সুদানের মসজিদগুলোয় পরিকল্পিত হামলা চালাচ্ছে আরএসএফ

সুদানে গত কয়েক মাস যাবত মসজিদ ও কুরআন শিক্ষার কেন্দ্রগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে আধা সামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ)। সেই সাথে অনেক মসজিদকে নিজেদের অস্ত্রাগার এবং সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে আরএসএফ। সাম্প্রতিক সময়ে সুদানের রাজধানী খার্তুম, ওয়াদি আল জাজিরা, ওমদুরমান, বাহরি এবং দারফুরসহ বিভিন্ন এলাকার আরএসএফের গোলাবর্ষণে বহু মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। যা স্থানীয় […]
এতিম বিধবাদের ১০ বিলিয়নের বেশি সহায়তার ঘোষণা আফগানিস্তানের

সম্প্রতি আফগানিস্তানে বিধবা, এতিম এবং প্রতিবন্ধীদের জন্য ১০ দশমিক ১৭ বিলিয়ন আফগানি রুপির বেশি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্যমতে, সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৬,৫৩,০০০ এর বেশি নিবন্ধিত বিধবা, এতিম এবং প্রতিবন্ধীদের কাছে ব্যাংক চ্যানেলের অধীনে পৌঁছানো হচ্ছে এই সহায়তা। এক্ষেত্রে তালিকা থেকে বাদ যাচ্ছে না […]
ইউক্রেনের নতুন দুটি শহরের নিয়ন্ত্রণ নিল রাশিয়া

সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে হামলায় রাশিয়ার নিক্ষিপ্ত ৭১টি ড্রোনের মধ্যে ৩৯টিই ধ্বংস করার দাবী করেছে ইউক্রেন। হামলা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ইউক্রেনের সামরিক কর্মকর্তা সেরহি বুবকু বলেন, রাশিয়ার ড্রোনগুলো ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ কিয়েভের ৬টি এলাকায় গিয়ে আছড়ে পড়ে। এতে এক পুলিশসহ দুইজন আহত হওয়াসহ ও কয়েকটি আবাসিক ভবনে […]
মুসলিম ভোট পেতে গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি কমলার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি আর মাত্র দুই দিন। বরাবরের মত এবারের নির্বাচনেও ‘এক্স ফ্যাক্টর’ হতে পারে আমেরিকান আরব এবং মুসলিমদের ভোট। এই কথা মাথায় রেখেই শেষ মূহুর্তের নির্বাচনী প্রচারণায় আমেরিকান আরব ও মুসলিমদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ডেমোক্র্যাটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গতকাল শনিবার ২রা নভেম্বর আমেরিকার নর্থ ক্যারোলিনা রাজ্যের বৃহত্তম শহর […]
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ নিজাম উদ্দিন। নিহত সেই প্রবাসী বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মোসা. আনোয়ারা বেগম দম্পতির সন্তান। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, ২রা নভেম্বর শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে রাজধানী বৈরুতে নিজ কর্মক্ষেত্র হাজমিয়ে এলাকার একটি কফি শপে অবস্থানকালে ইসরায়েলি হামলায় নিজাম উদ্দিন মারা […]
৭ই অক্টোবরে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে: নেতানিয়াহু

সম্প্রতি এক বক্তব্যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘প্রতিনিয়ত হামলার মুখে থাকলেও আমরাই মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দিচ্ছি। বর্তমানে ইরানের সাথে মোকাবেলা করতে আগের চেয়ে ইসরায়েলের অনেক বেশি স্বাধীনতা রয়েছে। ইসরায়েল প্রয়োজনে এখন যেখানে ইচ্ছা যেতে পারে!’ এছাড়া বক্তব্যে নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা সর্বদা হামাসের শক্তি নির্মূল করতে এবং হামাসের হাতে থাকা বন্দীদের ফিরিয়ে আনতে […]
পশ্চিম তীরে সংঘবদ্ধভাবে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন

পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন করতে একযোগে কাজ করছে ইসরায়েলের সরকারী ও বেসরকারী সংস্থা। এতে স্থানীয় ফিলিস্তিনিদের জন্য তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি। বর্তমানে একটি সংগঠিত যৌথ প্রক্রিয়ায় পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রক্রিয়াটির প্রথম ধাপ হিসেবে ইসরায়েলের নিরাপত্তা সেবা সংস্থা, সেনাবাহিনী এবং বর্ডার পুলিশ ফিলিস্তিনিদের জমিগুলো সামরিক এলাকা হিসেবে দখল […]
মাসব্যাপী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মালির রাজধানী বামাকো, নিহত ৭০

