সিরিয়ার আয়নাঘর থেকে হাজারো বন্দির মুক্তি

সিরিয়ার আয়নাঘর থেকে হাজারো বন্দির মুক্তি

সিরিয়ার ইতিহাসে এটি যেন এক নতুন ভোর। স্বৈরশাসনের পতনের সঙ্গে সঙ্গে মানুষের কণ্ঠে হর্ষধ্বনি, ভবিষ্যৎ নিয়ে আশা-আকাঙ্ক্ষা আর বিশ্লেষণের ঢেউ। কিন্তু এই মুহূর্তের সবচেয়ে হৃদয়বিদারক এবং মানবিক দৃশ্য ছিল সেই হাজারো বন্দীর মুক্তি, যারা বছরের পর বছর বন্দীশালার অন্ধকারে কাটিয়ে ভেবেছিল, এই দুঃস্বপ্নের চৌকাঠ তারা কখনোই পেরোতে পারবে না। বিশ্বজুড়ে মানবাধিকারের স্লোগান যতই জোরালো হোক […]

সিদনায়া কারাগারের গোপন কক্ষ খোলার জন্য লক্ষ ডলার পুরস্কার ঘোষণা

সিদনায়া কারাগারের গোপন কক্ষ খোলার জন্য লক্ষ ডলার পুরস্কার ঘোষণা

সিরিয়ার বিদ্রোহীরা এখনও সিদনায়া সামরিক কারাগারের লক কোড ভাঙতে ব্যর্থ হয়েছে। ফলে কারাগারটি সরকারের পতনের পরও রহস্যের আচ্ছাদনে আবদ্ধ। যদিও রোববার ভোরে প্রধান ফটক খোলার পর কিছু বন্দিকে মুক্ত করা হয়েছে, তবে কারাগারের ভূগর্ভস্থ কক্ষে আটক বন্দিদের অবস্থান সম্পর্কে কোন স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। প্রতিবেদন অনুযায়ী, কারাগারে ১ লাখ ২০ হাজার বন্দি থাকতে পারে। […]

ইয়েমেনে বড় ধরনের হামলার পরিকল্পনা ইসরায়েলের

ইয়েমেনে বড় ধরনের হামলার পরিকল্পনা ইসরায়েলের

ইসরায়েল ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। গতকাল রবিবার ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান-১১ জানায়, সম্প্রতি ইয়েমেন থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। তবে এতে সতর্ক সংকেত বাজানোর প্রয়োজন হয়নি। গত সপ্তাহে […]

মধ্যপ্রাচ্যে অবকাঠামো উন্নয়নে শীর্ষ সাত দেশের প্রতিযোগিতা

মধ্যপ্রাচ্যে অবকাঠামো উন্নয়নে শীর্ষ সাত দেশের প্রতিযোগিতা

মধ্যপ্রাচ্যের অবকাঠামো খাত সম্প্রতি অনেক দেশের জন্য অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। ২০২৩ সালে এই খাতের বাজার ২৯৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং ২০৩০ সালের মধ্যে এটি ৪০১ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে এই খাতে বিনিয়োগের ক্ষেত্রে দেশগুলোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। সৌদি আরব সৌদি আরব অবকাঠামো উন্নয়নে সবচেয়ে বড় […]

সিরিয়ার ভূমি দখলে ইসরায়েলের আগ্রাসী তৎপরতা

সিরিয়ার ভূমি দখলে ইসরায়েলের আগ্রাসী তৎপরতা

সম্প্রতি দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার জাবাল আশ শেইখ অঞ্চলে অভিযান চালানোর ফুটেজ প্রকাশ করেছে। রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিখাই আদরি টেলিগ্রাম প্লাটফর্মে এ হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সিরিয়ার জাবাল আশ শেইখ অঞ্চলে অভিযান চালিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক অবস্থানগুলো সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযানের […]

আসাদ সরকারের পতনের পরপরই সিরিয়ায় মার্কিন হামলা

আসাদ সরকারের পতনের পরপরই সিরিয়ায় মার্কিন হামলা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর পর যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইসিসের ৭৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। গতকাল রবিবার এই হামলা চালানো হয়। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, আইসিস নতুন করে শক্তি অর্জনের জন্য সিরিয়ার শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। তবে আমেরিকা তা কখনোই হতে দেবে না। তিনি […]

ভারত যেভাবে দখলদার ইসরায়েলকে শক্তি জোগাচ্ছে

ভারত কীভাবে ইসরায়েলি দখলদারিত্বকে শক্তি জোগাচ্ছে?

