি বিমান হামলা চালানো হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, সেনাবাহিনীর যুদ্ধবিমান […]
কাবুল-ইসলামাবাদ বাণিজ্যে ধস, ৮ মাসে লেনদেন কমেছে ৬৬%

কাবুল ও ইসলামাবাদের মধ্যে ট্রানজিট ও বাণিজ্য চলতি বছরের গত আট মাসে ৬৬% কমে গেছে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পাকিস্তানের দ্য নেশন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুমান করা হচ্ছে, এ সময়ের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় […]
আরাকানে জান্তা বাহিনীর গোলাবর্ষণে এক শিশুসহ হতাহত ৯ জন

মায়ানমারের সেনাবাহিনীর গোলাবর্ষণে আরাকান রাজ্যের একটি গ্রামে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার সকালে জান্তা নৌবাহিনীর সদস্যরা আরাকান রাজ্যের কিয়াউকফিউ এলাকার ‘জিন চং খুন বোই’ গ্রামে তিনটি গোলা নিক্ষেপ করে। এর মধ্যে একটি ধর্মীয় উপাসনালয়ে আঘাত হানে, অন্য দুটি বসতবাড়ির ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় গণমাধ্যম ‘নারিঞ্জারা নিউজ’ […]
ইউরোপে ২০০ টন শুকনো ফল রপ্তানি করল আফগানিস্তান

আফগানিস্তানের হেরাত প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বছরের প্রথম বাণিজ্যিক চালান ইউরোপে রপ্তানি করা হয়েছে। এতে ২০০ টন শুকনো ফল রয়েছে। এ সমস্ত পণ্য খাওফ-হেরাত রেলপথের মাধ্যমে পাঠানো হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, এই চালানের বাজারমূল্য প্রায় ১২ লাখ ডলার। এটি ইরান হয়ে তুরস্ক ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এই চালানের মধ্যে রয়েছে পেস্তা, কিশমিশ, বাদাম […]
