আফগানিস্তানে ৩১৮টি সরকারি হাসপাতাল নির্মাণের জাতীয় প্রকল্প শুরু

আফগানিস্তানে ৩১৮টি সরকারি হাসপাতাল নির্মাণের জাতীয় প্রকল্প শুরু

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশজুড়ে প্রতিটি জেলা বা ‘ডিরেক্টরেট’-এ মোট ৩১৮টি সরকারি হাসপাতাল নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। দেশের স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এই বৃহৎ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এক বছরের অর্জনভিত্তিক উপস্থাপনায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে কিছু প্রদেশে নির্মাণকাজ শুরু হয়ে গেছে। তারা […]

তালেবানের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারত-চীন-পাকিস্তানের প্রতিযোগিতা

তালেবানের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারত-চীন-পাকিস্তানের প্রতিযোগিতা

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা একপ্রকার একঘরে হয়ে পড়েছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলে গেছে। দক্ষিণ এশিয়ার তিন পরমাণু শক্তিধর দেশ—চীন, ভারত ও পাকিস্তান এখন তালেবানের সঙ্গে সম্পর্ক জোরদারে যেন একপ্রকার প্রতিযোগিতায় নেমেছে। যদিও এখনো কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবু এসব দেশের কূটনৈতিক তৎপরতা বলে দিচ্ছে, সম্পর্কের […]

ডলারকে বাদ দিয়ে বাণিজ্যের পথে আফগানিস্তান ও রাশিয়া

ডলারকে বাদ দিয়ে বাণিজ্যের পথে আফগানিস্তান ও রাশিয়া

আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একচেটিয়া প্রভাব কাটাতে এবার ভিন্ন পথে হাঁটার ঘোষণা দিল আফগানিস্তান। দেশটির ভারপ্রাপ্ত শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরউদ্দিন আজিজি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে দুই দেশের নিজস্ব জাতীয় মুদ্রা ব্যবহারের পরিকল্পনা চলছে। অর্থাৎ ডলার নয়, রুবল ও আফগানিকে ব্যবহার করেই লেনদেন করবে মস্কো ও কাবুল। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্প […]

আন্তর্জাতিক মহলে তালেবানকে ঘিরে বাড়ছে গ্রহণযোগ্যতা

আন্তর্জাতিক মহলে তালেবানকে ঘিরে বাড়ছে গ্রহণযোগ্যতা

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক মহলে তালেবানকে ‘অবৈধ শাসক’ বলে এড়িয়ে চলা হয়েছিল। তবে সময়ের ব্যবধানে বদলে যাচ্ছে চিত্র। কট্টরপন্থী এই গোষ্ঠী এখন একের পর এক কূটনৈতিক জয় ছিনিয়ে নিচ্ছে, বাড়ছে আন্তর্জাতিক সমর্থন। গত সপ্তাহে কাবুল সফর করেছেন আফগানিস্তানে ভারতের বিশেষ দূত আনন্দ প্রকাশ। তিনি তালেবান সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক […]

আফগানিস্তানে কৃষিপণ্যের উৎপাদনে বড় সাফল্য, গম-যব ও ফলের উৎপাদনে নতুন রেকর্ড

আফগানিস্তানে কৃষিপণ্যের উৎপাদনে বড় সাফল্য, গম-যব ও ফলের উৎপাদনে নতুন রেকর্ড

আফগানিস্তানে গত বছরে কৃষিখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৪ সালে দেশের তাজা ও শুকনো ফল, শস্য এবং বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদনে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক দপ্তর। প্রতিবেদনে জানানো হয়, গত বছরে গমের উৎপাদন ১১ শতাংশ, চালের উৎপাদন ১০ শতাংশ, ছোলার উৎপাদন ৫ শতাংশ, মটরশুঁটির উৎপাদন ২৩ শতাংশ এবং ভুট্টার উৎপাদন ৬ শতাংশ বেড়েছে। […]

আফগানের হেরাতে তাপি প্রকল্পে ১৪ কিমি পাইপলাইনের কাজ সম্পন্ন, প্রস্তুত আরও ২৪ কিমি

আফগানের হেরাতে তাপি প্রকল্পে ১৪ কিমি পাইপলাইন বসানো সম্পন্ন, প্রস্তুত আরও ২৪ কিমি

আফগানিস্তানের বিশাল তাপি (TAPI) গ্যাস প্রকল্পে নতুন অগ্রগতির কথা জানালেন দেশটির তাপি প্রকল্পের প্রধান আবদুল্লাহ ইয়াউফ। সম্প্রতি হেরাত প্রদেশের গভর্নর শেখ মওলভি ইসলাম জারের সঙ্গে এক বৈঠকে তিনি জানান, ইতিমধ্যে প্রকল্পের পাইপলাইন আফগানিস্তানের ভেতরে ১৪ কিলোমিটার পর্যন্ত বসানো হয়েছে এবং আরও ২৪ কিলোমিটার এলাকা প্রস্তুত করা হয়েছে পাইপলাইন সম্প্রসারণের জন্য। এই বৈঠকে আবদুল্লাহ ইয়াউফ হেরাত […]