গত এক মাসে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর পুলিশ একাডেমি ও বিমানবন্দর লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে আল কায়েদা সমর্থিত সশস্ত্র সংগঠন জামায়াত নাসরুল ইসলাম ওয়াল মুসলিমিন বা জেএনআইএম। হামলায় নিহত হয়েছে ৭০-এর অধিক মানুষ। এই হামলার পর মালির সীমান্তের ৩০ মাইল দূরে অবস্থিত আফ্রিকান রাষ্ট্র আইভরি কোস্ট, গিনি, সেনেগাল এবং মৌরিতানিয়াতেও অনুরূপ ঘটনা […]
বেলজিয়ামে দিন দিন বাড়ছে মুসলিমদের প্রতি বৈষম্য

সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে দিন দিন মুসলিমদের প্রতি ঘৃণা এবং বৈষম্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার বিশ্লেষক সংস্থা ফান্ডামেন্টাল রাইটস এজেন্সির (এফআরএ) এক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ২০১৬ সাল থেকেই ইউরোপে মুসলিমদের সাথে বৈষম্য ও ঘৃণামূলক আচরণের হার উল্লেখযোগ্য হারে বাড়ছে। এক্ষেত্রে ইউরোপের অন্যতম দেশ বেলজিয়ামে মুসলিমদের অবস্থা সবচে ভয়াবহ। সম্প্রতি বেলজিয়াম […]
যুদ্ধব্যয় মেটাতে নতুন বাজেট, তবুও শঙ্কায় ইসরায়েলের অর্থনীতি

২০২৫ সালে গাজা ও লেবাননে যুদ্ধের খরচ মেটাতে সম্প্রতি ৭৪৪ বিলিয়ন শেকেল তথা ১৯৯.২৩ বিলিয়ন ডলারের বিশেষ বাজেটের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। বাজেটে শুধুমাত্র সামরিক খাতের জন্যই ধার্য কর হয়েছে মোট ১০২ বিলিয়ন শেকেল। মার্কিন ডলার হিসেবে যার পরিমাণ ২৭.৫ বিলিয়ন। রিজার্ভ সৈন্যদের জন্যও বরাদ্দ রাখা হয়েছে ৯ বিলিয়ন শেকেল। সেইসঙ্গে এই খাতে অতিরিক্ত বরাদ্দ […]
ইসরায়েলের বিস্ফোরকবাহী শিপ ক্রসিংয়ে সহায়তা মিশরের সরকারের

সম্প্রতি ইসরায়েলের জন্য গোলাবারুদ বহনকারী জার্মান জাহাজ কোম্পানি লুবিকা মেরিনের ‘ক্যাথারিন’ নামক একটি জাহাজকে অনেক দেশের সমুদ্র বন্দরে ভিড়তে না দিলেও জাহাজটিকে আলেকজান্দ্রিয়া বন্দরে স্বাগত জানিয়েছে মিশর সরকার। এর আগে গত ২১শে জুলাই ইসরায়েলের জন্য গোলাবারুদ নিয়ে কার্গো জাহাজ ‘ক্যাথরিন’ ভিয়েতনাম থেকে যাত্রা শুরু করে। প্রাথমিক পরিকল্পনা হিসেবে জাহাজটি স্লোভেনিয়া দিয়ে যেতে চেয়েছিল। কিন্তু স্লোভেনিয়া […]
পাকিস্তানের পোলিও টিকাদান কার্যক্রমে বোমা হামলা, নিহত ৭

পাকিস্তানের বেলুচিস্তানের মাসটাঙ জেলায় পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা হামলায় ৫ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার মাসটাঙ জেলার একটি বালিকা স্কুলের কাছে স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে এ হামলাটি করা হয়। তবে হামলায় স্বাস্থ্যকর্মীদের কেউ হতাহত হয়নি। মাসটাঙ জেলার পুলিশ কর্মকর্তা রহমত উল্লাহ জানান, হামলার পরপরই টিকাদান কার্যক্রমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা […]
