আন্দোলনে উত্তাল তেলআবিব, রিজার্ভ ফোর্স প্রত্যাহার শুরু

গাজায় যুদ্ধ বন্ধ এবং বন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলে প্রতিবাদের ঢেউ ক্রমেই তীব্র হয়ে উঠছে। দেশটির শীর্ষ দৈনিক হারেৎজ জানিয়েছে, মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই দাবিকে সমর্থন জানিয়ে এক লাখেরও বেশি মানুষ অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন। প্রতিবাদ ও অসন্তোষের জেরে রিজার্ভ সেনাদের মধ্যে যে সংকট তৈরি হয়েছে, তা সরকারিভাবে প্রকাশিত তথ্যের চেয়েও অনেক গভীর—এমনটাই দাবি করেছে […]
সিরিয়ায় সেনা কমাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বেগে ইসরায়েল

সিরিয়ায় অবস্থানরত সেনাদের সংখ্যা কমাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত সেনাদের একত্রিত করার পরিকল্পনা করছে মার্কিন সেনাবাহিনী। এই পদক্ষেপের ফলে দেশটিতে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে। বর্তমানে সিরিয়ায় প্রায় দুই হাজার মার্কিন সেনা রয়েছে। যাদের অধিকাংশই উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করছে। তারা স্থানীয় কুর্দি বাহিনীর […]
আল আকসা মসজিদে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীর হামলা!
ইহুদি উৎসব পাসওভারের তৃতীয় দিন মঙ্গলবার দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর নিরাপত্তা প্রহরায় শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী জোরপূর্বক আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছে। জেরুজালেমের (দখলকৃত পূর্ব আল কুদস) ওয়াকফ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদের পশ্চিম পাশে অবস্থিত মাগরিবি গেট দিয়ে ১,২২০ জনের বেশি বসতি স্থাপনকারী মসজিদ চত্বরে ঢুকে পড়ে। এ সময় তারা প্রাঙ্গণে উসকানিমূলক […]
গাজায় নির্মম হত্যাযজ্ঞ নিয়ে প্রশ্ন তোলায় ইসরায়েলের তোপের মুখে জার্মানি

গাজার এক হাসপাতালে বর্বরোচিত হামলার ঘটনায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তোলায় এর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। গতকাল সোমবার ১৪ই এপ্রিল সামাজিক মাধ্যম এক্স-এ এই বিষয়ে মন্তব্য করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রবিবার উত্তর গাজার আল আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি ইহুদিবাদী সন্ত্রাসীরা। ইসরায়েলের দাবি, হামলার আগে হাসপাতালে কর্মরতদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সরে […]
বন্দি মুক্তির দাবিতে গর্জে উঠছে ইসরায়েল, জোরালো হচ্ছে আগ্রাসন বন্ধের দাবি

গাজায় চলমান আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিনের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্ত করার দাবি দিন দিন জোরালো হয়ে উঠছে। শুধু মানবাধিকার কর্মী কিংবা যুদ্ধবিরোধীরা নন, এবার এই দাবিতে সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাবেক সামরিক কর্মকর্তা ও রিজার্ভ সেনারা। গতকাল সোমবার ১৪ই এপ্রিল সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের প্রায় সাড়ে সাত হাজার নাগরিক একযোগে বিভিন্ন পিটিশনে […]
ইসরায়েলকে তিন হাজার ক্ষেপণাস্ত্রের বিরাট অস্ত্রচালান যুক্তরাষ্ট্রের

গাজায় নির্মম আগ্রাসন চালিয়ে যাওয়া ও ইরানমুখী সম্ভাব্য লড়াইয়ের অংশ হিসেবে আবারও যুক্তরাষ্ট্র থেকে বড় ধরনের অস্ত্রচালান পাচ্ছে দখলদার ইসরায়েল। এতে ৩ হাজারের বেশি বোমা রয়েছে বলে জানিয়েছে হিব্রু দৈনিক পত্রিকা ইয়েদিয়োথ আহরোনোথ। পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রশাসন অস্ত্রচালানটির অনুমোদন দিয়েছে। চালানটি দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীনে একটি ‘বৃহৎ সামরিক অভিযানের’ […]
সুদানে শরণার্থী শিবিরে সন্ত্রাসী আরএফএসের বর্বরোচিত হামলায় শহিদ ১০০