জোরপূর্বক ফেরত আফগানদের ৮ কোটি আফগানির নগদ সহায়তা প্রদান

জোরপূর্বক ফেরত আফগানদের ৮ কোটি আফগানির নগদ সহায়তা প্রদান

আফগানিস্তানের নানগারহার প্রদেশে তোরখাম সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো আফগানদের জন্য ৮ কোটি আফগানির (আফগান মুদ্রা) নগদ সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় নয় হাজার পরিবারের মধ্যে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ফেরত আসা আফগানদের মানবিক সহায়তা ও পুনর্বাসনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তে ফিরতি যাত্রা অব্যাহত […]

এবার তালেবান সরকারকে নিষিদ্ধের তালিকা থেকে বাদ দিল রাশিয়া

এবার তালেবান সরকারকে নিষিদ্ধের তালিকা থেকে বাদ দিল রাশিয়া

তালেবান নেতৃত্বাধীন ইসলামি ইমারাত অব আফগানিস্তানকে (আইইএ) নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে সরিয়ে নিয়েছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা TASS জানিয়েছে, এই রায়ের ফলে এখন থেকে রাশিয়ায় সংগঠনটির কার্যক্রম আর আইনগতভাবে নিষিদ্ধ থাকবে না। এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। এর আগে তালেবান নেতৃত্বাধীন ইসলামি ইমারাতকে রাশিয়া একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে […]

আফগানিস্তানে পাকফেরত শরণার্থীদের বরণ করতে প্রস্তুত শতাধিক আবাসন

আফগানিস্তানে পাকফেরত শরণার্থীদের বরণ করতে প্রস্তুত শতাধিক আবাসন ব্যবস্থা

পাকিস্তান ফেরত শরণার্থীদের জন্য ডুরান্ড রেখা সংলগ্ন এলাকায় শত শত শিবির স্থাপন করেছে ইসলামি ইমারাত। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শরণার্থীদের অস্থায়ী আবাসনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে এবং সেবা কার্যক্রমও শুরু হয়েছে। ইসলামি ইমারাতের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ—এর মধ্যে ইসলামি সেনাবাহিনীও রয়েছে—সমন্বিতভাবে এই কার্যক্রমে অংশ নিচ্ছে। শরণার্থীদের জন্য খাদ্য, চিকিৎসা, পানীয় এবং নিরাপত্তাসহ মৌলিক […]

আইইএ স্পেশাল পুলিশ বাহিনীর সফল অভিযানে অপহরণকারী চক্র গ্রেপ্তার

আফগানের আইইএ স্পেশাল পুলিশ বাহিনীর সফল অভিযানে অপহরণকারী চক্র গ্রেপ্তার

সম্প্রতি একটি কুখ্যাত অপহরণকারী চক্রকে গ্রেপ্তার করেছে ইসলামি ইমারতের স্পেশাল পুলিশ ফোর্স। বিশেষ একটি অভিযানে চক্রটির সব সদস্যকে আটক করে ফোর্সটি। তারা দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজিসহ জননিরাপত্তা বিঘ্ন করার মতো নানা গুরুতর অপরাধে জড়িত ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি শহরের বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছিল। তারা সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় […]

আফগানে গ্রামীণ উন্নয়নে জোয়ার: ৫৫৩ মিলিয়ন আফগানি ব্যয়ে ৪০৫টি প্রকল্পের উদ্বোধন

আফগানে গ্রামীণ উন্নয়নের নব জোয়ার: ৫৫৩ মিলিয়ন আফগানি মূল্যের ৪০৫টি প্রকল্পের উদ্বোধন

আফগানিস্তানের লাঘমান প্রদেশে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সম্পন্ন হয়েছে মোট ৪০৫টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে লাঘমান প্রদেশের আলিশিং ও বাদপাখ জেলায় ২৭৮ মিলিয়ন আফগানি ব্যয়ে ২৪৪টি এবং আলিনগর জেলায় ২৭৫ মিলিয়ন আফগানি ব্যয়ে ১৬১টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আফগানিস্তানের গ্রামীণ পুনর্গঠন ও উন্নয়ন মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা। কী কী […]

আফগানিস্তানের ডুমুর রপ্তানিতে ১৬৫ মিলিয়ন ডলারের রেকর্ড আয়!

আফগানিস্তানের ডুমুর রপ্তানিতে ১৬৫ মিলিয়ন ডলারের রেকর্ড আয়!

আফগানিস্তানের কৃষিপণ্য এখন বিশ্ববাজারে বেশ প্রশংসনীয় জায়গা করে নিচ্ছে। দেশটি গত বছরে প্রায় ৩৩ হাজার টন শুকনো ডুমুর রপ্তানি করেছে। এ থেকে আয় হয়েছে ১৬৫ মিলিয়ন ডলার। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুস সালাম জাওয়াদ জানিয়েছেন, আফগানিস্তানের এই ডুমুর মূলত ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ওমান, কাতার, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে রপ্তানি করা হয়েছে। […]