বিশ্ব রাজনীতিতে সামরিক প্রযুক্তির ব্যবহার দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। বিশেষত আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অস্ত্রব্যবস্থা সংঘাতপূর্ণ অঞ্চলে সহিংসতার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এরই একটি উদাহরণ হলো ইসরায়েলের নতুন অস্ত্রব্যবস্থা ‘আরবিল’, যা সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত দিক থেকে বৈশ্বিক মনোযোগ কেড়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অস্ত্রব্যবস্থা তৈরিতে ভারতের একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এ ধরনের […]

বাশার আল আসাদের অবস্থান নিশ্চিত করল মস্কো

বাশার আল আসাদের অবস্থান নিশ্চিত করল মস্কোবাশার আল আসাদের অবস্থান নিশ্চিত করল মস্কো

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবারসহ রাশিয়ার মস্কোতে আশ্রয় নিয়েছেন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে, বাশার আল আসাদ ও তার পরিবারকে মানবিক কারণে রাশিয়া আশ্রয় দিয়েছে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বর্তমানে মস্কোতে […]

সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি

সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি

সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি করেছে স্বাধীনতাকামী সংগঠন হায়াত তাহরির আশ শাম (এইচটিএস)। রোববার বিকেল ৪টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে। আসাদ সরকারের পতনের পর শহরে নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার পতনের পর থেকেই দামেস্কে গোলাগুলির শব্দ শোনা গেছে। পাশাপাশি ইতালীয় ও ইরানি দূতাবাসে হামলার খবরও পাওয়া গেছে। ইরানি […]

বাশারকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে: রয়টার্স

বাশারকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে: রয়টার্স

সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে একাধিক সূত্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করলেও বিষয়টি নিয়ে বিস্তারিত কোন সংবাদ পাওয়া যায়নি। তবে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, বিদ্রোহীদের অভিযানে দামেস্কের পতনের পর একটি উড়োজাহাজ রাজধানী ত্যাগ করে। ফ্লাইট […]

বাংলাদেশিদের অনুপস্থিতিতে কলকাতার ব্যবসায়ীদের মাথায় হাত

বাংলাদেশিদের অনুপস্থিতিতে কলকাতার ব্যাবসায়ীদের মাথায় হাত

‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত ভারতের কলকাতার মারকুইস স্ট্রিট এখন প্রায় ক্রেতাশূন্য। বাংলাদেশি পর্যটকদের সংখ্যা হ্রাস পাওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্যে নেমেছে ধস। বহু ব্যবসায়ী এখন আধপেট খেয়ে দিন কাটাচ্ছেন। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতির প্রধান কারণ হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা বাতিল। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যটকদের বদলে এখন কেবল চিকিৎসা ভিসাধারীরাই আসছেন। তাতে হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা চলা কঠিন হয়ে […]

ভারতীয় রুপির দর এবার সর্বকালের সর্বনিম্নে

রুপি সংকট ভয়াবহ রূপ নিয়েছে, পরিস্থিতি সামলাতে মরিয়া ভারত!

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে। গত মঙ্গলবার ৩রা ডিসেম্বর ডলারের বিপরীতে রুপির দর প্রথমবারের মতো ৮৪ দশমিক ৭৫-এ পৌঁছায়। তবে দিন শেষে তা সামান্য বেড়ে ৮৪ দশমিক ৬৮ রুপিতে স্থির হয়। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার ২রা ডিসেম্বর রুপির মান নেমে […]