সুদানের উত্তর দারফুরের আকাশে আবারও বারুদের গন্ধ। মানবিক বিপর্যয়ের মুখে থাকা দুর্ভিক্ষপীড়িত মানুষগুলোর আশ্রয়স্থলও এখন রক্তাক্ত। কারণ, শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। এতে নিহত হয়েছেন অন্তত ১০০ জন বেসামরিক মানুষ। যাদের মধ্যে রয়েছে শিশুসহ ত্রাণকর্মীরাও। এই নির্মম হামলা আল ফাশেরের উপকণ্ঠে অবস্থিত জমজম ও আবু শোরুক শিবিরে চালানো হয়। টানা […]
সিরিয়ায় দখলকৃত অঞ্চল দেখাতে পর্যটক নিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল

সিরিয়ার দখলকৃত অঞ্চলে এবার পর্যটকদের ভ্রমণের সুযোগ দিবে দখলদার ইসরাইল। পাসওভার উৎসব উপলক্ষে গোলান মালভূমির নবদখলকৃত এলাকাগুলোতে বুলেটপ্রুফ বাসে করে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নিয়ে যাওয়া হবে। গতকাল রবিবার ১৩ই এপ্রিল থেকে শুরু হয়েছে এ ভ্রমণ। চলবে এক সপ্তাহ। এরই মধ্যে প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় গোলান মালভূমি দখলে নেয় […]
অধিকার নিয়ে গান গাওয়ার কারণে চীনে কারাবন্দি উইঘুর মুসলিম র্যাপার!

চীনের এক মানবাধিকার সংগঠন জানিয়েছে, ২০ মাস আগে গ্রেপ্তার হওয়া এক তরুণ উইঘুর সংগীতশিল্পী বর্তমানে কারাগারে রয়েছেন। ‘চরমপন্থা উসকে দেওয়ার’ মিথ্যা অভিযোগে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৬ বছর বয়সী ইয়াশার শোহরেত একজন র্যাপার ও গীতিকার। ২০২২ সালে চীনে করোনার কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে হওয়া ‘সাদা কাগজ আন্দোলনে’ অংশ নিয়েছিলেন তিনি। ২০২৩ সালের ৯ […]
রোহিঙ্গা শরণার্থী শিবিরে আবারও আগুন, আতঙ্কিত শরণার্থীরা

গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির-৪-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন ও ধোঁয়ার কুন্ডলী দেখে শিবিরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আরাকান নিউজ এজেন্সির প্রতিবেদক জানিয়েছেন, শিবিরের ফায়ার সার্ভিস অফিসের কাছেই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে আগুন আশেপাশের স্থাপনায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। […]
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’র ব্যাপক সাড়া

চলমান আগ্রাসনে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। আল জাজিরাসহ বিশ্বের প্রভাবশালী অনেক সংবাদমাধ্যম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি ইসরায়েলের গণমাধ্যমেও উঠে এসেছে এই প্রতিবাদ কর্মসূচির খবর। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং তুরস্কের আনাদোলু এজেন্সি এই কর্মসূচির বিভিন্ন ভিডিও ও প্রতিবাদকারীদের বক্তব্য প্রচার […]
সুদানের উত্তর দারফুরে সন্ত্রাসী আরএসএফ-এর হামলায় নিহত ৫৭

সুদানের উত্তর দারফুরের অবরুদ্ধ রাজধানী এল-ফাশার এবং এর আশপাশের দুর্ভিক্ষপীড়িত একটি শরণার্থী শিবিরে সন্ত্রাসী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর হামলায় অন্তত ৫৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত শুক্রবার ১১ এপ্রিল স্থানীয় কর্মীরা এ তথ্য জানিয়েছেন। পশ্চিম সুদানের নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সাথে লড়াই করে […]
